খুঁজুন
, ,

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগর হাটসভা ও কৃষক সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 23 June, 2023, 2:38 pm
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগর হাটসভা ও কৃষক সমাবেশ

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের হাট সভা ও কৃষক সমাবেশ গতকাল ২২শে জুন চন্দনাইশ উপজেলার রওশন হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, যুগ্ম সম্পাদক নবাব আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নাজমুল হক পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, স্থানীয় সরকার সম্পাদক এড.উম্মে হাবিবা, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম শানু, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. রাবেয়া হক, সদস্য ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, লক্ষীপুর জেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সহ সভাপতি কাজী সুজা উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, যুগ্ন সম্পাদক দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সত্যব্রত বড়ুয়া, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল মোনাফ, হাজী মোঃ বাদশা, আসিফ ইকবাল, মোঃ ইব্রাহীম চৌধুরী, সহ প্রচার সম্পাদক সুজন দত্ত, সদস্য লুৎফুর রহমান, জাহেদুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবদুস সবুর, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষকদের উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে তা আমাদের জন্য গৌরবের। কৃষকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কাজ করে চলেছে। তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষকদের উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। তিনি আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে আবারো ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। সভার প্রধান বক্তা তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব নেত্রী হিসেবে সারা বাংলাদেশে অভুতপুর্ব উন্নয়ন সাধন করে চলেছে। কৃষকদের জীবনকে একটি গতিশীল জীবনধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নয সারা বিশ্বের একজন সফল রাষ্ট্র নায়ক হিসেবে সমাদৃত হচ্ছে। যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে একটি গোষ্ঠী কোনমতে সহ্য করতে পারছেনা। যার কারণে তারা নানাভাবে দেশের উন্নয়নে বাঁধাগ্রস্থ করছে।সেই স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আগামীদিনেও নৌকা প্রতীকে বিজয়ী করতে তৃণমুলের কৃষকলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে। সভার উদ্ভোধক তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন কৃষকরা আমাদের উন্নয়নের চাবিকাঠি। কৃষকলীগকে সুসংগঠিত করার মাধ্যমে আমাদেরকে আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।