খুঁজুন
, ,

মিয়ানমার থেকে মর্টার শেল এসে পরল বাংলাদেশে, বন্ধ ৫টি স্কুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 January, 2024, 5:01 pm
মিয়ানমার থেকে মর্টার শেল এসে পরল বাংলাদেশে, বন্ধ ৫টি স্কুল

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। মিয়ানমারের মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১টার দিকে ঘুমধুম, তুমব্রু, তুমব্রু পশ্চিমকুল, ভাজাবুনিয়া ও বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রিরতন চাকমা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশে বেশ কিছুদিন ধরে গোলাগুলি হচ্ছে। এতে এ সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে গেছে ২২ জানুয়ারি আর আজ সোমবার (২৯ জানুয়ারি) ভয়াবহ অবস্থা। শিক্ষার্থীরা ভয় পাচ্ছিল। অভিভাবক মহলের আকুতি এবং শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ হওয়া ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছৈয়দুর রহমান হীরা বলেন, অবস্থা বেগতিক দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ১১টার পর স্কুল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সরওয়ার আলম, আলী আকবর ও ছৈয়দ আরম বলেন, সোমবার ভোররাতে গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ থেমে চলে চলছিল। একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলের ছৈয়দ হোসেনের ছেলে বাহাদুর উল্লাহর বাড়িতে। এছাড়া আরও বেশ কয়েকটি মর্টারশেল বাংলাদেশ অংশের ঝোপঝাড়ে পড়ার পর লোকজন ছোটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গত ২২ জানুয়ারির চেয়ে আরও ভয়াবহ অবস্থা। মূলত তুমব্রু কোনারপাড়ার অদূরের টিলা থেকে বিদ্রোহী আরকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেল নিক্ষেপ করছিল। পক্ষান্তরে তারাও মর্টারশেল নিক্ষেপ করে। এভাবে তুমুল সংঘর্ষ চলছে। যা থেকে মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলে।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ওপারে যাই হোক, এপারে বাংলাদেশ সীমান্ত রক্ষী সর্বোচ্চ সতর্ক রয়েছে। এপারে লোকজন নিরাপদ আছে। আতঙ্কের কোনো কারণ নেই।

এদিকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপি এলাকা পরিদর্শন করেন রোববার দুপুরে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সফরসঙ্গীসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আর বাংলাদেশ সীমান্ত রক্ষীদের দিক নির্দেশনা দেন। পাশাপাশি বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 9:04 pm
শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা উঠে এসেছে বলে বিবিসি বাংলার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ভারতের সাবেক বাংলাদেশ হাইকমিশনার বীণা সিক্রি সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে সেনাবাহিনীর নেতৃত্বেই ভারতে নেওয়া হয়েছিল; প্রয়োজনে তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে।

 

তবে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 7:24 pm
ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামছুর রহমান টিপুর বয়স ৬২ বছর। তিনি ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে ৩২ বছর বয়সী শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা-ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্যের গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।