খুঁজুন
, ,

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অংশ নিচ্ছেন চবি ছাত্রী তোরসা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 19 July, 2023, 9:36 am
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অংশ নিচ্ছেন চবি ছাত্রী তোরসা

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী রাফাহ নানজিবা তোরসা। এরই মধ্যে অভিনয়ে নাম লেখিয়েছেন এই মডেল। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। কাজ করেছেন ওয়েব মাধ্যম-সিনেমাতেও। এছাড়া নিজেকে নিয়মিত ব্যস্ত রেখেছেন বিভিন্ন সামাজিক কাজে। তবে নতুন খবর, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তোরসা। তথ্যটি জানিয়েছেন এই মডেল নিজেই।

তোরসা বলেন, ‘এবারের পথচলাটা একটু ভিন্ন। কারণ আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি জি-২০ সামিটের অংশ। এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করব দেশের সম্মান বয়ে আনতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’ শো’টি আগামী ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এতে জি-২০ দেশের অন্যান্য মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তোরসা অংশ নিয়ে ১৯ হাজার ফুট পাহাড়ের উপর পদচারণ করবেন দেশের পতাকাসহ। এতে মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থও থাকবেন যারা শান্তি ও বন্ধুত্বের আদর্শের মাধ্যমে ক্ষমতায়নের উপর আলোকপাত করবেন।

অন্য যারা র‌্যাম্পে হাঁটবেন তাদের মধ্যে রয়েছেন ভারতের বংশিকা পারমার, মিস আর্থ, গিউলিয়া রাগাজিনি, ইতালির মিস আর্থ, লিন্ডসে কফি, মার্কিন যুক্তরাষ্ট্রের মিস আর্থ, ইউমি কাটো, জাপানের মিস ইউনিভার্স, লুইসা বার্টন, যুক্তরাজ্যের মিস আর্থ, অ্যানাবেলা ফ্লেক। জার্মানি থেকে মিস আর্থ, বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড’র রাফাহ নানজিবা তোরসা।

পুরো অনুষ্ঠান নিয়ে একটি ডকুমেন্টারি হবে। যা নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও এটি দেখানো হবে বলে জানান তোরসা।

তোরসা চট্টগ্রামের মেয়ে হলেও তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়াতে। লেখাপড়ায় মেধাবী। চট্টগ্রাম ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ‘জিপিএ-৫’ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আই আর) বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়ন করছেন।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।