খুঁজুন
, ,

মা ও শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 7:33 am
মা ও শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

মা ও শিশু হাসপাতালের ৪২ তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সভাতে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্বাগত বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা। সভায় ২০২২ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। প্রতিবেদনে হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছরের অর্জনসমূহ আজীবন উপস্থাপন হয়। ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২২ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৩ সালের বাজেট ও ২০২৩ সালের নিরীক্ষক নিয়োগের প্রস্তাব সভায় উপস্থাপন করেন এবং বাজেটের বিশেষ দিকসমূহ তুলে ধরেন। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৩ সালের বাজেট উপস্থাপন করেন মেডিকেল কলেজের ফাইন্যান্স ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় জেনারেল সেক্রেটারীর প্রতিবেদন, হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক বিবরণী নিরীক্ষিত হিসাব ও ২০২৩ সালের প্রস্তাবিত বাজেটের উপর সদস্যরা আলোচনায় নেন। বিস্তারিত আলোচনা শেষে বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচনায় অংশ নেন, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, ওয়াজি উল্লাহ বাদল, এস এম সালাউদ্দিন, এম এ আজাদ চৌধুরী, জাহেদ হোসেন চৌধুরী, সালাউদ্দিন সামির, লায়ন মো. মাহমুদুর রহমান শাওন, পরিমল দত্ত, খন্দকার রাজু আহমেদ, আবু শাহরিয়ার মো. নোমান, কৃষিবিদ সৈয়দ সালাউদ্দিন, রোটারিয়ান এম এ মান্নান পাটোয়ারী, মো. ইলিয়াছ, সেলিম হোসেন চৌধুরী, ইফতেখার হোসেন, নুরুল আফসার বাশার, ডা. দুলাল দাশ, মো. হালিম, এম এ জলিল, আবদুল জলিল ভুঁইয়া, হুমায়ুন কবির, তুহিন, শাহ আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম মিয়া, তারিকুল ইসলাম তানভির, শামসুল মাওলা, নিজাম উদ্দিন, নুরুল কবির চৌধুরী, আহসান হাবিব, ফজলুল করিম মুন্না, সোলায়মান হোসেন বাচ্চু, লায়ন আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান বার্ষিক আজীবন সদস্যদের ধন্যবাদ জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারী মো. আহসান উল্লাহ, মো. শহীদ উল্লাহ, ড. ইঞ্জিানয়ার রশীদ আহমেদ চৌধুরী, প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক (ফিন্যান্স) মনজুরুল আলম চেওধুরী, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ। সভায় হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হককে ২০২২ সালের জন্য প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সৈয়দা নাফিসা, ডা. লিনা আক্তার, ডা. মৈত্রী বিশ্বাস, সহকারী স্টোর কিপার মো. আনোয়ারুল আজিম, মেডিকেল টেকনোলজিস্ট তমাল মোহরা, নার্সিং সুপারভাইজার শিমুল রানী বড়ুয়া, নার্সিং এটেনডেন্ট রওশন আরা বেগম, হাসপাতালের এমএলএসএস রতন কুমার দাশ, মেডিকেল কলেজের এমএলএসএস মো. রাশেদ, সিকিউরিটি গার্ড বাবুল হাওলাদার ও ক্লিনার কহিনুর আক্তারকে বেস্ট সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।