খুঁজুন
, ,

চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উৎযাপিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 16 December, 2023, 1:20 pm
চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উৎযাপিত

আজ সকাল ৮টায় নগরীর এম. এ. আাজিজ স্টেডিয়ামে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কূচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সাথে নিয়ে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
প্যারেডে আনুষ্ঠানিক বক্তব্যে, ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এখন মহাকাশে বাংলাদেশের পতাকা বহন করছে। ঢাকায় উদ্বোধন হয়েছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নিজস্ব অর্থায়নে হয়েছে পদ্মা সেতু, রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ এবং পাবনায় নির্মিত হচ্ছে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি উন্নয়ন প্রকল্প দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের অর্থনীতি ও জীবনযাত্রার সুষম উন্নয়ন হয়েছে।
এছাড়াও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে ই-গভার্ন্যান্স ও সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যাবস্থা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতির বক্তৃতায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, ২০৪১ সালে আমরা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছি তার কর্ণধার তোমরা। এর জন্য প্রয়োজন স্মার্ট জেনারেশন। সুতরাং স্মার্ট জেনারেশন তথ্য প্রযুক্তি ব্যবহারে আরো সচেতন হবে এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে হবে মিতব্যয়ী, জীব বৈচিত্র্য রক্ষায় হবে দৃঢ় প্রত্যয়ী। তারা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ক্লাব, রোবটিক্স, স্কাউটিং, ফটোগ্রাফি, বিতর্ক ও সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সকল প্রকার মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও গুজবের বিরুদ্ধে থাকবে কঠোর মনোভাব। তোমাদের রুচিশীল ও মার্জিত আচরণেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।
প্রধান অতিথির বক্তৃতা শেষে বাংলাদেশ পুলিশ, অনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনসহ কর্তৃক বর্ণাঢ্য কূচকাওয়াজ প্রদর্শন করে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশনকালে শিল্পীদের বহনকারী সুসজ্জিত একটি গাড়ি মাঠ প্রদক্ষিণ করে। পরে উপস্থিত সকলে সমস্বরে জাতীয় স্লোগান জয় বাংলা উচ্চারণ করে।
অনুষ্ঠানে ডিসপ্লে করে চট্টগ্রাম শিশু একাডেমী, সরকারি শিশু পরিবার বালিকা রৌফাবাদ চট্টগ্রাম, নিষ্পাপ অটিজম স্কুল প্রবর্তক চট্টগ্রাম, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলী সরকারি খান সাহেব প্রাথমিক বালিকা বিদ্যালয়, খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়সহ আরো অনেক প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার এ কে এম সরোয়ার কামাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন।
চট্টগ্রামে ৩৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। তার মধ্যে মহানগরের ১৩৫ জন এবং চট্টগ্রাম জেলাধীন উপজেলা সমূহে মোট ২০০ জনকে সংবর্ধনা প্রদান করা হয় ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।