খুঁজুন
, ,

পরাক্রমশালী দেশের লোলুপ থাবার বিরুদ্ধে শেখ হাসিনা যথার্থ চপেটাঘাত করেছেন-আ.জ.ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 23 June, 2023, 2:44 pm
পরাক্রমশালী দেশের লোলুপ থাবার বিরুদ্ধে শেখ হাসিনা যথার্থ চপেটাঘাত করেছেন-আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আজ থেকে ৭৪ বছর আগে এই দিনে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শামসুল হকের আহ্বানে ও নেতৃত্বে আওয়ামী লীগের জন্ম হয়। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবন্ধি থাকলেও তাঁর পরামর্শ করেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে উঠেছিল। জন্মের পর আওয়ামী লীগের ৭৪ বছরের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস এবং এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক সাধিকার আন্দোলনসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াইগুলোতে আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ ৬দফাকে বঙ্গবন্ধু এক দফায় পরিণত করে মহান মুক্তিযুদ্ধের ডাক দিলে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়। এই বাংলাদেশেও যা কিছু অর্জিত ও সফলতা এসেছে তা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ র‌্যালী পূর্ব এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭১ সালের পর সদ্য স্বাধীন দেশে যখনই বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে ৭১ এর পরাজিত শক্তি প্রত্যক্ষ ইন্ধনে তাদের এদেশীয় এজেন্ডা বঙ্গনন্ধুকে সপরিবারে হত্যা করে। তারপরও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয় নি। তাই দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে দেশে ফিরে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দল ও জাতির হাল ধরে দলকে পুনঃগঠন এবং দেশের মানুষের সার্বিক অর্থনীতির মুক্তি অর্জনের পথে যে সফলতাগুলো অর্জন করেছেন তাও নজীরবিহীন। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, মার্কিন স¤্রাজ্যবাদ ইরাকের সাদ্দাম হোসেনকে লিবিয়া গাদ্দাফীসসহ বৈশ্বিক মানবতাবাদী নেতা পেট্রিক লুবাম্মা, মার্কিন লুথার কিং, আনোয়ার সাদেকসহ বিশ্ব নেতাদের খুন করেছে। এখন তাদের টার্গেট বিশ্ব মানবতার নেতা শেখ হাসিনা। কারণ তিনি পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তিদাতা নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বাঙালি জাতি সত্ত্বার নয়, সারাবিশ্বের মুক্তিকামী মানুষের আবেগ অনুভূতির নাম। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এই সংগঠনটি সারাবিশ্বের সকল মুক্তিকামী জাতির পথচলার সাহসী ঠিকানা। আওয়ামী লীগ জন্ম থেকে সাধারণ মানুষের সাথেই ছিল এবং জনগণই তার ক্ষমতার উৎস। ১৯৭১ সালে এটা প্রমাণিত হয়েছে। ঐ সময় সমগ্র বাঙালি বঙ্গবন্ধুর পেছনে ঐক্যবদ্ধ ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হতে পেরেছে। এখনও যদি আমরা দলীয় ঐক্যের সুদৃঢ় ভিত্তিকে শক্তিশালী করে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে শেখ হাসিনা অবশ্যই ধারাবাহিকভাবে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রীর আসনে বসবেন এবং পৃথিবীর কোন শক্তি নেই শেখ হাসিনা ও নৌকার বিজয়কে ঠেকাতে পারে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ বাংলাদেশের বিরোধীতা করেছিল। তারপরও বাংলাদেশ বিজয়ী হয়েছিল এবং বিরোধীরা ইতিহাসের শিক্ষা অনুযায়ী পরাজিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ও দাদাগিরিকে সা¤্রাজ্যবাদী আগ্রাসন অপচেষ্টা হিসেবে অবিহিত করে বলেন, মার্কিনিরা আবারও বাংলাদেশের উপর লোলুপ দৃষ্টি ফেলেছে তাই শেখ হাসিনা তাদেরকে যথার্থ চপেটাঘাত করেছেন।

তিনি বাংলাদেশের এক ইঞ্চি পরিমাণ জমি কোন পরাশক্তির কাছে বিক্রি না করার যে প্রত্যয় ঘোষণা করেছেন তা সত্যিকার অর্থেই গর্বিত বাঙালির আকাক্সক্ষার প্রতিফলন। বঙ্গবন্ধু অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দিবে নৌ ঘাটি নির্মাণ ও সামরিক স্থাপনার বন্ধক দিতে রাজি ছিলেন না বলেই তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনা এই মার্কিনি প্রলোভনকে সাহসভরে প্রত্যাক্ষানের হিম্মত রাখেন। আমরা যারা আওয়ামী লীগ করি এটাই আমাদের একমাত্র অহংকার ও গর্ব।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য এড. কামাল উদ্দীন আহমেদ, কামরুল হাসান বুলু, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দীন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, হাজী রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ। এছাড়া ১৫টি থানা ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার ফেসটুন, বাদ্য-বাজনা সহ সমাবেশ ও আনন্দর‌্যালীতে যোগদান করেন। আনন্দ র‌্যালীটি পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বের হয়ে স্টেশন রোড, নিউ মার্কেট, দোস্ত বিল্ডিং, কোতোয়ালীর মোড়, লালদিঘীর মোড়, বকসির বিট, জুম্মা মসজিদ, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী মোড় হয়ে জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সমাবেশের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হকসহ যেসকল আওয়ামী লীগ নেতাকর্মী শহীদ ও প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাজী মোঃ হোসেন।

 

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/