খুঁজুন
, ,

জন‌বিপ্ল‌বের মাধ‌্যমে সরকার‌কে পদত‌্যা‌গে বাধ‌্য করা হ‌বে- শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 5 June, 2023, 1:07 pm
জন‌বিপ্ল‌বের মাধ‌্যমে সরকার‌কে পদত‌্যা‌গে বাধ‌্য করা হ‌বে- শামীম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জনগণ ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য রাজপথে নেমে এসেছে, এবার ভোট ডাকাত সরকারের আর শেষ রক্ষা হবে না। ইতিমধ্যে পায়ের নিচে মাটি সরে গেছে, এবার জনবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। কোন স্বৈরাচার ক্ষমতা ছাড়তে চায় না, তাদের বাধ্য করতে হয়। পৃথীবির ইতিহাসে কোন স্বৈরাচার ঠিকে থাকতে পারেনি। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে। জনগণের অধিকার জনগণ আদায় করবে, কোন বাঁধা আর মানবে না। জনগণের এই বাঁধ ভাঙা জোয়ারে শেখ হাসিনা তলিয়ে যাবে।

তি‌নি আজ ০৫জুন, সোমবার বিকা‌লে দলীয় কার্যালয় না‌ছিমন ভব‌নে আগামী ১১ জুন কেন্দ্র ঘো‌ষিত তারুন‌্য সমা‌বেশ সফল করার ল‌ক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদল,স্বেচ্ছা‌সেবক দল, ছাত্রদ‌লের যৌথ প্রস্ত‌তি সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব‌্য রা‌খেন।

তিনি বলেন, আজকে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, ভোটের অধিকার আদায়ের জন্য। তরুণরা জেগে উঠেছে দেশ মাতৃকার টানে, তাদের রুখে দাঁড়ানোর সাধ্য কারো নেই। স্বাধীনতা আন্দোলনে ছাত্র ও যুব সমাজ ছিল অগ্রভাগে, ত্যাগ আর সাহসে জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন তথা দেশ বাঁচানোর আন্দলোনে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দেশের প্রতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ভোট ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথে নামতে হবে। যদি ছাত্র সমাজ জেগে ওঠে, তাহলে কোন বাঁধা আর বাঁধা নয়, কোন স্বৈরাচার আর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তাই তারুণ্যের সমাবেশ সফল করার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, সরকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খাকে পদদলিত করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে সম্পৃক্ত ক‌রে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আগামী ১১জুন কেন্দ্র ঘো‌ষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমা‌বেশ হ‌বে অত‌্যন্ত শা‌ন্তিপূর্ণ। এই সমাবে‌শের মাধ্যমে অ‌বৈধ ফ্যাসিষ্ট আওয়ামী সরকা‌রের পতন আ‌ন্দোলন আরও বেগবান হ‌বে। যুবদল, স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতৃবৃন্দ‌কে এলাকা এলাকা গণসং‌যোগ ক‌রে সাধারন জনগন‌কে নি‌য়ে সমা‌বেশ‌কে জনসমু‌দ্রে প‌রিণত কর‌তে হ‌বে। তারুণ্যের সমা‌বেশ সফল কর‌তে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ১৫‌টি থানা ও ৪৩‌টি ওয়ার্ড বিএন‌পির দা‌য়িত্বশীল সকল নেতৃবৃন্দ সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌বে।

তি‌নি ব‌লেন, আমরা এক‌টি ভায়াবহ দুঃশা‌নের ম‌ধ্যে আ‌ছি। এই দুঃশাসন থে‌কে মু‌ক্তি পে‌তে ঐক‌্যবদ্ধ থাক‌তে হ‌বে, দলীয় আনুগত‌্য ও শৃঙ্খলা বজায় রাখ‌তে হ‌বে। দেশ নায়ক তা‌রেক রহমান ব‌লে‌ছে বাংলা‌দে‌শের ফয়সালা হ‌বে রাজপ‌থে। সমা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমের উদ্ভট খবর এ‌ড়ি‌য়ে চল‌তে হ‌বে। আমরা শা‌ন্তিপূর্ন সমা‌বেশ কর‌তে চাই আর শা‌ন্তিপূর্ন আ‌ন্দোল‌নের মাধ‌্যমে সরকা‌রের পতন ঘটা‌তে চাই। কোন উস্কা‌নি‌তে আমরা পা দিবনা। অ‌তিউৎসাহী হ‌য়ে আমরা কিছুই কর‌বো না, সরকার উস্কানি দিয়ে ফাঁদে ফেলতে চাইবে, সে ফাঁদে পা দেওয়া যাবে না।

সভাপ‌তির বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর যুবদ‌লের সভাপ‌তি মোশারফ হো‌সেন দী‌প্তি আগামী ১১ জুন চট্টগ্রাম বিভাগীয় তারুন‌্য সমা‌বেশ সফল করার ল‌ক্ষ্যে ২‌দি‌নের প্রচার পত্র বিতর‌নের কর্মসূ‌চি ঘোষনা ক‌রেন। ৭ জুন বুধবার সকাল ১১টায় নতুন ব্রিজ, বেলা ১২টায় বহদ্দারহাট, দ‌ুপুর ১টায় মোহরা কামাল বাজার, বিকাল ০৩ টায় অ‌ক্সি‌জেন মোড়, বিকাল ৪টায় ওয়াসা মোড়, ৮ জুন, বৃহ‌স্পিতিবার, সকাল ১১টায় পাহাড়তলী বাজার, বেলা ১২টায় ই‌পি‌জেড় মোড, দুপুর ১ টায় আগ্রাবাদ, বিকাল ৩টায় কদমতলী মোড়, বিকাল ৪টায় রেয়াজ উ‌দ্দিন বাজার, বিকাল ৫টায় আন্দরকিল্লাহ এলাকায় যুবদল, স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদল নেতৃবৃ‌ন্দ ঐক‌্যবদ্ধ ভাই উক্ত কর্মসূ‌চি পালন কর‌বেন।

চট্টগ্রাম মহানগর যুবদ‌লের সভাপ‌তি মোশারফ হো‌সেন দী‌প্তির সভাপ‌তি‌ত্বের মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি এইচ এম রা‌শেদ খা‌নের প‌রিচালয় প্রস্ত‌তি সভায় বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর যুদ‌লের সাধারন সম্পাদক মোহাম্মদ সা‌হেদ,নগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারন সম্পাদক বেলা‌য়েত হো‌সেন বুলু, নগর ছাত্রদ‌লের আহবায়ক সাইফুল আলম, সদস‌্য স‌চিব শ‌রিফুল ইসলাম তুহীন সহ যুবদল, স্বেচ্ছা‌সেবক দল, ছাত্রদ‌লের মহানগর, থানার নেতৃবৃন্দ।

 

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/