খুঁজুন
, ,

ফের বিয়েতে জড়াতে চান মালাইকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 1 January, 2024, 1:37 pm
ফের বিয়েতে জড়াতে চান মালাইকা

মালাইকা অরোরা বর্তমানে তিনি একজন ট্রেন্ডিং স্টার। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তার দাপটে কীভাবে চোখ কপালে উঠে যায়। তবে সেই তুলনায় চলচ্চিত্র জগতে ততটা সুবিধা করে উঠতে পারেননি এই আবেদনময়ী নায়িকা। এই যে বলিউডে তিনি বলার মতো খুব ভালো একটা সুবিধা করে উঠতে পারলেন এ জন্য তিনি আবার মনে করেন- ইন্ডাস্ট্রিও তাকে খুব একটা সুযোগ করে দেয়নি। এর ইঙ্গিত আবার তিনি নিজেই দিয়ে রেখেছেন। তবে তার চলচ্চিত্রের ক্যারিয়ারও কম খামখেয়ালিতে ভরা নয়। নিজের ইচ্ছাতে উপযাচক হয়েই বিয়ে করেছিলেন আরবাজ খানকে। আবার নিজের ইচ্ছাতেই ডিভোর্স নিয়েছেন আরবাজ খান থেকে। যে বিয়ে নিয়ে গিয়েছিলেন ২০১৬ সাল পর্যন্ত। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান। বিচ্ছেদের পর প্রেমিকা হয়ে দিন যাপন করেছেন অর্জুনের। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। আরবাজও যেন এই ভাঙনের সুর পেয়েই এরই মধ্যে জীবনের মধ্য বয়সে পৌঁছেও বিয়ে করে ফেললেন। তার স্ত্রী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। এখন মালাইকা কি তার বয়েসকে আরেক খামখেয়ালির বশে জলাঞ্জলি দিয়ে দেবেন? আরবাজের বিয়ের পর এখন তিনিই ভাবছেন দ্বিতীয় বিয়ের কথা।

প্রতিবেদন অনুযায়ী, আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে নানান গুঞ্জন চলছে। এমন কী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানান নি। তবে এবার ফারহা খানের প্রশ্নে রীতিমতো অবাক করা উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শো’র মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, ‘আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

মালাইকা অরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যাকে নিয়ে মিডিয়া কোনো না কোনো অজুহাতে সরগরম থাকে। তাকে নিয়ে কোনো না কোনো চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, কখনো তার শরীর নিয়ে, কখনো বা তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গতা নিয়ে। অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সে সমস্ত বিষয়কে কোনোদিনই বিশেষ পাত্তা দেননি তিনি।

তবে সেগুলোকে তিনি পাত্তা দেন বা না দেন, আরবাজ খানকে তো মালাইকা নিজেই প্রস্তাব দিয়েছিলেন তাকে বিয়ে করতে। কিন্তু তার চেয়ে বয়সে ছোট অর্জুনের সঙ্গে তার এই গভীর অন্তরঙ্গতাকে বিয়েতে রূপ দিতে কি কখনো তাকে প্রস্তাব দেননি? নাকি অর্জুন তার চেয়ে বয়সে ছোট বলে সেই সাহসও হয়নি অনাকাক্সিক্ষত প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে!

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।