প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। জনপ্রিয় এই জুটির নতুন নাটক ‘কাবিননামা’ প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি ৪ সেপ্টেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এতে ইয়াশ ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা ও মুহিত তমালসহ আরও অনেকে।
এর আগে একাধিক নাটকে জুটি হয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন ইয়াশ-তটিনী। তাদের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহও দীর্ঘদিনের। মাঝে বেশ কিছুদিন একসঙ্গে কাজ না করায় তাদের নতুন জুটির অপেক্ষায় ছিলেন ভক্তরা।
‘কাবিননামা’ প্রকাশের পর সেই আগ্রহের প্রতিফলনও দেখা যাচ্ছে দর্শকদের প্রতিক্রিয়ায়। নাটকটির গল্প ও ইয়াশ-তটিনীর অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
নতুন এই কাজের মধ্য দিয়ে জনপ্রিয় এই জুটি আবারও দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
ইতি/

আপনার মতামত লিখুন