খুঁজুন
, ,

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহি কমিটির প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 18 June, 2023, 1:40 pm
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহি কমিটির প্রস্তুতি সভা

অদ্য সকাল ১১ ঘটিকার সময় স্টেশন রোডস্থ একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের কমিটির উদ্যোগে শ্রমিক জনতা সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোছাইন, আরো বক্তব্য রাখেন- মিয়া মিজান, স. ম. জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, এম. আর. মঞ্জু, শফিকুল ইসলাম চেয়ারম্যান, রফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, আব্দু শুক্কুর, হিজবুল বারী, মোতালেব চৌধুরী, হুমায়ুন কবির, তাহের আহমদ, মোঃ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজম উদ্দিন, মমতাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহনেওয়াজ চৌধুরী, এম এ বাতেন, গাজী আইয়ুব আলী, আনোয়ার আজিম সবুজ, মোহাম্মদ হারুন, আবু জাফর, ইব্রাহিম ফরাজী, মোহাম্মদ রফিকুল ইসলাম, নাছির উদ্দিন, নিজামুদ্দিন, সফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মোঃ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, মোহাম্মদ নাসির উদ্দিন, ডাক্তার মহসিন খান তরুন, আবু তাহের, জান্নাতুল ফেরদৌস বিথী, নজরুল সরকার, আব্দুল মান্নান, কবির হোসেন, কুতুবউদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আজিজুদ্দিন মিন্টু, জসীম উদ্দিন প্রমুখ। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল, জেলা, মহানগর নেতৃবৃন্দ স্বত:স্ফুর্তভাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন- আগামী ১৪ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক জনতা সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার শ্রমিক বিরোধী সরকার। শ্রমিকদের বিরুদ্ধে অত্যাবশ্যক পরিষেবা বিল নামে একটা কালো আইন তৈরী করতে যাচ্ছে এ সরকার। যা শ্রমিকদের কথা বলার অধিকার কেড়ে নিয়ে আরেকটি চক্রান্ত। ইতিমধ্যে সকল সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। পরিবহন সেক্টরে এক নৈরাজ্যকর অবস্থা শুরু করেছে। সরকার বিআরটিএর কর্মকতারা দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।

এছাড়াও শ্রমিকদের বিরুদ্ধে যেসব চক্রান্ত চলতেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিকেরা এর বিরুদ্ধে অনেকবার রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান গুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে যেভাবে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে- তা কখনও মেনে নেবার মত নয়। অবিলম্বে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সভাপতি এ. এম. নাজিমুদ্দিন তার বক্তব্যে বলেন, অবৈধ অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে শ্রমিকদের পেটে লাথি মারছে। তা হতে দেওয়া যায় না। গণতন্ত্র মুক্তি আন্দোলনে ভোটের অধিকার ভাতের অধিকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য শ্রমিক সমাজকে আগামী ১৪ জুলাই শ্রমিক জনতার সমাবেশকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এই সরকারকে লাল কার্ড দেখিয়ে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার তার বক্তব্যে বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক জনতার সমাবেশ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এই দেশের শ্রমিক সমাজ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দেশ স্বাধীন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। গণতন্ত্র মুক্তি করেছে, বর্তমানে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার। যা কেড়ে নিয়ে অবৈধ সরকার চট্টগ্রাম এর বিরুদ্ধে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে যে কোন কিছুর মূল্যে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। আমি সকল স্তরের শ্রমিকদের প্রতি আহবান করব- সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়ে আগামী ১৪ই জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক জনতার সমাবেশ, ঝড়-বৃষ্টি তুফান বাধা-বিপত্তি যাহাই আসুক না কেন তা সফল করার জন্য উদাত্ত আহ্বান করছি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।