খুঁজুন
, ,

চট্টগ্রাম বন্দরে পণ্য খলাসের ২০ লাইসেন্স পেল মন্ত্রীর স্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 May, 2023, 8:05 am
চট্টগ্রাম বন্দরে পণ্য খলাসের ২০ লাইসেন্স পেল মন্ত্রীর স্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতারা

দরকার নেই তবুও দরপত্র ছাড়াই চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পণ্য খলাসের লাইসেন্স পেল ২৩ প্রতিষ্ঠান। এর মধ্যে মন্ত্রীর স্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতাদের হাতেই ২০ লাইসেন্স। ফলে রাজনৈতিক বিবেচনায় পাওয়া এসব লাইসেন্স বাতিল এবং দরপত্রের মাধ্যমে শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন।

তবে বন্দর কর্তৃপকক্ষের দাবি, নিয়ম মেনে শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে কার্গো জাহজে আমদানীকৃত পণ্যের ৭০ ভাগ বর্হিনোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজে খালাস করে ৩২টি শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান। ৫ বছর পর পর দরপত্রের মাধ্যমে নতুন প্রতিষ্ঠান সংযুক্ত করার কথা থাকলেও ২০১৫ সালের পর নতুন কোন প্রতিষ্ঠান যুক্ত হয়নি।

করোনাকালীন সময়ে বিশেষ অনুমতি নিয়ে কাজ করছে আগের প্রতিষ্ঠানগুলো। ৮বছর পর অতীতের সব রেকর্ড ভেঙ্গে এক সাথে ২৩ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ। অধিকাংশ প্রতিষ্ঠানের পণ্য হ্যান্ডলিংয়ের মতো জটিল ও বিশেষ কাজের ন্যূনতম অভিজ্ঞতাও নেই।

বর্হিনোঙ্গরে বছরে খালাস হয় ৫কোটি টন পণ্য। বিদ্যমান ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রভাব খাটিয়ে ৫টি প্রতিষ্ঠানই খালাস করে ৩ কোটি টন পণ্য। বাকি ২ কোটি টন পণ্য খালাস করে ২৭ প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠান কর্মরত তারাই এখন কাজ কম পায়।

বিশেষ করে দেশের বড় পাঁচটি প্রতিষ্ঠান-মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, প্রিমিয়ার সিমেন্ট, সেভেন সার্কেল সিমেন্ট-নিজেরাই নিজেদের পণ্য মাদার ভেসেল থেকে হ্যান্ডলিং করছে।

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশনের পরিচালক জসিম উদ্দিন ভুইয়া বলেন, লাইসেন্স প্রথা চট্টগ্রাম বন্দরে বিদ্যমান নেই। দরপত্র ছাড়া নতুন প্রতিষ্ঠান নিয়োগ অবৈধ। স্বচ্ছ দরপত্রের মাধ্যমে শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগের দাবি তাদের। রাজনৈতিক বিবেচনায় পাওয়া এসব লাইসেন্স বাতিল এবং দরপত্রের মাধ্যমে শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছে শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন।

বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানের শেষ সময়ে ২৩টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়। যদিও বহু বছর ধরে চলে আসা লাইসেন্স প্রথা ২০০৭ সালে বাতিল করা হয়। এরপর শিপ হ্যান্ডলিং এবং বার্থ অপারেটিং প্রথা চালু করা হয়। অর্থাৎ টেন্ডারের মাধ্যমে হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ শুরু হয়। কিন্তু কোনো আবেদন আহ্বান না করে এবং কঠোর গোপনীয়তায় একযোগে ২৩টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়।

নতুন লাইসেন্স দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-চট্টগ্রামের শালুটিকার অ্যাসোসিয়েটস, বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস, এনএমটি-এমএসএন লিমিটেড, জিডি হারবার সার্ভিসেস, লামিসা এন্টারপ্রাইজ, পোর্টহারবার ইন্টারন্যাশনাল, আহমেদ মেরিটাইম লজিস্টিকস, শাহী শিপিং অ্যান্ড ট্রেডিং, মা ট্রেডিং, এস ট্রেডিং, মেসার্স তাইফুল এন্টারপ্রাইজ, কিউএনএস গ্লোবাল লজিস্টিকস লিমিটেড, এমএস ওশান কন্ট্রাক্টিং অ্যান্ড সাপ্লাইয়িং ফার্ম, গফুর ব্রাদার্স অ্যান্ড কোং, এসএস কনসাল্টিং লিমিটেড, এবি করপোরেশন, ঢাকার আরিয়ান ট্রেডার্স লিমিটেড, ব্রিজেক্স ইনফ্রাক্সার লিমিটেড, গুড এলায়েন্স সার্ভিসেস লিমিটেড, আর কে করপোরেশন, কেয়ার শিপিং অ্যান্ড ফ্রেইট লিমিটেড, যশোরের কেএএস ট্রেডি, খুলনার খুলনা ইউনিয়ন এন্টারপ্রাইজ লিমিটেড।

লাইসেন্স পাওয়া আরিয়ান ট্রেডার্সের মালিক বরিশালের সাবেক এক মেয়রের পরিবারের সদস্য। খুলনা ইউনিয়ন এন্টারপ্রাইজের মালিক বরিশালের সরকারদলীয় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। ব্রিজেক্স ইনফ্রাস্ট্রাকচার লাইসেন্সের মালিক এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়।

আহমেদ মেরিটাইম লজিস্টিকসের মালিক সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের এক প্রতিমন্ত্রীর এপিএস। লামিসা এন্টারপ্রাইজের মালিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সীমান্ত তালুকদার, পোর্ট হারবার ইন্টারন্যাশনালের মালিক চট্টগ্রামের এমএইএস কলেজ ছাত্রলীগের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু। এস ট্রেডিংয়ের মালিক চট্টগ্রামের পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাবেদ।

মেসার্স তাইফুল এন্টারপ্রাইজ চট্টগ্রামের এক এমপির সুপারিশে লাইসেন্সের মালিক হয়েছেন। কিউএনএস গ্লোবাল লজিস্টিকের মালিক বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোট অ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান। কেয়ার শিপিং অ্যান্ড ফ্রেইটের মালিক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন। জিডি হারবার সার্ভিসেস লিমিটেডের মালিক চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের এমপি এমএ লতিফ ও তার ছেলে।

এবি করপোরেশন লাইসেন্স পেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সুপারিশে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। ওই প্রতিষ্ঠানের সঙ্গেএ নেতা ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে। এসএস কনসাল্টিং লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সরকারদলীয় এক নেতা।

চট্টগ্রাম বন্দরের বিদায়ি চেয়ারম্যানের ঘনিষ্ঠজনও লাইসেন্স পেয়েছেন। লাইসেন্স পাওয়া গফুর ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক মোস্তফা জেহসান ভুট্টু এবং মা ট্রেডিংয়ের মালিক সরওয়ার এহসান জিয়া। অর্থাৎ দুই ভাই দু’টি লাইসেন্স পেয়েছেন।

এসব লাইসেন্স বাতিলের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ‘নীরব প্রতিবাদ’ শিরোনামে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েও ‘চাপের মুখে’ পিছু হটেছেন বলে জানান সংশ্লিষ্টরা ।

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ২৩টি লাইসেন্স স্বচ্ছতার মাধ্যমে দেওয়া হয়নি। এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তা না হলে সরকারি দলের এমপি-মন্ত্রী পরিবারের সদস্য বা সরকারি দলের নেতারা কেন কেবল লাইসেন্স পাবেন। বন্দরের মতো জাতীয় স্বার্থ জড়িত প্রতিষ্ঠানে এমন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হওয়া সমীচীন নয়। যতটুকু জানি লাইসেন্স দেওয়ার কোনো আবেদন আহ্বান করেনি বন্দর কর্তৃপক্ষ। নিয়মের ব্যত্যয় হলে দায় অবশ্যই বন্দরের।

এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহাফুজুল হক শাহ বলেন, প্রতিযোগিতা হলে পণ্য খালাস দ্রুত হবে পাশাপশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা দরকার ।

এদিকে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষেরে সচিব মোঃ ওমর ফারুক দাবী করেন নতুন অপারেটর নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হয়নি। তিনি আশা করেন অপারেটর বাড়লে প্রতিযোগিতা বাড়বে।

২০১৮ সালে বন্দরে ডক ব্যবস্হাপনা বোর্ড বাতিল করে বার্থ অপারেটর প্রথা চালু করা হয়। স্বচ্ছ দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হলে অভিজ্ঞতার অভাবে নতুন নিয়োগ পাওয়া অনেকে লাইসেন্স পাবে না বিধায় অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 7:34 pm
লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

জুলাই শহীদদের সরকারি তালিকা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদের তালিকায়। তাঁদের কেউ মারা গেছেন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে অগ্নিকাণ্ডে, কেউ হোটেলে আগুনের ঘটনায়, আবার কারও মৃত্যুর পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন।

 

সবচেয়ে বড় বিষয়, এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি গেজেটে থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার আইনি সংজ্ঞার সঙ্গে মেলে না। তাঁদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের নাম জুলাই শহীদের তালিকায় রয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনাগুলোর মধ্যে রয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসের অগ্নিকাণ্ড। সেখানে নিহত চারজনের নাম সরকারি তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে মিকদাদ হোসেন খান, শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী ও মেহেদী হাসান।

 

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ছয়জনের নামও তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

বরগুনার আমতলীতে মেয়রের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আল-আমিন হোসেন। তাঁর মৃত্যুর বিষয়টি বার্ন ইনস্টিটিউট নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আগুন দেওয়ার সময় তিনি দগ্ধ হয়েছিলেন।

 

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিহত ২৩ জনের নাম শহীদ তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

তবে নিহতদের পরিবারের বক্তব্যে রয়েছে ভিন্নতা। কয়েকটি পরিবারের দাবি, তাঁদের স্বজনের আগুন দেওয়ার কাজে কোনো সম্পৃক্ততা ছিল না; বরং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসকের বক্তব্যও ছিল, নিহত ব্যক্তিরা আন্দোলনের অংশ ছিলেন বলেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাসে অগ্নিসংযোগে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুনের ঘটনায় কিশোর মাজিদের মৃত্যুর বিষয়টিও তালিকাভুক্তির বিতর্কে উল্লেখ করা হচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটির ক্ষেত্রে সরকারি নথি ও মৃত্যুর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা জরুরি।

 

শুধু অগ্নিকাণ্ড নয়, একই অনুসন্ধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অসুস্থতা এবং ব্যক্তিগত বিরোধে হত্যার ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নামও সরকারি তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

আইন অনুযায়ী কারা জুলাই শহীদ?

 

২০২৫ সালের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবার কল্যাণ এবং পুনর্বাসনসংক্রান্ত অধ্যাদেশে শহীদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেখানে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে।

 

প্রতিবেদনে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ওই আইনি সংজ্ঞায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

 

তবে যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে আইনের সংজ্ঞা এবং বাস্তবে তালিকা তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জেলা থেকে তথ্য পাওয়ার পর যাঁদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নেই, তাঁদের নাম বাদ দেওয়া হবে।

 

সব মিলিয়ে জুলাই শহীদদের তালিকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময়, নিহত ব্যক্তির ভূমিকা এবং আইনি যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

 

কারণ, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভুল তথ্যের ভিত্তিতে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সেই স্বীকৃতির মর্যাদাও প্রশ্নবিদ্ধ করা যাবে না।