খুঁজুন
, ,

সরকারের উপকারভোগী ৩ কোটি মানুষকে দলে টানতে পারলে নৌকার বিজয় অবধারিত-আ. জ. ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 24 June, 2023, 1:45 pm
সরকারের উপকারভোগী ৩ কোটি মানুষকে দলে টানতে পারলে নৌকার বিজয় অবধারিত-আ. জ. ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশীয় ও বিদেশী লুটেরাদের ইন্দনদাতা। এই অপশক্তিটি ধর্মের নামে অধর্ম করে এবং মানবতার নামে অমানবিকতার চর্চা করে। এই অপশক্তি বিদেশী মুরুব্বীর গ্রীণ সিগন্যাল পেয়ে আবার লাফালাফি শুরু করেছে। এদের ঐ পরাক্রমশালী মুরুব্বীর গালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ চপেটাঘাত করেছেন। এতেই তাদের দেশীয় এজেন্ডরা ভয় পেয়ে উল্টাপাল্টা পাগলের প্রলাব বকছেন। তাদের এই পাগলামি বন্ধ করতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতা-কর্মীরাই যথেষ্ট। কারণ তাদের প্রতি জনগনের ভালবাসা ও আস্থা আছে। তিনি আজ সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনো দেশ বিক্রি করে ক্ষমতায় আসেনি, আসবেও না। জনগণ যখনই চাইবে তখনই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, আছে ও থাকবে। এই সত্যটি আমরা অন্তর থেকে ধারণ করি। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের ৩ কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এই ৩ কোটি উপকার ভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর ৩টি এবং শহর সংলগ্ন ৩টি আসনসহ মোট ৬টি আসনে বসবাস করেন যেসকল সরকারিভাবে উপকারভোগী আছেন তাদেরকে যদি আমরা দলের সদস্য এবং দলীয় সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই ৬টি আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এছাড়াও বিগত বছরগুলোতে বর্তমান সরকারের যে সাফল্য ও অর্জনগুলোর প্রাপ্তি ঘটেছে তার বৃত্তান্ত ভোটারদের কাছে এখন থেকেই তুলে ধরে তাদের মন জয় করে নিতে হবে। উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এবং চাঁন্দগাও থানা আওয়ামী লীগের সমন্বয়ক সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন হয়েছে হচ্ছে এবং হবেই। এই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও অবকাঠামো নির্মাণে সাধারণ মানুষকে যুক্তিসংগত কারণে কিছুটা দুর্ভোগও পুহাতে হয়। এটাই হল বাস্তবতা। তবে উন্নয়ন কর্মকান্ড যাতে দ্রুত হয় জনগণের সমস্যা যাতে লাঘব হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুলোর পারস্পরিক বুঝাপরা ও পারস্পরিক সমঝোতা ও সমন্বয় সাধন প্রয়োজন। এই প্রয়োজনের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের ভূমিকা থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি বলেছেন, কর্ণফূলী নদীর উপর কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণকাজ অবশ্যই সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী এই সেতু পুনঃনির্মাণে আন্তরিক উদ্যোগ গ্রহণ ও সম্মতি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কোন প্রতিশ্রুতি ও উদ্যোগ কখনো ব্যর্থ হয়নি এবং হবে না। এই সেতুটি জনগণের প্রাণের দাবী। এই দাবী পূরণ হবেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী নির্বাহী সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ৭১ সালে যে পরাক্রমশালী দেশটি মহান মুক্তিযুদ্ধে সরাসরি আমাদের বিরোধীতা করেছিল সেই দেশটি আবার আমাদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেছে। ঐ দেশটির জানা উচিত আমরা ৭১ সালের বিজয়ী শক্তি ছিলাম। তাই তাদের হুঁমকিকে তোয়াক্কা না করার হিম্মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এবং তিনি তা দেখিয়েছেন।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মোঃ সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মোঃ আলমগীর। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শোক প্রস্তাব পাঠ করেন এড. ধৃতিমান আইচ। সম্মেলনমঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, হাজী আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মোঃ শামসুল আলমকে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। কোরআন তেলওয়াত ও বঙ্গবন্ধুসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।