খুঁজুন
, ,

বিবেকের দায়বদ্ধতা নিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে মন জয় করতে হবে- আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 November, 2023, 2:33 pm
বিবেকের দায়বদ্ধতা নিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে মন জয় করতে হবে- আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ মানসিকভাবে গণতন্ত্র প্রেমী এবং নির্বাচন মুখী। নির্বাচন ছাড়া কোনভাবেই ক্ষমতার বদল হতে পারে না। নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে রায় প্রদান করবে তারাই ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ অবৈধ পন্থায় অসাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করেনি। বরং বিএনপি অসাংবিধানিকভাবে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুকৌশলে অবৈধপথে ক্ষমতা দখল করে কিছু উচ্ছিষ্টদের নিয়ে বিএনপি নামক যে দলটি গঠন করেছেন। তার ক্ষমতার উৎস বন্দুকের নল আর আওয়ামী লীগের উৎস জনগণ।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় রোড টু স্মার্ট বাংলাদেশ শীর্ষক ভোট প্রার্থনা ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগ জনতার ব্যালটের রায় নিয়ে ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতায় আসতে দেওয়া হয় নি। তখন বাঙালি হাতে অস্ত্র তুলে নিয়ে বাধ্য হয়ে স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।

এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। কর্মশালার উদ্বোধক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আমাদেরকে বিবেকের দায়বদ্বতা নিয়ে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে অর্জনগুলো সাধিত হয়েছে তার ফিরস্তি ভোটারদের জানাতে হবে। পাশাপাশি বিএনপি-জামাত জোট ক্ষমতায় থেকে কি অপকর্ম করেছে সেগুলোও ভোটারদের অবগত করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বার বার বলা স্বত্ত্বেও এখনো আমরা ৪০ শতাংশ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে ব্যর্থ হয়েছি।

এই বাস্তবতা স্বীকার করতে হবে। আমাদের উচিত কমপক্ষে ৮-১০ বার ভোটারদের কাছে যাওয়া এবং তাদের মন জয় করা। এছাড়া সরকারের নানামুখী প্রণোদনায় উপকার ভোগী ৩ কোটি মানুষের কাছে গিয়ে বলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সামাজিক সুরক্ষা বলয় উপহার দিতে পারেন। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ কষ্টে আছে। এই কষ্ট লাঘবের জন্য ১কোটিরও বেশি পরিবারকে সরকার টিসিবির মাধ্যমে ভুর্তুকি দিয়ে নিত্যপণ্য সরহরাহের পাইপলাইন চালু রেখেছে। এমন নজির পৃথিবীর কোথাও আর আছে কি না আমাদের জানা নেই। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলে আমাদের কিছু যায় আসে না। নির্বাচন সংবিধানসম্মতভাবেই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাদের নিশ্চিহ্ন হতে হবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী ট্রেইনারদের প্রশিক্ষণে একজন দক্ষ রাজনৈতিক কর্মী হিসেবে ভোট কেন্দ্রে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। কর্মশালার সমন্বয়কারী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন সুফি ফারুক ইবনে আবু বক্কর, সৈয়দ ইমাম বাকের, টিকু চাকমা, জয়জিৎ দত্ত প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।