খুঁজুন
, ,

চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 5 July, 2023, 2:04 pm
চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এমএ মতিন বলেছেন, চীনে যুগ যুগ ধরে উইঘুর মুসলমানদের উপর যে নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে, তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ২০০৯ সালের ৫ জুলাই উরুমকুই উইঘুর মুসলমানদেরকে দাঙ্গা ও গণহত্যার দায়ে চীন সরকারের বিচার করতে হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা উইঘুর গণহত্যার স্বীকৃতি দিয়ে বিচার দাবি করেছে। পৃথিবীর শান্তিকামী প্রতিটি রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, চীনে উইঘুর মুসলিমদের প্রতি যে আচরণ করা হচ্ছে তাকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাকৃতি দিয়ে আন্তর্জাতিক আদালতে চীনের বিচার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লোককে জিনজিয়াংয়ে ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয়েছে। মুসলমানদের স্বাভাবিক জীবনযাপনে বাধা হচ্ছে, মসজিদ ভেঙ্গে পাবলিক টয়লেট ও শপিং সেন্টার করা হচ্ছে। মুসলিম মহিলাদের ধর্ষণ করছে ও বন্ধাত্ব গ্রহণে বাধ্য করছে। মসজিদে মুসলিমদের জুমার নামাজ আদায় নিয়মিত বাধা প্রদান করা হচ্ছে। উরুমকির উইঘুর মুসলিমদের ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করতে চীন সরকার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। মুসলিম যুবকদের বৌদ্ধ মেয়েদের বিয়ে করতে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে।

মুসলিম গর্ভবতী নারীদের অবৈধভাবে গর্ভপাত করানো হচ্ছে। আবার বৌদ্ধ ধর্মাবলম্বী ছেলেদের কাছে মুসলিম মেয়েদের জোরপূর্বক বিয়ে দেয়া হচ্ছে। ১৮ বছরের নিচে, শিশু-কিশোরদের জন্য ধর্মীয় শিক্ষা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ। জিনজিয়াংয়ে মুসলমানদের তুর্কি ভাষা ও আরবি বর্ণমালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে জিনজিয়াংয়ের ৫০টির অধিক পুরনো মসজিদ সীলগালা করে দিয়েছে চীন কর্তৃপক্ষ। ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মতিন আরো বলেন, আমরা বিশ্বজুড়ে শান্তির নিবাস গড়তে চাই। যারা সাম্প্রদায়িক কারণে মুসলিম বা অন্য কোন জাতিগোষ্ঠির নিধনের পাঁয়তারা করবে, আমরা তাদের বিরুদ্ধে সদা সোচ্চার থাকব। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, উইঘুর মুসলিম ও রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন যেন একই সুতোঁয় গাঁথা।

চীনের মদদপুষ্টু হয়ে বার্মিজ জান্তা সরকার রোহিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করেছে। তিনি অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে প্রত্যাবাসন ও চীনের উইঘুর মুসলমান গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব নেতৃত্বকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আজ (৫ জুলাই ২০২৩) বুধবার বিকাল ২ টায় উরুমকুই উইঘুর মুসলমান গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক আবদুর রহিম মুনিরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম আলকাদেরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।

আলোচনায় অংশগ্রহণ করেন ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, এম নুরুল ইসলাম জিহাদী, সহকারী দপ্তর সচিব ইঞ্জিনিয়ার নূর হোসেন, প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব মুহাম্মদ জসিম উদ্দিন, সমাজসেবা সচিব অধ্যাপক সৈয়দ মোকতার আহমেদ, শ্রম ও কৃষি বিষয়ক সচিব, এম মহিউল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ইয়াসিন হায়দারী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন নেজামী, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, আলী হোসেন, যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিন আহমেদ জনি, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক, ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, দাওয়াহ বিষয়ক সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আলী আকবর, মহানগরের দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, উত্তরের সভাপতি মুহাম্মদ বেলাল রেজা, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।