খুঁজুন
, ,

হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 19 June, 2023, 9:15 am
হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ

পুকুর-জলাশয় থেকে পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ হারিয়ে যাচ্ছে। জলাশয়ে বছরের অধিকাংশ সময় পানি না থাকা এবং প্রজনন মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়া এর অন্যতম কারণ। এছাড়া মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে জমিতে রাসায়নিক সার ও অপরিকল্পিত মত্স্য আহরণ, প্রজনন মৌসুমে প্রজনন সক্ষম মাছ ও পোনা ধরা, কারেন্ট জালের ব্যবহার, মাছের আবাসস্হল ধ্বংস করা এবং ক্ষতিকর মত্স্য আহরণ সরঞ্জামের ব্যবহার করায় ধিরে ধিরে বিলুপ্তি হতে চলছে।

আমরা মাছে-ভাতে বাঙালি। কিন্তু দিনে দিনে কমছে নদী-খাল-জলাশয়! ভরাট করা হচ্ছে বিভিন্ন প্রজাতি ছোট মাছের অভায়ারণ্য। যে সব নদী বা খাল রয়েছে তাও আবার বিভিন্ন বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে! ফলে দেশি প্রজাতির মাছ এখন বিলুপ্ত পথে।

এক সময় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন খাল-বিল, পুকুর-জলাশয় ও নদী থেকে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেতো। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ সব মাছ এখন পাওয়াই কষ্টকর। জেলার খাল- বিলে এবং জলাশয় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করতো জেলেরা আর এসব ছোট মাছের নানারকম নাম ছিলো।

এর মধ্যে রয়েছে চাপিলা, বৈচা, চান্দা, চাঁদা গুড়া, গোল চাঁদা, গুলশা, পাবদা, দেশি পুঁটি, সরপুঁটি, তিত পুঁটি, বাইলা, মেনি অথবা (ভেদা), শিং, কৈ, টাকি, শোল, কাঁচকি, মলা, ঢেলা, তাঁরাবাইম, চৌককুনী, চিংড়ি গুড়া, সেললোশ, খৈলশা, ছোট টেংরা, বড় টেংরা, বজুরি, ছোটচিংড়ি, বাতাশি, বড় বাইন, তারা বাইন, শালবাইন, চিত্রা বাইন, টেমবইছা, মাগুর, দাঁড়িয়া গুড়া, টেম, বইছা, বুচ্ছাসহ নাম না জানা অনেক প্রজাতির দেশি মাছ।

লক্ষ্মীপুর উপজেলার নদী, খাল, বিল ও ডোবা-জলাশয় থেকে দেশীয় প্রজাতির ছোট-বড় অনেক মাছ এখন বিলুপ্তির পথে।

কৃষিজমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার, খাল-বিল-ডোবা ভরাট, উন্মুক্ত জলাশয়ে সেচে ও বাঁধ নির্মাণসহ মাছের বিচরণক্ষেত্রের প্রতিকুল পরিবর্তনের কারণে এরকম বিপর্যয় ঘটছে বলে মনে করছেন অনেকেই।

এক যুগ আগেও এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির ছোট-বড় দেশীয় মাছ পাওয়া গেলেও বর্তমানে এসব মাছের অনেক প্রজাতিই বিলুপ্তির পথে।

সদর উপজেলা, রামগতি উপজেলা, রায়পুর উপজেলা,রামগঞ্জ উপজেলা, কমলনগর উপজেলা, নদীর শাখা, গাঙ, খাল ও সরকারি খালসহ বেশ কিছু নদী ও ছোট খাল-বিল মাছের প্রধান উৎস। এসব জলাশয়ের মাছ এলাকার চাহিদা মিটাতো।

একসময় জলাভূমিতে দেশীয় মাছের প্রাচুর্য ছিল। কিন্তু এখন বেশ কিছু প্রজাতির মাছ তেমন দেখা যায় না। দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্তির কারণে স্থানীয় জেলেদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

সরজমিনে গিয়ে আলাপকালে জানা যায়, বর্ষা মৌসুমে মা মাছগুলো ডিম ছাড়ে। ওই সময় এক শ্রেণির মৎস্য শিকারি এগুলো ধরে ফেলে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন হয় না। তা ছাড়া কতিপয় মাছ চাষি বিভিন্ন দিঘি, পুকুর ইত্যাদি জলাশয় ইজারা নিয়ে বা ফসলি জমিতে মাছের ঘের তৈরি করে। এসব জলাশয় ও ঘের বিভিন্ন রাসায়নিকদ্রব্য ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে ফেলছে।

এ ছাড়া কৃষিজমি থেকে রাসায়নিক পদার্থ বর্ষার সময় ও বিভিন্ন কারখানার বর্জ্য খালের মাধ্যমে নদী ও জলাশয়ে পড়ে পানি দূষিত করছে। ফলে দেশি প্রজাতির মাছ দিন দিন কমে অনেকটা বিলুপ্তির পথে।

রায়পুর, লক্ষ্মীপুর, রামগতি, রামগঞ্জ, কমলনগর উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানাযায়, আগে দেশীয় প্রজাতির যেসব মাছ দেখা যেত, তার অনেকটা এখন বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত প্রজাতির মাছের মধ্যে রয়েছে রিটা, বাচা, ছেনুয়া, গাওড়া,কাইক্কা নাপতিনী, বুইতা, পাবদা, পুঁটি, চাঁদা গুড়া, গোল চাঁদা, গুলশা, পাবদা, দেশি পুঁটি, সরপুঁটি, তিত পুঁটি, বাইলা, মেনি অথবা (ভেদা), শিং, কৈ, টাকি, শোল, কাঁচকি, মলা, ঢেলা, তাঁরাবাইম, চৌককুনী, চিংড়ি গুড়া, সেললোশ, খৈলশা, ছোট টেংরা, বড় টেংরা, বজুরি, ছোটচিংড়ি, বাতাশি, বড় বাইন, তারা বাইন, শালবাইন, চিত্রা বাইন, টেমবইছা, মাগুর, দাঁড়িয়া গুড়া, টেম বইছা, বুচ্ছা ইত্যাদি।

স্থানীয় মৎস্যজীবী নরেশ বাবুসহ আরো অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এখন আর আগের মত খাল- বিল জলাশয় আশানুরূপ মাছ মিলে না। এইতো কয়েক বছর আগের কথা।জেলার হাটে, মাঠে, বাজারে, সকাল বেলা বিভিন্ন জাতের ছোট বড় মাছ নিয়ে আসতাম বিক্রি করার জন্য। তখন ক্রেতার খুব ভিড় ছিল কিন্তু মাছের দাম ছিল খুবই সস্তা। তখন বাজার থেকে ক্রেতারা ৫০/১০০ টাকার ছোট মাছ কিনলে একটা পরিবার অনায়াসে খেতে পারতো একদিন অথবা দুইদিন। আর তখন মাছ ছিলো ভরপুর আর এখন কাচকি মাছের কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা, টাকি মাছের কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, বাইম মাছ ৮০০থেকে ১০০০ টাকা, পুঁটি মাছ ২৫০ টাকা থেকে ৩০০টাকা, টেংরা মাছ ৪০০থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৯০০ থেকে ১২০০টাকা, মাগুর মাছ ৮০০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি করতে হয়। আমরা লাভোবান হতাম যদি খাল – বিল -নদীনালা- জলাশয় -পুকুরে কয়েক বছর আগের মত মাছ পেতাম। এখন ছোট মাছের দাম ও আগের থেকে অনেক বেশি, মাছ ও পাওয়া যায় কম, মাছ ও বিক্রি করতে হয় কেজি হিসাবে আর সামান্য কিছু ছোট মাছ নিয়ে বাজারে আসলে আমাদের কে পড়তে হয় ক্রেতা সংকটে। আর সে কারণে সংসার চালাতে হিমশিম খেতে হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়ন সোনাপুর গ্রামের আরমান হোসেন তারেক বাংলা ইনসাইডার কে জানান, সেই দিনের কথা বলে কি হবে! কত জাতের মাছ ছিল। (ছোট) মাছ আমরা খায় নাই ধরি নাই? এহন জাইল্ল্যারা মাছ দরতে গেলে মাছ পায়না। সব জাতের ছোট মাছ কীটনাশক কে ধ্বংস করে ফেলছে। এখন ছোট মাছ পাওয়াটাই কষ্টকর।

সরকার যদি ডিম ছাড়নের সময় খাল- বিল নদীনালায় জেলেদের মাছ শিকার করতে না দিতো তাহলে দেশিপ্রজাতির মাছগুলো বাঁচতো।

মাছ ব্যবসায়ী মাসুদ মিয়া দেশি প্রজাতির মাছ রক্ষায় সরকারি তৎপরতা হতাশাজনক মন্তব্য করে বলেন, নদী -খালবিল জলাশয় এবং পুকুর ভরাট হওয়ায় মাছের বিচরণ ও প্রজনন স্থান সংকুচিত হচ্ছে। প্রজনন স্থানে মা মাছেরম অভয়ারণ্য করে নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে, বর্ষাকালে উজানে পোনা ছাড়তে হবে। তাহলে হয়তো আগের মত ছোট জাতের বাজার সয়লাব করবে।

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতার দাবি, তিন সংগঠনের আলাদা ভূমিকার আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 14 November, 2026, 12:22 am
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতার দাবি, তিন সংগঠনের আলাদা ভূমিকার আলোচনা

 

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন করে তৎপরতার দাবি সামনে এসেছে। এ কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

প্রচারিত বার্তাগুলোতে দাবি করা হচ্ছে, কর্মসূচির সম্মুখসারিতে থাকবে ছাত্রলীগ। নেতাকর্মীদের নিরাপত্তা ও সাংগঠনিক প্রতিরোধের দায়িত্বে থাকবে যুবলীগ। অন্যদিকে, কর্মসূচির শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সমন্বয়ে ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবক লীগ।

 

এসব বার্তায় সংগঠনগুলোর নেতাকর্মীদের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে। প্রশাসনের নজরদারি, গ্রেপ্তার কিংবা রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও কর্মসূচি থেকে সরে না আসার প্রত্যয় ব্যক্ত করার দাবি করা হচ্ছে।

 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব কর্মসূচির সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। ফলে ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত: বিবিসি বাংলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 14 November, 2026, 12:08 am
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত: বিবিসি বাংলা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, তবে এর আগে ঢাকা থেকে দুটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চায় নয়াদিল্লি। প্রথমত, তাকে ফিরিয়ে নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সোয়া দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

 

অন্যদিকে, কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

 

বাংলাদেশ সরকারও বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠায়। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি নয়াদিল্লি।

 

বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এখন দিল্লির জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায়, বাংলাদেশে ফেরত পাঠানো এবং সেখানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ।

 

তবে শেখ হাসিনাকে সাধারণ কোনো বন্দির মতো বাংলাদেশে পাঠাতে রাজি নয় ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির প্রথম শর্ত হলো, যেভাবে তিনি ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। সামরিক বিমানে দিল্লি থেকে তাকে নিয়ে যাওয়া অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনীর কাছে হস্তান্তর দুই ধরনের ব্যবস্থাই বিবেচনায় থাকতে পারে।

 

দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়া ঘিরে। ভারত চায়, শেখ হাসিনা দেশে ফিরে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়। পাশাপাশি বিচারপ্রক্রিয়া যেন সুষ্ঠু ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি।

 

বিবিসির প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই তাদের প্রত্যাশা। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তৈরি করতে চায় না নয়াদিল্লি।

 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে দুই দেশের সেনাবাহিনীর যোগাযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছে ভারত।

 

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

বিবিসির একটি সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক বছর রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখতে চাইছে দিল্লি।

 

সব মিলিয়ে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থানে নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির কথিত দুই শর্তে ঢাকা সম্মত হবে কি না, প্রত্যর্পণ প্রক্রিয়া কোন পথে এগোবে এবং শেখ হাসিনার দেশে ফেরা আদৌ ডিসেম্বরে সম্ভব হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 9:04 pm
শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা উঠে এসেছে বলে বিবিসি বাংলার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ভারতের সাবেক বাংলাদেশ হাইকমিশনার বীণা সিক্রি সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে সেনাবাহিনীর নেতৃত্বেই ভারতে নেওয়া হয়েছিল; প্রয়োজনে তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে।

 

তবে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।