খুঁজুন
, ,

চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে গরিবদের মাংসের হাট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 29 June, 2023, 4:33 pm
চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে গরিবদের মাংসের হাট

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় দেশব্যাপী পশু কোরবানির মাধ্যমে ঈদুল আযহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহ সন্তষ্টির আশায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসরমানরা। ত্যাগের মাধ্যমে আনন্দ এই বিশ্বাসে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আযহার নামাজ আদায় করেন। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করছেন।

তবে বর্তমান বাজার পরিস্থিতিতে অনেকেই কোরবানি দিতে পারেননি। শহরের বিভিন্ন স্থানে কোরবানি করা গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করে থাকেন পশু ব্যবসায়ী ও কসাইরা। মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই তাদের এ আয়োজন। সংগ্রহ করা এসব মাংস বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬৫০ টাকার মধ্যে।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বসেছে মাংসের হাট। কোরবানি করা মানুষের কাছ থেকে তুলে এনে গরীবরা বসেছেন এই মাংস নিয়ে। তারা এ মাংস বিক্রি করে কিছু টাকা আয় করতে চায়। আর এই মাংস কিনতে এসেছে অনেকে মধ্যবিত্ত পরিবারের লোক ও গরীবরা। যারা মানুষের দুয়ারে দুয়ার এগিয়ে মাংস আনতে পারেনি এবং কোরবানি দেয়নি।  সারা বছর যারা গরুর মাংস কিনে খেতে পারেনা তারা কিছু টাকা দিয়ে মাংস কিনতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিড় জমিয়েছেন।মাত্র ১০০০ টাকা দিয়ে তারা ৩-৪ কেজি মাংস কিনে নিচ্ছেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাংসর ক্রয় বিক্রয় করতে দেখা গেছে নগরীর বিভিন্ন স্থানে।

ঈদের দিন বৃহস্পতিবার কারওয়ান বাজারে সংগ্রহ করা কোরবানির মাংসের পসরা সাজিয়ে বসেছেন অনেকে। অনেক ক্রেতা ভিড় জমাচ্ছেন আশপাশে।

ক্ষণিকের জন্য সড়কে দোকান বসিয়েছেন ব্যবসায়ী জব্বার। কথা হলে তিনি বলেন, যেসব জায়গায় কোরবানি হয়, আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা এসব কিনে নিয়ে আসি। পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি। অনেকেই আছে কোরবানি দিতে পারে না বা বাজার থেকে মাংস কিনতে পারে না, তারা আমাদের এখান থেকে মাংস কেনে।

সুলতান মিয়া নামে আরেক মাংস ব্যবসায়ী বলেন, পরিচিত নানা জায়গা থেকে মাংস কিনে এনে আমরা এখানে বিক্রি করি। মোটামুটি কম দামে এখান থেকে কাস্টমাররা তাজা কোরবানির মাংস কিনতে পারেন।

এখানে মূল মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

কেনার জন্য আসতে দেখা যায় একজন রিকশাচালককে। তার নাম ইসমাইল। তিনি বলেন, কোরবানি দেয়ার সামর্থ্য তো নাই, কিন্তু মাংস খাইতে মন চায়। তাই এখানে কিনতে আসছি। বাজারের চাইতে কম দামেই এখানে পাওয়া যায়।

আরেক ক্রেতা ফরহাদ হোসেন একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, এখানে একটু কম দামেই তাজা কোরবানির মাংস পাওয়া যায়। তাই কিনতে আসা।

এসব ক্ষণিকের দোকানের পাশাপাশি অনেকে পলিথিনে ভরে মাংস নিয়ে বসেছেন বিক্রির জন্য। তবে সেসব মাংসের দাম হাঁকানো হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। এমনই একজন বিক্রেতা জসীম উদ্দিন বলেন, এখানে যেসব মাংস বিক্রি হচ্ছে তাতে মাংসের সাথে চর্বিও থাকে। কিন্তু আমারটা একেবারে খাঁটি মাংস। কোনো চর্বি বা হাড্ডি নাই। তিনি এসব মাংস কোরবানি দেয়া বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করেছেন বলে জানান।

এদিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেছ রেইলগেট, মালিবাগ ও খিলগাঁও রেলগেটসহ বিভিন্ন স্থানেও বসেছে মাংসের ভাসমান দোকান। বিক্রেতারা নগরির বিভিন্ন বাসা-বাড়ি থেকে এসব কোরবানির মাংস সংগ্রহ করেছেন। নিজের প্রয়োজনের অংশটুক রেখে বাকিটুকু বিক্রির জন্য বসেছেন। ক্রেতাও পাচ্ছেন তারা।

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসিন্দা দুলাল কসাই। গাজীপুরে মাংসের দোকান রয়েছে তার। ঈদ উপলক্ষে ঢাকার মগবাজারে দুলাল কয়েকজন সহযোগীকে নিয়ে তিনটি গরু কেটেছেন। আর গরু কেটে পাওয়া মাংস ও চর্বি কেটে রাস্তার পাশেই দোকান বসিয়েছেন।

ঈদের দিন বিকেলে চন্দ্রিমা হাউজিংয়ের প্রধান সড়কে দুলাল ও তার ছেলে অল্প কিছু মাংস ও চর্বি কাটছেন। আর তাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে। কেউ দরদাম করছেন।

মাংস কাটতে কাটতে দুলাল বলেন, মগবাজারের একটি বাড়িতে তিনটি গরু কাটার কাজ করেছি। টাকার পাশাপাশি কিছু মাংসও পেয়েছি। আর সেগুলো বিক্রির জন্য নিয়ে বসলাম।

তিনি আরও বলেন, সারাবছর মাংস নিয়েই আমার কাজ। গাজীপুরে দোকান আছে। কোরবানির ঈদে চেষ্টা করি ৩-৪টা গরুর কাজ করতে। এবারও তিনটা কাটতে পেরেছি। সেখান থেকে পাওয়া (১৫ থেকে ২০ কেজির মতো) সাইড মাংস ও চর্বি প্রতি কেজি ৪০০ টাকা করে বিক্রি করছি।

বাসায় থাকা দুই সন্তানের জন্য দুলালের দোকান থেকে এক কেজি মাংস কিনেছেন রাবেয়া বেগম। পেশায় গৃহপরিচারিকা রাবেয়া বলেন, ছেলে-মেয়েদের চাইলেও মাংস কিনে দিতে পারি না। ৮০০ টাকা কেজি মাংস কিনে খাওয়ানোর সামর্থ আমাদের নাই। এখানে দেখলাম ৪০০ টাকা করে বিক্রি করছে তাই এক কেজি নিলাম।

দুলালের দোকানের পাশেই একটি ভ্যান গাড়িতে করে ৭৫০ টাকায় মাংস বিক্রি করছিলেন রাসেল কসাই। সকালে গরু জবাই করার পর প্রথমে ৮০০ করে বিক্রি করলের বেলা গড়ানোর পর দাম কমিয়ে রাখেন ৭৫০ করে।

দাম কমানোর বিষয় রাসেল বলেন, অনেকেই কোরবানি দিতে পারেনি। তাদের জন্য আমরা গরু কেটেছি। কিন্তু সকালে বৃষ্টি হওয়ার কারণে মাংসগুলো সাদা হয়ে গেছে। তাই প্রথমে ৮০০ করে বিক্রি করলেও পরে ৫০ টাকা কমিয়ে বিক্রি করছি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।