খুঁজুন
, ,

আদালতের রায় ও সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নেই- আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 17 June, 2023, 12:24 pm
আদালতের রায় ও সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নেই- আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমেরিকা সাদ্দাম হোসেন, গাদ্দাফী, পেট্রিক লুমাম্বা ও নক্রুমার মতই শেখ হাসিনাকে হত্যার টার্গেট করেছে। কেননা শেখ হাসিনা সারা বিশ্বে আগ্রাসন বিরোধী একজন মানবতাবাদি নেত্রী। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারা বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদূত হিসেবে আর্বিভূত হয়েছেন। এটা কোন পরাক্রমশালী দেশের সহ্যের কথা নয়। তারা অনৈতিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় এবং তাদের এদেশীয় এজেন্টগুলোকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নির্দেশ দিয়েছে। একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না। তিনি আজ শনিবার সকালে হোটেল সৈকতে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমরা সকল দল ও মতের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আন্দোলনের নামে অরাজকতা, নাশকতা কিছুতে সহ্য করা যায় না। তারা চট্টগ্রামে অরাজকতা ও নাশকতার যে মহড়া ২-১ দিন যে নাশকতা ও অরাজকতা সৃষ্টি করেছে তা সহ্যের সীমানা লঙ্ঘন করেছে। প্রতিটি স্তরের নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে মোকাবেলার সময় এসেছে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিশেষ সুবিধা অর্জনের জন্য কথিত ও মৃত তত্ত্বাবধায়ক সরকারের ধোয়া তুলছে। আদালতের রায় এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবী পূরণের কোন সুযোগ নেই। এটা যদি করতেই হয় তাহলে বিএনপি জামাতকে আগে সংসদে আসতে হবে এবং পার্লামেন্টে তাদের দাবীর পক্ষে কথা বলতে হবে। তিনি আরো বলেন, একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্ব নেই। আমরা বলতে চাই জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এই নিয়ে কোন মহল বা কোন গোষ্ঠি যদি ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে না এবং আমরাও জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন কথিত আন্দোলনের নামে যারা নাশকতা ও অরাজকতা সৃষ্টিতে জড়িত হয়ে পড়েছে তাদের এলাকাভিত্তিক নামের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এজন্য এলাকার মুরুব্বী, মসজিদের ঈমাম, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে সর্বজনীন একটি গণকমিটি গঠন করতে হবে। বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বিএনপি জামাত কখনো বাংলাদেশ চায় নি এবং এখনো চায় না। তারা বিদেশে লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে তাদের পক্ষে লবিস্ট নিয়োগ করেছে। তাদের এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের উৎস কোথায় তা জাতি জানতে চায়। তিনি আরো বলেন, কোন জনবিচ্ছিন্ন শক্তি জনগণের মঙ্গল ও কল্যাণ সাধন করতে পারে না। এটা বার বার প্রমাণিত হয়েছে। বিএনপি জামাত যখনই ক্ষমতায় গেছে তখনই তারা জনগণকে জিম্মি করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটায়। এই ধারাবাহিতকতা রক্ষা করার জন্য আওয়ামী লীগের বিজয় ছাড়া আর কোন রক্ষা নেই। ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সদরঘাট থানা আওয়ামী লীগের সমন্বয়ক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মসিউর রহমান চৌধুরী। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইছহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী, বাবুল, স্বাস্থ্য ও গণসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিইনসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যুবলীগ মহানগরের সভাপতি মাহবুবুল হক সুমন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শওকত হোসেন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, রুহুল আমিন তপন, শ্রীমতি নীলু নাগ, ইউনিট আওয়ামী লীগের নুরুল কবির, জয়নাল আবেদীন, ফজল হক। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য আবুল মনছুর, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।শোক প্রস্তাব পেশ করেন মাসুদুল আলম বাবুল।
দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে রুহুল আমিন তপনকে সভাপতি, মোঃ মোঃ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।