খুঁজুন
, ,

চট্টগ্রা‌মে মেহন‌তি শ্রমিক জনতার মহাসমা‌বেশ জনসমু‌দ্রে প‌রিণত হ‌বে-ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 2:45 pm
চট্টগ্রা‌মে মেহন‌তি শ্রমিক জনতার মহাসমা‌বেশ জনসমু‌দ্রে প‌রিণত হ‌বে-ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ব‌লে‌ছেন, আওয়ামী লীগ জোর করে ১৫ বছর ক্ষমতা দখল করে মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজ‌কে শ্রমি‌কদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের কাজের সংস্থান নেই। অথচ এই সরকারের সঙ্গে যারা আছে, তারা লুটতরাজ করে টাকা পাচার করে দিচ্ছে। দ্রব‌্যমূ‌ল্যের ঊর্ধ্বগতির ফ‌লে শ্রমিক মেহন‌তি মানুষ দি‌শেহারা। আজকে সবচেয়ে কষ্টে আছে আমাদের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। দে‌শের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ দুই বেলা দুমুঠো খেতে পায় না। তাই শ্রমিক‌দের নিজেদের স্বার্থে ও জনগণের স্বার্থে আমাদের এই সরকা‌রের বিরু‌দ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী ১৬ জুলাই চট্টগ্রা‌মে মেহন‌তি শ্রমিক জনতার মহাসমা‌বেশ জনসমু‌দ্রে প‌রিণত হ‌বে। দে‌শের মানুষ এই অ‌বৈধ ফ‌্যা‌সিষ্ট আওয়ামী সরকা‌রকে ক্ষমতা থে‌কে বিদায় কর‌তে ঐক‌্যবদ্ধ হ‌য়েছে। চট্টগ্রা‌মের শ্রমিক মেহন‌তি মানু‌ষের মহা সমা‌বেশে তারই প্রতিফলন ঘট‌বে।

তি‌নি আজ ১১জুলাই, মঙ্গলবার, বিকা‌লে দেশ বাঁচা‌তে শ্রমজীবী জনতার চট্টগ্রাম বিভাগীয় মহা সমা‌বেশ সফল করার ল‌ক্ষ্যে দলীয় কার্যালয় না‌ছিমন ভব‌নে পাঁচলাইশ থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের প্রস্তু‌তি সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, দেশের মানুষ জেগে উঠেছে। তারা ঐক্যবদ্ধ। সাংবিধানিকভাবে এই সরকার অবৈধ। তাদের পদত্যাগ করতেই হবে। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্যই দেশের মানুষকে শোষণ করা। আমরা শোষণের বিরুদ্ধে লড়াই করছি।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ন, আওয়া‌মি লীগ জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দে‌শের গণতন্ত্র, ভোটা‌ধিার, কথা বলার অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। অ‌বৈধ আওয়ামী সরকার দেশের নির্বাচন ব‌্যবস্থা‌কে একটা খেলায় পরিণত ক‌রে‌ছে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা চলচাতুরীর মাধ‌্যমে নি‌জে‌দের নিয়ন্ত্রনে আ‌রো এক‌টি নির্বাচন কর‌তে ম‌রিয়া হ‌য়ে উ‌ঠে‌ছে। আমরা স্পষ্ট ব‌লে দি‌তে চাই শেখ হাসিনার অধীনে দে‌শে কোনো নির্বাচন হ‌তে দেওয়া হ‌বে না। বিএন‌পি জনগন‌কে সা‌থে নি‌য়ে ষড়য‌ন্ত্রের যে কোন নির্বাচন প্রতিহত ক‌রে আওয়া‌মি লীগ‌কে পদত‌্যা‌গে বাধ‌্য ক‌রে দে‌শের গণতা‌ন্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর‌বে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান ব‌লে‌ন, নির্বাচনকে কেন্দ্র করে আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। এবার প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সরকার। দেশের মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আওয়ামী লীগ ভালো করেই জানে দেশের জনগণ ভোটের অধিকার পেলে তাদের রাজনৈতিক পরাজয় হবে। তাই তারা সং‌বিধা‌নের দোহাই দি‌য়ে আবা‌রো একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাক‌তে চায়। দে‌শের মানুষ তা‌দের সে স্বপ্ন বাস্তবায়ন হ‌তে দি‌বে না।

পাঁচলাইশ থানা বিএন‌পির সভাপ‌তি মামুনুল ইসলাম হুমায়ু‌নের সভাপ‌ত্বি ও সাধারন সম্পাদক ম‌নির আহমেদ চৌধুরীর প‌রিচালনায় প্রস্ত‌তি সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ও পাঁচলাইশ থানা বিএন‌পির দা‌য়িত্বপ্রাপ্ত সমম্বনয়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, যুগ্ম আহবায়ক ইস্কান্দর মির্জা, সদস‌্য এরশাদ উল্লাহ, আশ্রাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম মনজু, কামরুল ইসলাম। বক্তব‌্য রা‌খেন থানা বিএন‌পির সহ সভাপ‌তি বাবুল কোম্পানী, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক শহীদুর রহমান বেলাল, তা‌রেক র‌শিদ, মকবুল হো‌সেন খোকন, মো. সালামত আলী, সাংগঠ‌নিক সম্পাদক জা‌কির হো‌সেন, মো. শাহ আলম, জহুরুল ক‌বির চৌধুরী, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি কাজী শামসুল আলম, শায়েস্তা উল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, হাসান ওসমান, মো. হাসান, মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, থানা যুবদ‌লের আহবায়ক মোহাম্মদ আলী শাকি, স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক মোহাম্মদ স‌ফি প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।