খুঁজুন
, ,

বাড়ির পানে ছুটছে মানুষ ,ফাঁকা হচ্ছে নগরী মুখর গ্রাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 7:30 am
বাড়ির পানে ছুটছে মানুষ ,ফাঁকা হচ্ছে নগরী মুখর গ্রাম

শহরের কোলাহল এখন গ্রামে গিয়ে ভিড়ছে। ফাঁকা হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী। ঈদকে সামনে রেখে শহর ছেড়ে চলে যাচ্ছে মানুষ। গ্রামকে ঘিরেই এখন ঈদের আনন্দ। গতকাল বুধবার থেকে টানা পাঁচদিনের ঈদের ছুৃটি শুরু হওয়ার পর থেকেই কর্মস্থল ছেড়ে গ্রামের মায়ায়, গ্রামের টানে ছুটছে মানুষ। ঈদের ছুটিতে দীর্ঘদিন পরে স্বজনদের সান্নিধ্য পেতে নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দে অনেকেই এখন গ্রামের পথে।

এরমধ্যেই ফাঁকা হয়ে পড়ছে শহর কর্মব্যস্ত বন্দর নগরী। চট্টগ্রামের শহরের রাস্তাঘাট ক্রমশ করেই ফাঁকা হয়ে যাচ্ছে, কোলাহল অনেকটা নেই বললেই চলে। শুধু ভিড় স্টেশন ও বাস টার্মিনালে। যে যার মতো ছুটছে গ্রামের পথে। যেন পথে পথেই দল বেঁধে ছুটে যাওয়ার মধ্যে ঈদের আনন্দ। এবার ঈদের ছুটি আগে থেকেই শুরু হওয়ায় আগে থেকেই মুখরিত হয়ে উঠছে গ্রাম। গতকাল সকাল থেকেই মানুষ বাড়ি ফিরতে শুরু করে। এই কারণে সকাল থেকে বাস–ট্রেন ছিল যাত্রীতে ভরপুর।

অন্যান্যবারের চেয়ে এবার গ্রাম অনেক বেশি উৎসব মুখর হবে। কারণ সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মন্ত্রী–এমপি থেকে শুরু করে সম্ভাব্য সকল প্রার্থী এবং নেতাকর্মীরা গ্রামে ঈদ করবেন। তাই এবারের গ্রামীণ জনপদের ঈদ হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে উৎসবমুখর। যারা শহরের কোলাহল ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ পালন করবেন তাদের অনেকেই শহর ছেড়েছেন। দুই–একদিনের মধ্যে শহুরে কোলাহল আরো কমে যাবে। আর তখন ঈদের আমেজে পূর্ণ মাত্রা পাবে গ্রাম। ঈদকে কেন্দ্র করে রঙিন সাজে সাজবে গ্রামীণ জনপদ।
পবিত্র ঈদ উল আজহার আর মাত্র দুইদিন বাকি। গতকাল সোমবার ছিল সরকারি–অফিস আদালতের শেষ কর্মদিবস। আজ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ায় সকাল থেকে ট্রেন এবং বাস স্টেশনে জনস্রোত বাড়ে যায়। বিশেষ করে আজ এবং আগামীকাল বুধবার নগর ছাড়বে প্রচুর মানুষ। আজ মঙ্গলবার প্রতিটি ট্রেনে ভিড় দেখা গেছে।
এদিকে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বিশেষ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে রাত পর্যন্ত ১৮টি ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যাবেন বলে জানিয়েছেন স্টেশনের ম্যানেজার রতন কুমার। তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনে বেশি ভিড় ছিল না। মঙ্গলবার সরকারি ছুটি থাকায় সকাল থেকে ভিড় বাড়বে প্রতিটি ট্রেনে। এবার প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করায় এবং ঈদ স্পেশাল ট্রেন চালু করায় ট্রেনে অন্যান্যবারের মতো ভিড় নেই। এবারও ছাদে কাউকে উঠতে দেওয়া হয়নি।

যত ভিড় বাস স্টেশনে : রেল স্টেশনের চেয়েও বেশি ভিড় দেখা যাচ্ছে বাস স্টেশনগুলোতে। গতকাল কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, স্টেশন রোডস্থ বিআরটিএ স্টেশন, বহদ্দারহাট, নতুন ব্রিজ এলাকা, অঙিজেন, একে খান, গরিবুল্লাহ শাহ মাজার গেটে দূরপাল্লার বাস কাউন্টার এবং অলংকার মোড়ে বিকালের পর থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় লেগেছিল।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।