খুঁজুন
, ,

জনগণের উপর আওয়ামী লীগের লুটপাটের দায়-দেনা চাপিয়ে দিচ্ছে = মাহবুবের রহমান শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 17 May, 2023, 2:44 pm
জনগণের উপর আওয়ামী লীগের লুটপাটের দায়-দেনা চাপিয়ে দিচ্ছে = মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ১০ দফা দাবি এখন জনগনের দাবিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মানুষ আজ নিঃশ্ব হয়ে গেছে। বাজারে গেলে মানুষের চোখের পানি চলে আসছে, মানুষ এক বেলা খেয়ে আরেক বেলা অনাহারে থাকছে। দিনদিন এমন পরিস্থিতি সরকারি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হয়েছে। দেশের জনগণ ভালো নেই, নিত্যপ্রয়োজনী দ্রব্যে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। কিন্তু সরকারের সেদিকে নজর নেই, কারণ জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় এসে জনগণের উপর আওয়ামী লীগের লুটপাটের দায়-দেনা চাপিয়ে দিচ্ছে। জনগণ আওয়ামী ফ্যাসিবাদ থেকে রক্ষা পেতে চায়। জনগণ জেগে উঠেছে, এলাকায় এলাকায় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হচ্ছে। এই সরকারের পতন ঘটাতে মানুষ নেমে এসেছে। অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি মেনে নিয়ে জনগণের চোখের ভাষা বুঝতে শিখুন, না হলে পালানোর সব পথে বন্ধ হয়ে যাবে। জনগণের অধিকার আদায়ে, ১০ দফা দাবি আদায়ে আগামী শুক্রবার বিএনপির জনসমাবেশ সফল করুন।আজ, ১৭ মে , বুধবার , বিকালে, আগামী ১৯ মে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছে, জনগণের অধিকারের কথা বলছে। আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় এসে নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করেছে। সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার ডাকাতি করেছে। এবারও তারা ভোটা ডাকাতির নির্বাচনের কথা ভাবছে।
জনগণের জন্য এ দেশের সংবিধান, জনগণের জন্যই সংবিধান সংশোধন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামীলীগকে ক্ষমতা ছাড়তে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপির চলমান এই আন্দোলন সামনে আরো বেগবান হবে।বিএন‌পি জনগ‌নের অ‌ধিকার প্রতিষ্ঠায় রাজপ‌থে আ‌ন্দোলন কর‌ছে। অ‌ধিকার আদায় না ক‌রে আমরা ঘ‌রে ফি‌রে যা‌বো না।জনগণের সরকার প্রতিষ্ঠা করে রাজপথ ছাড়বো।

বিশেষ অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এর নাজিম উদ্দিন বলেন,এই সরকারের পায়ের তলায় মাটি নেই।তাই আওয়ামী সরকার একদলীয় নির্বাচনের চিন্তা করছে। শ্রমিক দলের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের এগিয়ে আসতে হবে।আগামী শুক্রবা‌র কেন্দ্রঘো‌ষিত জনসমা‌বে‌শ সফল করার জন‌্য সর্বস্ত‌রের শ্রমিক জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আরেকটি তামাশার নির্বাচন করার প্রন্ত‌তি নি‌চ্ছে। সুষ্ঠ ও গ্রহন‌যোগ‌্য নির্বাচ‌নের কথা বললেই তা‌দের মাথা নষ্ট হ‌য়ে যায়। তারা জ‌ানে সুষ্ঠ ও গ্রহন‌যোগ‌্য নির্বাচন হ‌লে ৫‌টি আসনও পা‌বেনা। তাই তারা প্রশাসন‌কে ব‌্যবহার ক‌রে একদলীয় ভাবে তাদের অ‌ধি‌নে নির্বাচন কর‌তে চায়। আগামী শুক্রবার চট্টগ্রামের জনসভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেছেন, আমরা বল‌ছি ২০১৪ ও ২০১৮ মত নির্বাচ‌নের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। মানুষ এখন রাজপথে নেমে এসেছে। এই গণঅভ্যুত্থান ঠেকাতে পারবেন না। যারা যারা মনে করছেন, ঘরে বসে থাকবেন, তাদের বলছি। আর ঘ‌রে ব‌সে থাকার সময় নাই। আন্দোলনের প্রস্তুতি নিন ।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন , বর্তমান অবৈধ দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে।ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এর নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান,প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজাম উদ্দিন, এসএম সাইফুল আলম,এস কে খোদা তোতন,নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা আবদুল মান্নান,আহবায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম মঞ্জু, মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নূরউল্লাহ বাহার, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী , মোহাম্মদ আজম উদ্দিন, মোঃ হারুন, হাজী বাবুল হক, মোশারফ হোসেন ডিপ্টি, মোহাম্মদ সেকান্দর,নগর মহিলা দলের সাধারন সম্পাদক জেলী চৌধুরী,নগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, থানা বিএনপির সাধারন সম্পাদক নূর হোসেন, জাকির হোসেন, আব্দুল কাদের জসিম, জসিম উদ্দিন জিয়া,মাইনুদ্দিন চৌধুরী মাইনু,তাঁতী দলের মনিরুজ্জমান টিটু, জাসাসের এম এ মুছা বাবলু,ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।