অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে পাঁচ সিনেমা
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্য থেকে একটি সিনেমাকে নির্বাচিত করে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হবে।
এবার জমা পড়া চলচ্চিত্রগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।
অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, সিনেমাগুলো যাচাই ও মূল্যায়নের মাধ্যমে একটি চলচ্চিত্র চূড়ান্ত করতে সাত সদস্যের বাছাই কমিটি কাজ করছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ডা. জহিরুল ইসলাম কচি। সদস্য হিসেবে আছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
কমিটিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। নির্ধারিত নিয়ম অনুসারে প্রতিটি সিনেমা সদস্যরা আলাদাভাবে দেখবেন ও মূল্যায়ন করবেন। পরে যৌথ আলোচনা ও মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানোর জন্য একটি চলচ্চিত্র নির্বাচন করা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচিত চলচ্চিত্রটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।
এই বাছাই প্রক্রিয়ায় অস্কার বাংলাদেশ কমিটিকে সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।
ইতি/

আপনার মতামত লিখুন