খুঁজুন
, ,

তীরে গিয়ে তরী ডুবলেন সানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 30 December, 2023, 5:26 am
তীরে গিয়ে তরী ডুবলেন সানির

তীরে গিয়ে তরী ডুবলো বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির।দলের মনোনয়ন পেয়ে গত ১৬ নভেম্বর থেকে গণসংযোগ, সভাসমাবেশ করে আসছিল। নির্বাচনের সাতদিন আগে সরে যেতে বলায় তার সমর্থক ও কর্মী বাহিনীর মাথায় পাহাড় ভেঙ্গে পড়ার অবস্থা হয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার কারনে তিনি বিগত ৫ বছর এলাকায় উন্নয়নের কাজ করেছেন।যোগাযোগ ছিল নেতা কর্মীদের।তার বাবা রফিকুল আনোয়ার এ এলাকার সংসদ ছিলেন।তিনি ব্যাক্তিগত তহবিল থেকে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন।ফটিকছড়িতে তার পরিবাবের সুনাম রয়েছে।
কিন্তু নির্বাচনের সাত/আটদিন আগে সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভা-ারীকে (একতারা) সমর্থন দিয়ে নৌকার প্রার্থীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ব্যাপারে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফোনে এই নির্দেশনা দেন বলে জানান জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষনেতারা।

এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘দলের সাধারণ সম্পাদক কাদের ভাই (ওবায়দুল কাদের) আমাকে ও সভাপতি সালাম সাহেবকে (এম এ সালাম) ফোন দিয়েছেন। তিনি জানিয়েছেন, নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন ওখানে (ফটিকছড়িতে) নৌকা থাকবে না, সুপ্রিম পার্টির একতারা (বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী) থাকবে। আমি গতকাল (বৃহস্পতিবার) উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় গিয়েছিলাম। এ সিদ্ধান্তটা আরো আগে আসলে আমি তাদের জানাতে পারতাম। নৌকাকে (আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ারা সনি) সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।’

অপরদিকে এই বিষয়ে জানতে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিমউদ্দীন মুহুরী বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভাই ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসবো সেটা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলছি। এ নিয়ে নেতাদের সাথে কথা চলছে, এখনো সিদ্ধান্ত আসেনি। কী ফর্মুলায় এগুবো তা মিডিয়াকে শীঘ্রই জানানো হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম– ২ ফটিকছড়ি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই আসনের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তবে এ আসনে নৌকার মনোনয়ন পেতে জোর চেষ্টা করেছিলেন বর্তমান সাংসদ ও ১৪ দলীয় জোটের শরীক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী। শেষ পর্যন্ত নৌকা মনোনয়ন বঞ্চিত হয়ে এ দুইজন এখন নিজেদের দলীয় প্রতীকে নির্বাচনে লড়ছেন।

তবে বেশ কদিন ধরে চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনটি বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাবেন এমন একটি কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি গুজব বলে উপজেলা আওয়ামী লীগ কয়েকদফা সংবাদ সম্মেলন এবং প্রতিবাদও করে। কিন্তু শেষমেষ সেই গুজবই সত্য হচ্ছে।

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বর্তমানে ৯ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগ (নৌকা), সৈয়দ নজিবুল বশর মাইজভন্ডারী, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), সৈয়দ সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী। মীর মোহাম্মদ ফেরদৌস আলম, ইসলামিক ফ্রন্ট (চেয়ার), মো. শফিউল আজম চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. হামিদ উল্লাহ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র (ঈগল)।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।