খুঁজুন
, ,

বসার ধরনই বলে দেবে আপনার ব্যক্তিত্ব!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 2 July, 2023, 5:06 am
বসার ধরনই বলে দেবে আপনার ব্যক্তিত্ব!

এই পৃথিবীর প্রতিটি মানুষই ব্যক্তি বিশেষে আলাদা। একজন মানুষকে বাইরে থেকে দেখে বা মেলামেশা করেও বোঝা যায় না আসলে সে কেমন। আবার মানুষের মনে প্রতিনিয়ত কি ঘটছে তা-ও সরাসরি বোঝার উপায় নেই। তবে মানুষের কিছু আচার-আচরণে বোঝা যায়, সে কেমন মানুষ।

কিন্তু মানুষ চিনতে যদি আপনি শুধুমাত্র তার আচরণের ওপর নির্ভর করেন, তাহলে যেকোনো সময় পড়তে পারেন মহাবিপদে। শুধু আচরণ নয়, মানুষের বসার ধরনও কিন্তু বলে দেয় তার ব্যক্তিত্ব কেমন। সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, কারও বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব মানুষের ব্যক্তিত্ব।

হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব

যারা হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসেন তারা চিন্তাহীন হয়ে থাকেন। এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই থাকতে পারেন। এ ধরনের মানুষ সাধারণত পরিকল্পনাহীন জীবনযাপনে অভ্যস্ত।

পায়ের ওপর পা তুলে বসা

যদি কাউকে পায়ের ওপর পা তুলে বসতে দেখেন, তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তিনি।

হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে বসা

যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। তবে কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।

হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে বসা

যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকেন।

হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে একটু হেলিয়ে বসা

যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন, তারা জীবনে কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরা বেশ উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকেন।

পিঠ সোজা করে বসা

যারা একেবারে পিঠ সোজা করে বসেন, তারা লক্ষ্যের প্রতি খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প হয়। এদের ভরসা করা যায় এবং এরা উপকারী। নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং ন্যায়পরায়ণাতে বিশ্বাস করেন।

হেলান দিয়ে বসা

হেলান দিয়ে বসতে যারা পছন্দ করেন-এই বসার ধরনটি আপাতদৃষ্টিতে কুল মনে হলেও এরা বেশ সংবেদনশীল। এরা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং সাধারণত উদাসীন থাকেন।

সামনের দিকে ঝুঁকে বসা

এরা কমবেশি সব বিষয়েই উৎসাহ রাখেন। নতুন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তাদের মন জয় করতে চান।

দুই পা একসঙ্গে করে বসা

এদের এক কথায় ‘পারফেকশানিস্ট’ বলা যায়। বাইরে থেকে দেখে কড়া মনে হলেও, এরা আসলে সচেতন, দয়ালু ও সুবিবেচনাপূর্ণ।

পায়ের পাতা ক্রস করে বসা

এরা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করেন। যেকোনো বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য রাখেন।

পা ক্রস করে বসেন যারা

এই ভঙ্গিতে যারা বসেন তারা নিজেদেরকে অন্যের কাছে খুব একটা আত্মপ্রকাশ করেন না। এদের দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলেও, আসলে এরা ভনিতা করেন।

বুকের কাছে হাত জড়ো করে রাখা অবস্থায় বসা

এরা যথেষ্ট বলিষ্ঠ একটি চরিত্র। এরা চুপচাপ এবং গম্ভীর থাকতে ভালোবাসেন। নিজেকে এক্সপ্রেস করতেও এদের সময় লাগে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।