খুঁজুন
, ,

তিন তারকার গোপন ভিডিও ফাঁস, পরীমণির দিকে অভিযোগের তির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 May, 2023, 7:42 am
তিন তারকার গোপন ভিডিও ফাঁস, পরীমণির দিকে অভিযোগের তির
facebook sharing button
twitter sharing button

আবারও আলোচনায় ঢাকাই সিনেমার তরুণ অভিনেতা শরিফুল রাজ। বিভিন্ন সময় বিভিন্ন নায়িকাদের সঙ্গে এই অভিনেতার সম্পর্কের গুঞ্জন থাকলেও কখনো তা প্রাকশ্যে আসেনি। তবে এবার ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেই সঙ্গে সামনে এসেছে জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও। ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথা ছিল কুরুচিপূর্ণ। এ কারণে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।

মডেল-অভিনেত্রী তানজিন তিশা

গতকাল সোমবার মধ্যরাতে শরিফুল রাজের ফেসবুক পেজ থেকে সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে কিছু ছবি আর ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা যায়, রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে রাজ ও সুনেরাহ বসে আছেন। সেখানে তাদের মধ্যে হওয়া কথোপকথন সংবাদমাধ্যমে প্রকাশের যোগ্য না।

রাজ ও সুনেরাহ। ছবি: সংগৃহীত 

আবার অন্য এক ভিডিওতে দেখা যায়, রাজ-সুনেরাহ দুজন বসে আছেন কোনো একটি মদের বারে। দুজনেই মদ্যপ অবস্থায়। সঙ্গে আরও দুটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে কোনো একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা। আর দুজনের কথাতেও স্পষ্ট যে তারা স্বাভাবিক ছিলেন না তখন।

রাজের ফেসবুক থেকে ভিডিওটি প্রকাশের ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। রাজ শুধু অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ভিডিও-ই প্রকাশ করেননি। সঙ্গে প্রকাশ করেছেন তানজিন তিশারও দুটি ভিডিও। যা ধারণ করা হয়েছে কোনো একটি লিফটে।

রাজ ও সুনেরাহ। ছবি:ভিডিও থেকে নেওয়া

ডিলিট করার আগেই সেই ছবি ও ভিডিওগুলো নজরে আসে অনেকের। যা নিয়ে লেখা হয় নানা কথা। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রাজ ও তিশা টুঁ শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরাহ।

সোমবার দিবাগত রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়ে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। এই অভিনেত্রী তার পোস্টে অভিযোগের আঙুল তুলেছেন শরিফুল রাজের স্ত্রী, অভিনেত্রী পরীমণির দিকে।

ফেসবুক পোস্টে সুনেরাহ লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। একটাই সমস্যা তা হলো সে ছেলে আর আমি মেয়ে। তার বিয়ের পর থে‌কে আমাদের প্রায় যোগাযোগই ছিল না। সেদিন একটা ডাবিং স্টুডিওতে আমা‌দের দেখা হলো। আমরা একস‌ঙ্গে ছ‌বি তুললাম। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে একটা ছবি তোলা কী অপরাধ। কোনো কারণ ছাড়াই তার স্ত্রী (পরীমণি) আমার ওপর রেগে গেল।’

 সুনেরাহ বিনতে কামাল। ছবি:ফেসবুক থেকে নেওয়া

ফাঁস হওয়া ভিডিওগুলো নিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। যখন আমরা তরুণ ছিলাম এবং সবসময় মজা করতাম, প্রতিদিন আমরা এভাবে কথা বলার প্রাকটিস করতাম। কারণ, আমাদেরকে (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে এভাবে গালি দিতে হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘তাকে (রাজকে) একটি ছবি আমি তখন পাঠিয়েছিলাম, তাকে এটা জানানোর জন্য যে আমি শুটিংয়ে মার খেয়েছি (যেখানে লিয়াকত আমাকে মারে, ‘ন ডরাই’ সিনেমাটা যারা দেখেছেন, তারা জানবেন), মার খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না এটা জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিলাম। তবে শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।’

 সুনেরাহ বিনতে কামাল। ছবি:ফেসবুক থেকে নেওয়া

বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে সুনেরাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর অনেকটা চুপিসারেই বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও শরীফুল রাজ। ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউই টের পায়নি বিষয়টি। তবে শরীফুল রাজের সঙ্গে প্রেম করছিলেন পরীমণি। এ খবরটি অনেক আগেই ছড়িয়ে পড়েছিল শোবিজে।

পরীমণি ও রাজ দম্পতি

বিয়ের মাত্র এক বছরের মাথায় রাজ-পরীমণির সংসার ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন ছড়ায় শোবিজ পাড়ায়। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও রাজের সংসারে ফেরেন ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি।

তবে তিন তারকার গোপন ভিডিও ফাঁসের পর সেই ‘বিচ্ছেদ’ গুঞ্জনের পালে যেন নতুন করে জোর হাওয়া বইতে শুরু করেছে। এখন পরীমণি-রাজের সংসার শেষ পর্যন্ত টিকবে কি না সেটা সময়ই বলে দেবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।