খুঁজুন
, ,

সিডিএ বললেন চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীতে হবে না জলাবদ্ধতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 June, 2023, 2:08 pm
সিডিএ বললেন চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীতে হবে না জলাবদ্ধতা

চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে না বলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। জলাবদ্ধতা প্রকল্পে ৫টি স্লুইস গেট নির্মাণ শেষ হওয়ার পাশাপাশি নির্দিষ্ট খাল পুন:খনন ও অন্যান্য কাজ প্রায় শেষ হওয়ায় এবার জলজটের ভোগান্তি দূর হবার আশা তাদের। তবে করোনা মহামারিসহ নানা প্রতিবন্ধকতায় সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্প শেষ করতে আরও দুই বছর লাগবে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা।

চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই মহানগরিতে আধণ্টিা বৃষ্টি হলেই প্লাবিত হতো বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তন জনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালসমূহ বেদখল হওয়ার কারণেও অধিকাংশ সময় জলাবদ্ধতার তৈরি হয়। এই সমস্যা সমাধানে ২০১৭ সালে সিডিএর উদ্যাগে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডসহ ৩ সস্থা। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই দুই সংস্থার কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী।

নির্মাণ কাজের মধ্যে রয়েছে খাল খনন, নালা পরিষ্কার, নালা পাকাকরণ, রিটেইনিং ওয়াল, ফুটপাথ তৈরি, কালভার্ট, ব্রিজ, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফ্লাড ওয়াল নির্মাণ, দখলকৃত খালের জায়গা উদ্ধার করে পুনঃখাল খননসহ বিভিন্ন অবকাঠামো তৈরি। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সম্প্রসারণে সিডিএ’র নেওয়া প্রকল্পে কাজ শেষ হয়েছে ৭৬ শতাংশের বেশি। বাস্তবায়নকারী সংস্থা বলছে, করোনা মহামারি, ভূমি অধিগ্রধিগ্রহণ জটিলতা ও অন্যান্য বেশকিছু সংস্থার সাথে সমন্বয় করতে সময় লেগেছে। তাই এই প্রকল্পের মেয়াদ বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

সিডিএ বলছে এই প্রকল্পে ইতোমধ্যে ব্রিজ, কালভার্ট, রোড সাইড ড্রেন ও নতুন ড্রেন নির্মাণের কাজ শতভাগ শেষ। ৫টি রেগুলেটরের নির্মাণকাজও শেষ। তবে কিছু খালের পাশে প্রতিরক্ষা দেওয়াল,সিল্ক ট্র্যাপ, খালপাড়ের রাস্তা নির্মাণে কিছুটা পিছিয়ে আছে তাঁরা। তবুও চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে না আশা তাদের।

জলাবদ্ধতা নিরসনে এক হাজার ৬২০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের কাজ এগিয়ে চলছে জানান প্রকল্প সংশ্লিস্ট কর্মকর্তারা।

সিডিএর এই প্রকল্পের বর্তমান প্রাক্কলন ব্যয় ৫ হাজার ৬১৬ কোটি টাকা এবং সিটি করপোরেশনের ব্যয় প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।