খুঁজুন
, ,

ঈদের ছুটিতে যা থাকছে ফয়’স লেকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 26 June, 2023, 5:08 am
ঈদের ছুটিতে যা থাকছে ফয়’স লেকে

ঈদকে পরিবারের সাথে অবশ্যই কাটাতে হবে আনন্দে, মহা আনন্দে। কিন্তু ঈদের ছুটি কাটাতে কোথায় যাওয়া যায় সেটা যখন ভাবছেন তখন নিশ্চয়ই মনে পড়ে যায় ঘরের কাছেই কনকর্ডের ফয়’স লেক কমপ্লেক্সের কথা।

এখানে সব বয়সী মানুষের আনন্দ বিনোদনের জন্য রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক সী–ওয়ার্ল্ড, ফয়’স লেক রিসোর্ট ও বাংলো। ফয়’স লেক কমপ্লেক্স–এ ভ্রমণে নগরবাসী পায় বাড়তি অনন্দ কারণ এখানে রয়েছে বিনোদনের সকল উপকরণ আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বন্ধু–বান্ধব ও পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাই মানুষ ভিড় করে ফয়’স লেকে। ঈদের দিন হতে পরবর্তী বেশ কয়েক দিন নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতো দর্শনার্থীদের ভিড় থাকে এখানে।

অ্যামিউজমেন্ট পার্ক : প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রাম শহরের বুক চিরে গড়ে ওঠা সবুজে ৩৩৬ একর জায়গা জুড়ে অবস্থিত নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেক। প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে অবস্থিত বিনোদন কেন্দ্র ফয়’স লেকের প্রবেশের পথ শেষে দেখা যাবে বিশাল এক তোরণ। আর এই তোরণ পার করে ভেতরে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখা পাওয়া যাবে সেই নয়নাভিরাম ফয়’স লেকের। আর্কষণীয় এই বিনোদন কেন্দ্রটি দুই ভাগে বিভক্ত– অ্যামিউজমেন্ট পার্ক ও সী ওয়ার্ল্ড। অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে অনেকগুলো রাইড নিয়ে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাইডগুলো হলো সার্কাস সুইং, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, ফেরিস হুইল, পাইরেট শিপ, কফিকাপ, রেড ড্রাইস্লাইড, ইয়েলো ড্রাই–স্লাইড, বাগ বাউন্স ইত্যাদি। লেক ভ্রমণের জন্য আছে বোট, স্পিড বোট, ইঞ্জিন বোট, ওয়াটার–বি। নানা রকম দেশী–বিদেশী খাবারের জন্য আছে অনেকগুলো রেস্টুরেন্ট। এ্যাডভেঞ্চারল্যান্ড রেস্টুরেন্টের ঠিক পাশেই দেখা মিলবে হরেক রকম মাছের। আছে লেকের উপর ভেসে থাকা ফ্লোটিং রেস্টুরেন্ট। পাহাড়ের ঠিক উপরেই আছে ফটো কর্নার যেখানে দেখা মিলবে নানা ভঙ্গিতে হরেক প্রাণীর ভাস্কর্য। লেকের গা–ঘেঁষেই সামুদ্রিক প্রাণীদের ভাস্কর্য নিয়ে তৈরি করা হয়েছে পিকনিক স্পট অ্যাকোয়াটিক জোন। ফয়’স লেকের দু’পাশে শুধুু যেন সবুজের সমারোহ। জীব বৈচিত্র্যে ভরপুর লেকটির দু’পাশ জুড়ে রয়েছে সারি সারি গাছ। বোটে করে লেকে বেড়ালে কিংবা ওয়াটার পার্ক সী–ওয়ার্ল্ডে গেলে চারিদিকে চোখে পড়বে শুধু সবজু আর সবুজ। যেন ব্যস্ত শহরের মাঝখানে পাহাড় আর পানির মিতালী। এখানকার বিভিন্ন পাহাড়ের মধ্যে রয়েছে অরুণিমা, জলটুঙ্গি, গোধুলি, অস্তাচল, আকাশমণি, বনশ্রী, হিমঝুরি, আসমানি, গগনদ্বীপ, উদয়ন প্রভৃতি গাছ। এসব পাহাড়ে নানা প্রজাতির গাছগাছালির মধ্যে আরো রয়েছে সেগুন, গর্জন, কড়াই, একাশিয়া, আগর, সোনালু, কনকচূড়া, রাধাচূড়া, কাঠবাদাম, ডুমুর, পাম, থাইকড়াই সহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ। ঔষধি গাছের মধ্যে রয়েছে বসাক, নিম, অর্জুন, বিশল্যকরণী, পাথরকুচি, দারুচিনি, স্বর্ণগন্ধা, মতমূলি সহ নানা প্রজাতির গাছ। ফুলের মধ্যে গোলাপ, গাঁদা, রঙ্গন, জুঁই, চম্পা, করবী, বকুল, নয়নতারা, চেরি ইত্যাদি। এই সব প্রাকৃতিক উপাদান অক্ষুণ্ন রেখে সব বয়সী মানুষদের জন্য কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. গড়ে তুলেছে বিনোদন কেন্দ্রটি।

সী ওয়ার্ল্ড : ফয়’স লেকের বোট স্টেশন থেকে ইঞ্জিন বোটে দশ মিনিটের পথ পেরোলেই দেখা মিলবে দেশের সর্ববৃহৎ ওয়াটার পার্ক সী–ওয়ার্ল্ড। ফয়’স লেকের এক প্রান্তে গড়ে তোলা হয়েছে জলের রাজ্যে এক রোমাঞ্চকর এই পার্ক। দিনভর সকলকে নিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠার জন্য রোমাঞ্চকর সব রাইড রয়েছে এখানে।

এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থানটি কৃত্রিম সমুদ্র সৈকত যা ওয়েভ–পুল নামে পরিচিত। সাগরের ঢেউয়ের মতোই ঢেউ খেলা করে এখানে। টিউবে চড়ে ঢেউয়ের তালে ভেসে বেড়ানো যায় ইচ্ছেমতো, ডুবে যাওয়ার ভয় থাকে না। ওয়েভ–পুলের ঠিক পাশেই রয়েছে ড্যান্সিং জোন। কৃত্রিম বৃষ্টি, নানা রঙের আলো আর মন মাতানো মিউজিকের তালে তালে নেচে উঠে আগত দর্শনার্থীরা। চিলড্রেন পুলটি সাজানো হয়েছে বাচ্চাদের উপযোগী অনেকগুলো রাইড নিয়ে যেগুলোতে শিশুরা মেতে উঠে অনাবিল আনন্দে। এটা যেন শিশুদের জন্য গড়ে তোলা এক স্বপ্ন রাজ্য। পরিবারের সবাইকে নিয়ে মজা করার জন্য আছে ফ্যামিলি পুল। সামান্য উঁচু থেকে খুব দ্রুত নিচের দিকে পানিতে পড়ে মজা পায় দর্শনার্থীরা। বেশ উঁচু জায়গা থেকে আঁকাবাঁকা পথ পেরিয়ে পুলে ধপাস করে পড়ার মজা পাওয়া যাবে এখানকার স্লাইড ওয়ার্ল্ডে। এছাড়াও আছে মাল্টি স্লাইড, ডোম স্লাইড, প্ল্লে–জোনের মতো মজার মজার সব রাইড। ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত চলবে ডি–জে শো। ডি–জে মিউজিক আর পুলের ঢেউয়ে নেচে গেয়ে ওঠার মজার তুলনাই হয় না ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ডে। তাই তরুণ–তরুণীদের কাছে আনন্দ–বিনোদনের দারুণ এক আকর্ষণীয় স্থান এটি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।