খুঁজুন
, ,

মহান বিজয় দিবসে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 16 December, 2023, 10:56 am
মহান বিজয় দিবসে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির শ্রদ্ধা নিবেদন

আজ শনিবার (১৬ই ডিসেম্বর – ২৩ইং) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্দোগে বিজয় র্্যালী ও পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

র্্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক এনাম বলেন, আ.লীগ এই দেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। তারা ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় থেকে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এই প্রশ্ন করতে হবে যে, আওয়ামী লীগ যদি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে তাদের জবাবদিহি করতে হবে কেন তারা মুক্তিযুদ্ধের আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের একদলীয় স্বৈরাচারী সরকার কায়েম করেছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মহান বিজয় দিবসে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকার পতনের সকল আন্দোলনে সফল করতে প্রতিজ্ঞা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমদ সেলিম, শফিকুল ইসলাম (চেয়ারম্যান), সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশীদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, মাহাবুবুর রহমান, শরীফ উদ্দীন চৌধুরী, পৌরসভা বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী ভুট্টো, আজিজুর রহমান আজিজ, বুলবুল আহমেদ নান্নু, বোরহান উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, পটিয়া জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা নেতা খলিলুর রহমান বাবু (চেয়ারম্যান), হাজী ইব্রাহিম সওদাগর, মাহাবুবুর রহমান (চেয়ারম্যান), আজমল হোসেন জামাল (চেয়ারম্যান), হাফেজ আহমদ, জাকের হোসেন মেম্বার, নুরুল আকতার মেম্বার, আবদুল আলম মেম্বার, গাজী রেজাউল করিম, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ ইউনুস, মন্জুর উদ্দীন চৌধুরী, আবুল হোসেন বাবুল, জসীম উদ্দীন, এস এম হাবিব উল্লাহ, নাজিম উদ্দীন, হাবিলাসদ্বীপ আলী আব্বাস মুরাদ, আলী আকবর, আবদুর রহিম, আজিজুর রহমান সায়েম, সম্পাদক আবছার উদ্দীন, পৌরসভা বিএনপি নেতা নুরুল হুদা, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, আবদুল করিম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু, ফরিদুল আলম, মোহাম্মদ হারুন, নাছির উদ্দীন টিপু, মোহাম্মদ ইব্রাহিম, আবদুল হান্নান, মামুনুল ইসলাম, নাজিম উদ্দীন, জসীম উদ্দীন, মোহাম্মদ মিজান, জেলা যুবদল নেতা হামিদুর রহমান পিয়ারু, জাহাঙ্গীর আলম, আল রায়হান সোহেল, নুরুল আলম, সিরাজুল ইসলাম তারেক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি এম এ আবছার উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র এস এম হোসেন নবী টুটুল, যুগ্ম আহবায়ক, মোঃ ইকবাল সিকদার সুমন, মোহাম্মদ মোঃ সাইফুর রহমান, মোঃ আব্দুল করিম মেম্বার, মোঃ আরিফুর রহমান তারেক,মোঃ শহিদুল আনোয়ার লিটন, মোঃ এমরানুল হক (বাহাদুর), মোঃ আরমান উদ্দিন (গাজী দুলাল), মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ আজিজুল হক, মোঃ হেলাল উদ্দিন এরশাদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম, রাজ পারভেজ, আলমগীর বাবু, বাহার, এস এম রেজা রিপন, মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মোহাম্মদ শফিক, আজিজুল হক, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ওয়াসিম উদ্দীন, জিয়াউর রহমান, জানে আলম, কফিল উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিজান, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, মোহাম্মদ শাকিব, হাবিবুর রহমান, মনির উদ্দীন নয়ন, মোহাম্মদ মাহিন, মোহাম্মদ জোবায়ের, পৌরসভা ছাত্রদল নেতা এমরান হোসেন, শাকিল, আলী হোসেন, জাহেদ মুজাহিদ, সোহান প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।