খুঁজুন
, ,

দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে – ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 1 July, 2023, 1:34 pm
দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে – ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা.শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার মিথ্যা বাজদের সরকার। এই সরকার দূর্নীতি বাজ সরকার।দূর্নীতি ও মিথ্যার আশ্রয় নিয়ে দুঃশাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে।দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই সরকার ক্ষমতায় এসে এক দলীয় ভাবে দেশ চালাচ্ছে।এই সরকার আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। জেল,জুলুম,মিথ্যা,মামলা যতই হউক না কেন,বিএনপির নেতা কর্মীরা রাজ পথে থাকবে। যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত মুক্ত করা হবে।

ঈদের প্রথম দিনে:-ধুনিরপুল ফালাহ্গাজি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন, ডি.সি রোড় রহমান ম‍্যানশনে কোরবানি পশু জবাই করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের দ্বিতীয় দিনে :-
শুক্রবার, সকাল ১১ টায় থেকে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃশামীম, মোঃজাহাঙ্গীর,মোঃ নজরুল,মোঃ নবী,মোঃ জহির মোঃ আল আমিন,বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃ ফাহিম, মোঃ রুবেল, মোঃ নজরুল, মোঃ মানিক, মোঃ ইকবাল, মোঃ ইরফান, মোঃ মাহবুব, মোঃ মাসুম, মোঃ ইমন এবং ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃ মিজানসহ ১৭ জন কারাবন্দী পরিবারের খোঁজ নিতে তাদের পরিবারের সাক্ষাৎ করেন এবং কারাবন্দী নেতাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বের করে আনার আশ্বাস প্রদান করেন।

তিনি আজ ঈদের তৃতীয় দিনে পূর্ব ষোলশহর ও চাঁদগাও থানার কারাবন্দি মোঃ নওশাদ,মোঃ সাইদ ইসলাম বাপ্পি,মোহাম্মদ জয়নাল , মোহাম্মদ বশির পরিবারের খোঁজ নিতে বাসায় গেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরো দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, সমন্বিত রূপরেখা ছাড়া কোনো নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে না।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বর্তমানে বাজারে অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। গরীব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস ওঠেছে। এর উপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে নগরবাসীর দুর্ভোগ আরো বেড়ে যাবে। বাজারে মুনাফাখোর সরকারের এই সিন্ডিকেট মানুষের জীবনের সুখশান্তি, রাতের ঘুম কেড়ে নিয়েছে। অথচ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা আছে উন্নয়নের মিথ্যা ফাঁকা বুলি নিয়ে। উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরাই শুধু পকেট ভারি করছে। চট্টগ্রামবাসীর কল্যাণে তারা কোনো কাজ করছে না। নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
অধ্যাপক নুরুল আলম রাজু, বিএনপি নেতা মোঃ এম, আই চৌধুরী মামুন, নবাব খান,ইব্রাহিম বাচ্চু,হাসেম সওদাগর,মোঃ আজিজ, একে খান,ইউনুস চৌং হাকিম,হাজী ছবুর,মোঃ সেকান্দর,আবদুল্লাহ আল ছগির,
হাজী মহিউদ্দিন,ইয়াকুব চৌং নাজিম,মোঃ এমরান ,নাজমুল হক নাজ, মোঃ আমিন,মো এটিএম ফরিদ, মোঃ সাইফুল, হাজী ইউনুস, আসাদুর রহমান টিপু,মোঃ লেলু, মোঃ মুছা, নুরুউদ্দিন, রেজিয়া বেগম মুন্নি, কামরুন্নেসা, মোহাম্মদ সেলিম,গুলজার হোসেন লেদু, জাহাঙ্গীর, স্বপন , মোঃ হানিফ, মোঃ দুলাল, বারেক,কালু,ফারুক, মোবারক, মানিক, জাকির, অপু, প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।