খুঁজুন
, ,

আমি এখনো হারিয়ে যাইনি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 18 January, 2024, 12:45 pm
আমি এখনো হারিয়ে যাইনি

অভিনয়ে যেমন পটু, তেমনি নাচেও বেশ পারদর্শী। এর পাশাপাশি উপস্থাপনায়ও সাবলীল মিষ্টি হাসির মেয়ে মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় ১৩ বছরের ক্যারিয়ার তার। এর মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক কিংবা টেলিছবি। এর বাইরে ওয়েব কিংবা সিনেমায়ও দেখা গেছে এই লাক্স সুন্দরীকে। বিয়ের পর বিরতি নিয়েছিলেন। এরপর আবার কাজেও ফেরেন; তবে নিয়মিত হননি। নতুন বছরে নতুন প্রত্যয়ে কাজ শুরু করবেন বলে জানান এই তারকা।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হুট করে বিরতি নেন, তবে হারিয়ে যাননি অন্য অনেকের মতো। প্রতিবারই জানান দিয়েছেন তিনি আছেন। মুমতাহিনা টয়ার ভাষ্যে, ‘আমি কিন্তু হারিয়ে যাইনি। ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আমার একটু বিরতি দরকার, সেটা নিয়েছি। অভিনয় একটু কমিয়েছিলাম। এ ছাড়া যেকোনো অনুষ্ঠান কিংবা প্রয়োজনে আমাকে কিন্তু পাওয়া যায়। যেহেতু স্বামী, সংসার আছে সবকিছু সামলে নিজেকেও কিছুটা সময় দিতে হয়।’

এই লাক্স সুন্দরী বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে এ রকম অনেক কাজই আছে যেগুলো দর্শক প্রশংসিত। এখনো অনেকের কাছ থেকে মন্তব্য কিংবা মেসেজ পাই সেই কাজগুলো নিয়ে। পাশাপাশি তারা এ-ও জানতে চান, কেন এখন নিয়মিত অভিনয় করছি না। আমি যে সময়টাতে বিরতি নিয়েছি। কারণ, ওই সময় প্রায় একই ধরনের গল্প কিংবা চরিত্রের প্রস্তাব আসছিল, কিন্তু ভিন্নতা পাচ্ছিলাম না। ক্যারিয়ারের শুরুর দিকে হলে সেটা ঠিক আছে, কিন্তু একটা সময় পর গিয়ে নিজের মধ্যেও কিছুটা পরিবর্তন আনতে হয়, কাজেও। একটু ভ্যারিয়েশন তো দরকার। নিজেকে নতুনভাবে নতুনরূপে উপস্থাপন কিংবা ভেঙে গড়ার মতো কোনো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে একটু বিরতি নিই।’

বিরতি নিয়ে একদমই বাসায় বসে ছিলেন না অভিনেত্রী। তার মতে, ‘আমি বিভিন্ন এন্ডোরসমেন্ট করেছি, বিজ্ঞাপন করেছি, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি। যে অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছি, গড়পড়তা কাজ দিয়ে তাদের সঙ্গে প্রতারণাা করতে পারি না। প্রতি মুহূর্তেই ভালো গল্পের অপেক্ষায় ছিলাম।’

তার মানে কি বলতে চাচ্ছেন ভালো গল্পের স্ক্রিপ্ট আপনার কাছে আসে না? এমন প্রশ্নে টয়ার উত্তর, ‘এখন কম্পিটিশনের যুগ। প্রতিনিয়তই কম্পিটিশন। নিশ্চয় এখন অনেক ভালো ভালো গল্পের কাজ হচ্ছে। অনেক নতুন নতুন মেয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে। এটাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের কাজও আমি দেখি। একটা গল্প লেখার পর পরিচালক হয়তো সেই গল্প কিংবা চরিত্র অনুযায়ী সে রকমই কাউকে নিয়ে কাজটা করতে চান বা চাইবেন। এটা খুব স্বাভাবিক। আমি যেগুলো পেয়েছি, সেগুলোতে আমার মন খুব একটা সায় দেয়নি। নিজেকে ভেঙে নতুন করে তৈরি করার মতো গল্প কিংবা চরিত্রের জন্য আমি মুখিয়ে আছি। কাজ তো অবশ্যই করতে চাই। পরিচালকরা যদি আমাকে এখন নিয়ে নতুন কিছু ভাবতে চান, আমি অবশ্যই সেটাকে সম্মান জানাব এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘অনেককেই বলতে শুনেছি, টয়া নাকি অনেক দেমাগি, তাকে পাওয়া যাওয়া না ব্লা ব্লা..। কিন্তু আমার মনে হয় তাদের ধারণাটা ভুল। অন্যের কাছ থেকে শুনে কিছু বলাটা উচিত নয়। আমার সঙ্গে যারা কাজ করেছেন, তারা জানেন আমি কেমন! আমি ভীষণ কাজপ্রিয় মানুষ কিন্তু বলতে পারি না “আমাকে কাজে নেন।” পুরো ক্যারিয়ারে কাউকেই আমি এই কথা বলিনি।’

‘আমার কিন্তু কারও প্রতি কোনো ক্ষোভ বা কোনো আক্ষেপ নেই। অনেকেই হয়তো বিষয়গুলোকে ভুলভাবে নিতে পারেন, কিন্তু আমার কাজ না করার পেছনে একান্তই আমার ইচ্ছে ছিল এবং সেটা অনেক আগে। এখন তো একটু একটু কাজ করছি। তবে অভিনয়ে নিয়মিত হতে চাই। এ বছর নিয়ে কিছু পরিকল্পনা করেছি। আমার দর্শকরা এ বছর আমাকে নিয়মিতই পাবেন। কিছু কাজ নিয়ে কথা হয়েছে, হচ্ছে। শিগগিরই হয়তো তাদের ভালো কোনো খবর দিতে পারব।’ যোগ করেন লাক্সতারকা।

নাটকের পাশাপাশি ওটিটিতেও সরব হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টয়া। সেই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলে বড় পর্দায়ও হাজির হতে চান। ভালো গল্প এবং পরিচালক হলে ‘হ্যাঁ’ বলতে দ্বিতীয়বার ভাববেন না তিনি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।