মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় সাত আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন।
মামলায় জুলাই-আগস্টের আন্দোলন দমনে নির্দেশ, উসকানি, প্ররোচনা ও সহায়তার মাধ্যমে সহিংসতা সংঘটনের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রপক্ষের অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেন।
এর আগে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। পরে ১৪ সেপ্টেম্বর আদালত ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
ইতি/

আপনার মতামত লিখুন