খুঁজুন
, ,

দিপ্তীসহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 June, 2023, 2:31 pm
দিপ্তীসহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় মিথ্যা ও গায়েবি মামলা। এই সরকার ২০১৮ সালের মত মিথ্যা গায়েবি মামলা, নির্যাতন-নিপীড়ন, চালিয়ে একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে। একদলীয় নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আবারো ক্ষমতায় বসতে চায়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মুক্তি কামী জনতা ভোট ডাকাত সরকারের এই আশা সফল হতে দেবে না। ভোটাধিকার রক্ষার সংগ্রামে জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সরকার পতন আন্দোলনে এগিয়ে আসবে। নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন ও হয়রানী করে যুবদলকে স্তদ্ধ করা যাবে না। বছরের পর বছর হামলা মামলা করেও এই মিডনাইট সরকার যুবদলকে দমাতে পারেনি বরং এইদল আরও শক্তিশালী হয়ে গণমানুষের দল হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে । দেশকে বাঁচানোর জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথ দখল করে এই স্বৈরাচার সরকারকে সরাতে হবে। বিনা ভোটের সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তিনি আজ ১ জুন (বৃহস্পতিবার) বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’র নিঃশর্ত মুক্তির দাবীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সহ-সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসা, চান্দগাঁও থানা যুবদল নেতা নওশাদ আল জাসেদুর রহমান, ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল করিম বাবলু, যুবদল নেতা আবদুস সাত্তার, ওমর শরীফ, মোঃ শফিকসহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজকে যারা মিথ্যা গায়েবি মামলা দিচ্ছে তাদের তালিকা তৈরি করুন এবং যারা মিথ্যা গায়েবি মামলায় বাদী হচ্ছে, সাক্ষী হচ্ছে তাদের তালিকা তৈরি করুন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা তাদের নাম ও ঠিকানা জমা দিন। একদিন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সভায় তিনি মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তির দাবী জানান ও হারানো গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জাতীয়তাবাদী যুবদলের সৈনিকেরা অতীতের চেয়ে এখন আরো বেশি সংগঠিত ও সুশংখল। দেশনায়ক তারেক রহমানের যেকোন নির্দেশের অপেক্ষায় জাতীয়তাবাদী যুবদল। বীর চট্টলা থেকেই নিশি রাতের অবৈধ সরকারের পতন আন্দোলন শুরু হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয়  সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, হাসিনা হঠাও আন্দোলন এখন আর দলীয় দাবী নেই, এটা গণদাবীতে পরিণত হয়েছে। যার প্রতিফলন এখন আমরা দেখছি। যুবদল নেতৃবৃন্দকে কারান্তরীণ করে হায়েনা সরকার ভেবেছিল আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিন্তু জনগণ যখন একবার রাস্তায় নেমে আসে তখন অধিকার আদায় না করে তাঁরা ঘরে ফিরে যায় না। শ্রীলঙ্কার মত পরিণতি না চাইলে প্রয়োজনে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দিশেহারা হয়ে জনবিচ্ছিন্ন সরকার দলীয় নেতাকর্মীদের হুমকি দিতে শুরু করেছে। দেশের জনগণ হুমকিতে ভীত নয়। হামলা মামলা দিয়ে বীর চট্টলার জনতাকে কোন অপশক্তি রুখতে পারেনি, পারবেও না। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অত্যাচার-নির্যাতন, গুম-খুন করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আজকে সমগ্র দেশ বলতে কি একটা বধ্যভূমিতে পরিণত হয়েছে। আপনারা খবরের কাগজ খুললেই দেখবেন হত্যা-খুন-গুম চলছে। সভা-সমাবেশ-মিছিলে বাধাদান করে আওয়ামী লীগ সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ক্রমাগত হরণ করে চলেছে। সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ এখন গদি হারানোর ভয়ে আতঙ্কিত। গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এজন্যে এখন এই সরকারকে সরানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এদেরকে পরাজিত করতে হবে। সমাবেশ থেকে এই ধরনের হয়রানীমূলক মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেইসাথে আগামীতে সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীসহ দেশের জনগণকে রাজপথে নামার আহবান জানা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহেদ বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে যেকোন মূল্যে হঠাতে হবে। আগামীর আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথ দখলে নিতে যুবদল প্রস্তুত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকীর সম্মুখীন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ নির্বাসনে। বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে আওয়ামীলীগ।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আযম উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, আব্দুল মান্নান, নগর যুবদলের সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মুহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মুজিবুর রহমান, জাহিদুল হাসান বাবু, অরূপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মো. সেলিম, এরশাদ হোসেন, মো. তাজুল ইসলাম তাজু, আবদুর হামিদ পিন্টু, দীপংকর ভট্টচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, এস এম ফারুক,নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, ওসমান গণি, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, সাইফুদ্দিন মো: মারুফ, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগীর, মো. জসিম উদ্দিন সাগর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, মো. নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কামরুল ইসলাম, জিয়াউল হক মিন্টু, মঞ্জুরুল আলম, মোহাম্মদ শাহেদুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মো. আনোয়ার হোসেন আনু, মো. আবুল কালাম, মো. সালাহ উদ্দিন, হাফেজ কামাল উদ্দিন, সাইফুদ্দিন যুবরাজ, ফারুক হোসেন স্বপন, মো. ইদ্রিছ আলম, গুলজার হোসেন মিন্টু, আবদুল্লাহ আল মামুন জিতু, মিজানুর রহমান দুলাল, মো. ইউসুফ, মো: বেলাল, নগর যুবদলের সদস্য লতিফুর বারী সুমন, মাহাবুব খান জনি, সোহাগ খান, সাইদুল হক সিকদার, আবদুল্লাহ আল মামুন, শাখাওয়াত কবীর সুমন, থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন, গিয়াস উদ্দিন টুনু, বজল আহমদ, মোশাররফ আমীন সোহেল, ইসমাঈল হোসেন লেদু, হোসনে মোবারক রিয়াদ, মো. খোরশেদ, মো. ইসমাঈল, সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, তাজ উদ্দিন তাজু, এ জে এম সোহেল, সারোয়ার হোসেন, মো. রাশেদ, মুশফিকুর রহমান নয়ন, সি: যুগ্ম আহবায়ক আবদুল জলিল, সাইফুল আলম ররুবেল, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুছ মুন্না, শাহেদ হোসেন খাঁন পারভেজ, ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, এস এম আলী, মো. আকতার, মোহাম্মদ ইউনুছ, মো. সাইফুল আলম, আবু বক্কর বাবু, মো. মুজাহিদ, জহিরুল ইসলাম, সাদেক আহমদ, রাসেল খান, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।