খুঁজুন
, ,

৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 9:59 am
৩১ জুলাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জুলাই-২০২৩ সোমবার কিং অফ চিটাগাং এ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং বর্তমান কমিটির সকল কর্মকর্তা, সদস্যদের নিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আযহ্ার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন কয়েকটি ইউনিট ও যেসকল ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন এখনো অনুষ্ঠিত হয় নি তা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে এবং ইতোমধ্যে স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করে অসমাপ্ত কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো বলা হয়, আগামী ৫ জুলাই-২০২৩ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সম্মেলনকে প্রাণবন্ত ও সফল করে তুলতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হবে এবং সম্মেলন সফল করার লক্ষে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হবে। সভার শুরুতে ত্যাগে মহিমায় উদভাসিত পবিত্র ঈদুল আযহ্া উপলক্ষ্যে নগরবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয় এবং এই পবিত্র ধর্মীয় উৎসবটি ভাব গম্ভীর পরিবেশে সৌহার্দ্য সম্প্রীতিময় ঔদার্য্যরে সাথে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। তৃণমূল স্তরের নেতাকর্মীদের সহায়তায় সাংগঠনিক কাঠামোগুলো গঠনের কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে গঠনতান্ত্রিক নীতিমালা ও শৃঙ্খলা বজায় রেখে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটিগুলোর তৃণমূল স্তরের নেতাকর্মীদের আকাক্সক্ষা অনুযায়ী গঠন করা এবং এ পর্যন্ত যে কমিটিগুলো গঠন হয়েছে তা গঠনতান্ত্রিক নীতি মোতাবেক এবং সর্ব সম্মতভাবেই হয়েছে। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নির্ধারিত সময়ে যাতে সুসম্পন্ন হতে পারে সে জন্য সকল স্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে সংগঠন থেকে যে নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই সম্পন্ন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থানা, ওয়ার্ড ও যে কয়েকটি ইউনিট সম্মেলন সমাপ্ত হয় নি সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের ব্যত্যয় ঘটলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যকরি কমিটি ঐ সকল সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনে মহানগর আওয়ামী লীগ সরাসরি উদ্যোগ গ্রহণ করবে এবং এ ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হবে তা যদি পালন করা না হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা আগেও চেয়েছিলাম এবং এখনো চাই তৃণমূল স্তরের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হউক। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, স্থানীয় নেতৃত্বের অসহযোগিতায় সম্মেলন বিলম্বিত হয়েছে। যে সমস্ত কমিটিগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা যেন পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মূল্যায়ন করে কমিটি গঠন করেন এবং তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এক্ষেত্রে তৃণমূল থেকে প্রতিটি ওয়ার্ড, থানায় কোনপ্রকার ভেদাভেদ রাখা যাবে না এবং দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাকেই প্রার্থী নির্বাচন করা হবে তাকে অবশ্যই বিজয়ী করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত ২নং জালালাবাদ ওয়ার্ড এর সভাপতি দায়িত্ব শাহজাদা কাজী এম. এ মালেককে দেওয়া হয়। তিনি আগামী ১লা জুলাই শনিবার সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন ইস্টার্ন জোনের চেয়ারম্যান মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐদিন সকাল ১০টায় মরহুমের কবর প্রাঙ্গণের খতমে কোরআন, দোয়া ও মিলাদ, পুষ্পমাল্য অর্পন শেষে কবরপ্রাঙ্গণে আলোচনা সভার কর্মসূচী ঘোষণা করে। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব আবদুচ সালাম, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মোঃ শহিদুল আলম, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আহমেদ ইলিয়াছ, এড. কামাল উদ্দীন আহমেদ, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, ড. নিছার উদ্দীন মঞ্জু, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।