খুঁজুন
, ,

বারবার যৌন হেনস্তার শিকার টাকিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 14 January, 2024, 9:36 am
বারবার যৌন হেনস্তার শিকার টাকিয়া

আয়েশা টাকিয়ার নামের পিছনে ‘হেনস্তা’ বা ‘যৌন হয়রানি’ শব্দটি যেন একটা ধারাবাহিক নিয়মই হয়ে দাঁড়িয়েছে। তাও আজকাল থেকে নয়। সেই শৈশব থেকেই এটা চলে আসছে এমনটিই জানালেন আয়েশা। একবার গোয়া সফর শেষে ফেরার পথে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। সপরিবারে গোয়া থেকে মুম্বাই যাওয়ার পথে বিমানবন্দরে কর্মরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ এনেছিলেন তখন এই অভিনেত্রীর স্বামী ফারহান আজমি।

এবার এল বিগ বসকে নিয়ে তার এই হয়রানির কাহিনী। আর বিগ বসের ঘর মানেই তর্ক-বিতর্ক-হাঁড়ির খবর ফাঁস হয়ে যাওয়া। কেচ্ছা-কেলেঙ্কারির সবটাই হয় এখানে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাকাণ্ডে সঙ্গে স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে শাশুড়ির মন্তব্য হয়ে উঠেছে এখন বিনোদনের চর্চিত খবর। এর মাঝেই বোমা ফাটালেন বিগ বসের ঘরের আরও এক প্রতিযোগী আয়েশা খান। মুন্নাওয়ার ফারুকির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিগ বসের ঘরে ভিকি, অঙ্কিতা, অভিষেকের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব মুন্নাওয়ারের। সেই সময়ই গোপন কথা ফাঁস করলেন আয়েশা। বললেন মাত্র ৯ বছর বয়সে মুন্নাওয়ার ফারুকি দ্বারা কীভাবে চরম হেনস্তার শিকার হয়েছিলেন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন।

আয়েশা বলেন, আমি জানি আমাকে কী শুনতে হয়েছিল। আমার সঙ্গে সম্পর্কে থেকেও একাধিক প্রেমিকা ছিল ওর জীবনে। আমার মনে হয় যেটা আমি বলতে চাইছি সেটা সকলে বুঝতে পারছেন। এই ঘটনা আমাকে একেবারে শেষ করে দিয়েছিল। মাত্র ৯ বছর বয়সে চরম হেনস্তার শিকার হয়েছিলাম। যার জন্য আমি ওঠে দাঁড়াতে পারতাম না। সেই সময় আমি কাউকে কিছু বলতে পারিনি। শুধু মনে হতো আমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। এরপরও যখন আমি মুখ খুলি তখনো আমাকেই দোষারোপ করে বলে যে, লাইমলাইটে থাকার জন্য এটা করছি। আমার এই অবস্থা দেখে মা-বাবার ঘুম উড়ে গিয়েছিল। মুন্নাওয়ার এক সঙ্গে অনেকের সঙ্গে ডেট করেছেন। কাউকে আবার বিয়েও করেছেন। আয়েশা মুন্নাওয়ার কুকীর্তি সম্পর্কে আরও বলেন, প্রত্যেককে মিথ্যা বলতেন। মিউজিক ভিডিওতে কাজের জন্য ডাকতেন। তাদেরকেই বিয়ের প্রস্তাব দিতেন। বিগ বসের ঘরে মুন্নাওয়ারের কেচ্ছা ফাঁস হতেই কান্নায় ভেঙে পড়েন। আয়েশার কাছে ক্ষমা চান তিনি।

আয়েশা টাকিয়া বলিউডে এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সালমান খানের ওয়ান্টেড ছবিসহ শাহিদ কাপুরের সঙ্গেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।