খুঁজুন
, ,

গল্পঃআমি আমার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 29 June, 2023, 10:07 am
গল্পঃআমি আমার

“এক্সের বিয়েতে এতো সেজেগুজে যাচ্ছো মনে হচ্ছে তোমার ই বিয়ে।” হাতে ঘড়ি পড়তে পড়তে অয়ন কথাটা বললো।

রিদিতা আয়নার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে টিপ পড়ছিলো। অয়নের কথা শুনেও না শুনার ভান করলো।

অয়ন আবারো বললো,” হয়েছে আর সাজতে হবে না। এই কাজল একটু পর লেপ্টে যাবে। ”

এবার প্রচন্ড রাগ হলো রিদিতার। আয়না থেকে চোখ সরিয়ে অয়নের দিকে তাকালো রিদিতা।
“তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো অয়ন।”

অয়ন বুঝতে পারলো এভাবে বলা উচিত হয়নি। অয়ন রিদিতার কাছে যেয়ে তাকে কপালে একটা একটা চুমো খেলো। রিদিতার দু গাল তার হাতের মুঠোয় নিয়ে বললো,” সরি না বাবা। ভুল হয়ে গিয়েছে। আমি তো মজা করছিলাম। ”

রিদিতা অয়নের হাত ছাড়িয়ে শাড়ির আচল ঠিক করতে করতে বললো,” দেখো, সুপ্ত আমার এক্স হলেও আরো একটা পরিচয় আছে ওর। ও আমাদের আত্নীয়। এটা তুমি খুব ভালো করেই জানো।”

অয়ন রিদিতাকে জড়িয়ে ধরলো। কেনোনা অয়ন খুব ভালো করেই জানে রিদিতার মনের কোথাও না কোথাও এখনো
সুপ্ত আছে। প্রথম ভালোবাসা বলে কথা। আর সব থেকে বড় আঘাত টাও তো সুপ্তই দিয়েছে। ”

রিদিতার ফোনটা বেজে উঠলো। রিদিতা নিজেকে ছাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে,

” কি রেবের হয়েছিস? আমরা বের হয়ে গিয়েছি। শুন তোদেরকে পিক করে নিয়ে যাবো। ”

রিদিতা দীর্ঘশ্বাস ফেলে বললো,” জি ভাবি।”

★★★

গাড়িতে বসে আছে রিদিতা। মাথায় ঘুরছে সেই পুরোদিনের কথা৷ অয়নের সাথে তার বিয়ের এক বছর পার হলো সেদিন। কিন্তু আজ ও তার অতীত তাকে তাড়া করে বেড়ায়। কি দোষ ছিলো তার! মনের অজান্তেই চোখ দিয়ে এক ফোটা পানি গড়িয়ে করলো। এই অন্ধকারেও অয়ন যেনো তা দিব্যি দেখতে পেলো।

দেখতে দেখতে তারা পৌছে গেলো। গাড়ি থেকে নামতেই রিদিতাএ পুরো শরীর যেনো ঝাকি দিয়ে উঠলো। কেমন যেনো সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে সে নিজেকে সামলেছিলো। অয়ন তার জীবনে না এলে হয়তো সে এই নড়ক যন্ত্রনা থেকে কোনো দিন ও বের হতে পারতোনা।

গেইট দিয়ে ঢুকতেই রিদিতার চোখ গেলো সোজা স্টেইজের দিকে। ফুটফুটে একটা রক্ত লাল শাড়ি পড়ে বসে আছে একটা মেয়ে। দেখতে ভাড়ি সুন্দর। তার থেকেও অনেক বেশি সুন্দর। মেয়েটাকে দেখেই রিদিতার মন ভালো হয়ে গেলো।

অয়ন শক্ত করে রিদিতার হাতটা ধরলো। রিদিতা অয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলো। এই হাসির পিছে থাকা লুকোনো কষ্ট কেউ না বুঝলেও অয়ন ঠিকই বুঝতে পারলো।

রিদিতা সবার সাথেই কুষল বিনিময় করলো। রিদিতা আর অয়ন স্টেইজে উঠলো ছবি তোলার জন্য। রিদিতা প্রথমে যেতে চায়নি। কিন্তু ভাবির জোড়াজুড়ি তে তাকে যেতে হলো।
মাঝে বউ দুপাশে রিদিতা আর অয়ন দাড়ালো। হঠাৎ ই রিদিতা তার পাশে কাউকে অনুভব করলো। আজ ও সুপ্তের উপস্থিতি বুঝতে রিদিতার একটু ও কষ্ট হলোনা। রিদিরা পাশ ফিরে তাকিয়ে দেখলো সুপ্ত দাঁড়ানো।

সাদা শেরোয়ানি পরে মাথায় সাদা পাগরি পড়ে দাড়িয়ে আছে। ঠিক এভাবে তো রিদিতা তাকে দেখতে চেয়েছিলো।

অয়ন পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেই সুপ্তকে হাগ করলো।
” কি ব্যাপার তুমি এমন সাদা পড়েছো যে। তোমাদের কে দেখে তো পহেলাবৈশাখ মনে হচ্ছে”। বলেই হেসে দিলো।

অয়নের কথা শুনে সবাই হাসলো। সুপ্তর হবু বউ মিতু বললো,” তাই না বলেন ভাইয়া।আমিও বলেছিলাম এমন সাদা না পড়তে। কিন্তু আপনারা তো জানেন ই সুপ্তের জেদ। ও যা বলবে সেটাই। ”

তারা বেশ কিছু ছবি তুলে নেমে গেলো স্টেইজ থেকে। সবাই যার যার মতো ব্যাস্ত। অয়ন ও একটু বেড়িয়েছে। কি যেনো কাজ পড়ে গিয়েছে। রিদিতা সেন্টারের কোনায় ছোট একটা বেলকনি আছে সেখানে দাড়িয়ে আছে। ভিতরে তার দম বন্ধ লাগছিলো।

মনে পড়ে গেলো তার অতীতের সেই ভয়ানক কথাগুলো।

” তুই চিনস আমাকে?তোরে একবার বলছি না আমার তোরে ভালল্লাগে না। তোর বাপ মা কি তোরে পয়দা করছে আমার সাথে গেজানোর জন্য? এই তুই এতো বড় ছেচড়া কেন রে? তোর মধ্যে কি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই! তুই কি…

নাহ আর ভাবতে পারছে না রিদিতা। আজও কথা গুলো তার কানে বাজে৷ সে অনুভব করলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে না ফিরেই রিদিতা বললো,

” এখানে এসেছো কেনো? কেউ দেখলে কি ভাববে?”

সুপ্ত কি বলবে ভেবে পাচ্ছে না। কোন মুখে সে কথা বলবে রিদিতার সাথে।
কোনো সারা শব্দ না পেয়ে রিদিতা পেছন ফিরে তাকালো।
স্পষ্ট দেখতে পাচ্ছে সুপ্তর চোখে পানি টলটল করছে। কিন্তু এই পানি রিদিতার কাছে নেহাৎ ই নেকামো মনে হলো।কেনোনা সুপ্ত রিদিতাকে যে কষ্ট টা দিয়েছে ঐ কষ্টের সাথে কোনো কিছুর তুলনা হয়না।

রিদিতা খুব ঠান্ডা গলায় বললো,” কিছু প্রশ্ন করবো? উত্তর দিবে? ”

রিদিতার ওই কন্ঠ সুপ্তের বেশ ভয় লাগে। কেনোনা আজ থেকে দেড় বছর আগে ঠিক এভাবেই রিদিতা সুপ্তের সাথে সব সম্পর্ক শেষ করেছিলো। সুপ্তের হাজার রিকোয়েস্টেও রিদিতা একবার ও পিছে ফিরে তাকায় নি।

“যেদিন তোমার সাথে সবটা শেষ করেছিলাম ঐদিন অনেক কিছু বলার ছিলো। কিন্তু বলতে পারিনি। আচ্ছা আমাকে বলবে কি দোষ ছিলো আমার? কেনো এতোটা কষ্ট দিয়েছিলে? তোমার জন্য কি করিনি আমি? আমার ভালোবাসার এই দাম কেনো দিলে আমায়? জানো তো মানুষ বাসার পোশা প্রানীর জন্য মায়া হয়। কিন্তু তোমার আমার জন্য হয়নি। দিনদিন অবহেলার সাগরে ডুবিয়ে দিয়েছিলে আমায়। কেনো করেছিলে? আমি তো তোমার কাছে যাইনি। তুমি এসেছিলে। আমাকে কতভাবে কনভিন্স করেছিলে। যখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন কেনো করলে এমন। আমি কতটা বেহায়া হয়ে গিয়েছিলাম তোমার এতো অপমান অসম্মানের পরও তোমার কাছে ফিরতে চাইতাম। তুমি তো আমার বাবা মা কেও ছাড়োনি সুপ্ত। তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছো। কত পাগল ছিলাম আমি তাও তোমাকেই চাইতাম। আচ্ছা তুমি কেনো করেছিলে আমার সাথে এমন? তোমার জন্য এখন আমার অয়নকে ভালোবাসতে ভয় লাগে। ছেলেটা আমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও বেহুস হয়ে যায়। আর তুমি আমার গায়ে হাত তুলতেও ছাড়ো নি। ”

এক নিশ্বাসে কথা গুলো বলে ফেললো রিদিতা। বলতেই রিদিতার চোখ গেলো পেছনে দাঁড়ানো মানুষটার দিকে। এবং রিদিতার কি যেনো হলো সে যেয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিলো গালে।

#চলবে……..

#গল্পঃআমি আমার
#পর্ব_১
#Tani_Tass_Ritt

(#কাল_শেষ_পর্ব_দিবো)

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।