খুলশীতে ছাত্রলীগ নেতা হাসান মুরাদ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।
পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচি ও মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে হত্যাচেষ্টার মামলাসহ হাটহাজারী থানায় হাসান মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/

আপনার মতামত লিখুন