খুঁজুন
, ,

পুস্তক পর্যালোচনা : ‘অদম্য এক মনোয়ার হোসেন ‘ জিয়া হাবীব আহসান, এডভোকেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 November, 2023, 12:30 pm
পুস্তক পর্যালোচনা : ‘অদম্য এক মনোয়ার হোসেন ‘ জিয়া হাবীব আহসান, এডভোকেট

পুস্তক পর্যালোচনা : ‘অদম্য এক মনোয়ার হোসেন ‘
জিয়া হাবীব আহসান, এডভোকেট

সম্প্রতি প্রকাশিত “অদম্য এক মনোয়ার হোসেন” অমূল্য গ্রন্থটির ২য় সংস্করণ বাজারে এসেছে । বিশিষ্ট মানবাধিকার আইনবিদ ইংল্যান্ডের লিংকন্স ইন এর সদস্য ব্যারিস্টার মনোয়ার হোসেন ভাইকে নিয়ে এক চমৎকার প্রকাশনাটির এককপি উপহার পেলাম। তাঁর ছোটভাই বিশিষ্ট ইমিগ্রেশন ল স্পেশালিষ্ট এস এম ইকবাল জামিলকে দিয়ে সরসরি এটা পাঠানোর জন্যে কৃতজ্ঞতা জানাই তাঁকে।সাথে সাথে মূল্যবান বইটির ২য় সংস্করণ নিয়ে দুকলম রিভিউ লিখার প্রয়োজন অনুভব করি। বইটিতে তাঁকে নিয়ে লিখতে গিয়ে চট্টগ্রাম ও দেশের সমসাময়িক কালের ও সময়ের ইতিহাস ঐতিহ্য ফুটে উঠেছে।চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এটটি চমৎকার চিত্র উঠে এসেছে। যা ইতিহাসের মূল্যবান দলিল হিসেবে নজির হয়ে থাকবে। বরেণ্য আইনবিদ ব্যারিস্টার মনোয়ার হোসেনকে একজন অধিকার কর্মী হিসেবে শ্রদ্ধা করি। চট্টগ্রামের উন্নয়ন সংগ্রাম আন্দোলনের লড়াকু সৈনিক। একজন সফল খ্যাতিমান ইমিগ্রেশন লইয়ার হিসেবে এদেশের বহু শিক্ষার্থীকে যুক্তরাজ্য ইউরোপে লেখাপড়া বসবাসের সুযোগ করে দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় আর কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র রাজনীতিতে থেকে ‘ ৮৩ হতে ‘৯০ এর স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পূনরুদ্ধার ও শিক্ষার অধিকার আদায়ের ছাত্র গণ আন্দোলনে নেতৃত্বের ভূমিকার কারণে তাঁকে দুবার দীর্ঘ দিন কারাগারে বিনাবিচারে আটক রাখা হয়েছিলো । গ্রেফতারী পরোয়ানা জারী হয় অসংখ্য বার। রাজনীতিতে কখনও বর্ণচোরা, সুবিধাবাদী ছিলেন না বলেই তাঁর দলীয় কর্মী না হওয়া সত্বেও তাঁকে পছন্দ করি। সব দলের নেতা কর্মীদের সাথে উদার- সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে তিনি চেষ্টা করেছেন রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে। মুক্ত চিন্তা পরমত সহনশীলতার কারনে সকলের প্রিয় মানুষে পরিণত হোন তিনি । সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী চট্টগ্রাম উন্নয়নের আন্দোলন মোটামুটি সফল করে আর জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামের প্রতি সরকারগুলোর অবহেলার বিরুদ্ধে টনক নাড়িয়ে ১৯৯৪ সালে উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ডে পাড়ি জমান । সুবিধাবাদী ও অর্থ নির্ভর রাজনীতির প্রতি অনেকটা বিতশ্রদ্ধ হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন ।
ইংল্যান্ডের প্র্যাকটিসিং ব্যারিষ্টার হয়েছেন।তবে সেখানে প্র্যাকটিসিং ব্যারিষ্টার যোগ্যতা অর্জন অনেক কঠিন । অন্যান্য দেশের ছাড়াও ১০ হাজারেরও বেশী বাংলাদেশী মানুষকে সব পর্যায়ের আদালতে আপীল বা হোম অফিসে আবেদন সফল করে আইনী সেবা দিয়ে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ করে দিয়েছেন তিনি । এরা প্রচুর রেমিট্যান্স দেশে পাঠিয়ে অর্থনীতিতে বড় অবদান রাখছেন । এই সফলদের কয়েক ডজনের মন্তব্য বইতে আছে যেগুলি পড়লে বুঝা যায় পেশাগতভাবে তাদের বিষয়গুলি কত চালেন্জিং ছিলো । একটা ফাইল বা মামলা সফল হওয়া মানেই একটা মানুষের বা পরিবারের জীবন বদল করে দেয়া । অত্যন্ত নিষ্ঠা ও ত্যাগ দিয়ে তিনি প্রতিটি মামলা ও আবেদন সফল করতে কাজ করেন বলেই আন্তর্জাতিকভাবে আইন পেশায় সুনাম অর্জন করতে পেরেছেন মনোয়ার ভাই । পেশাগত সফলতার জন্য হুজ হু বাংলাদেশ, বৃটিশ-বাংলাদেশী বিজনেস এওয়ার্ডসহ
সহ কয়েকটা সম্মাননা পেয়েছেন | মাশাআল্লাহ ।

চট্টলার দূঃখ চাক্তাইখাল আর জলাবদ্ধতা, অপরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে সর্বদা সোচ্চার কন্ঠ। যেখানেই গিয়েছেন দেশ আর বীর চট্টলার মানুষের কথা, উন্নয়ন এর কথা, নাগরিক অধিকার ও মানবাধিকার এর কথা বলেছেন। গড়ে তুলেছেন নির্দলীয় সংগঠন “নাগরিক ফোরাম”। তাঁকে নিয়ে কিছু শব্দ চয়ন আমারো ছিল,যা ছাপালে খুবই ভালো লাগতো। তবুও বলি প্রিয় শিল্পী ও চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র বড়োভাই শাহরিয়ার খালেদ ভাইয়ের উদ্যোগে ও দক্ষ সম্পাদনায় প্রকাশনাটি ইতিহাসের পাতায় উভয়কে অমর করে রাখবে। শ্রদ্ধা ভালোবাসার মানুষ গুলো বেঁচে থাক, মানবতার সেবায়।গুণি মানুষের কদর ও মূল্যায়ন আরো বেশি গুণধর সৃষ্টি করে।বিশেষ করে খড়িমাটি প্রকাশনার স্বত্বাধিকারী মনিরুল মনির কে আন্তরিক শুভেচ্ছা জানাই সুন্দর কষ্টসাধ্য একটা প্রকাশনা উপহার দেয়ার জন্যে।অনেক বিখ্যাত ব্যক্তির অভিব্যাক্তি ও অনুভূতির প্রকাশ বইটিকে সমসাময়িক সময়ে অনবদ্য আলোতে আলোকিত আর সমৃদ্ধ করেছে।৪১৬ পৃষ্ঠার মজবুত আধুনিক মলাট ও বাঁধাই এর চমৎকার গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন স্বয়ং প্রকাশক মনিরুল মনির। “অদম্য এক মনোয়ার” সুন্দর নামকরনের কারনে এর প্রতি আরো আকৃষ্ট হচ্ছেন পাঠক সম্প্রদায়। বইটির জম কালো প্রকাশনা উৎসবই প্রমান করে এর প্রকাশ কত জরুরি ছিল। আর বইটি প্রাপ্তিস্থান খড়িমাটি প্রকাশনার সাথে অথবা চট্টগ্রাম নাগরিক ফোরাম, ৪ তলা, হাইওয়ে প্লাজা, লালখানবাজার এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। ( ফোন ০১৭১১৯০৩২১২ওয়েবসাইট www.kharimati.com).বইটির গায়ের মূল্য রাখা হয়েছে মাত্র ৪০০/- টাকা।
স্বনামধন্য ও বিখ্যাত প্রকাশনা সংস্থা খড়িমাটি বইটি প্রকাশে দক্ষতা,যোগ্যতা ও রুচিবোধের পরিচয় দিয়েছে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড.অনুপম সেন স্যার,বিশিস্ট শিক্ষাবিদ ও কলামিস্ট প্রফেসর শায়েস্তা খান,চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী, জননেতা আব্দূল্লাহ আল নোমান, প্রফেসর আব্দূল মান্নান স্যার, প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী সহ ৩৬ জন বিশিস্ট ব্যাক্তিত্ব তাঁর উপর এই সম্মাননা বইতে মন্তব্য করেছেন। যাঁদের লিখা বা মন্তব্য আছে তাঁদের প্রতি অনেক শ্রদ্ধা,তাদের মূল্যবান মূল্যায়ন সমাজে গুণি মানুষ সৃষ্টিতে অবদান রাখবে,ইনশাআল্লাহ । এখানে তাঁদের নামসহ বইয়ের সূচীপত্রটি আছে ।কোন মানুষকে মূল্যায়ন করা কঠিন কিছু নয়, যদি আপনার মনটি সাদা হয় । দলমতের উর্ধ্বে থেকে করা ইতিবাচক মূল্যায়নগুলি পড়ে অভিভূত না হয়ে পারা যায় না।এঁদের মধ্যে রয়েছেন আমাদের শিক্ষক, দেশের অন্যতম সেরা বুদ্ধিজীবী, কয়েকজন সাবেক ও বর্তমান উপাচার্য, রাজনৈতিক নেতা,মনোয়ার ভাইয়ের বাল্যকালের বন্ধু,শিক্ষাগুরু,আইনবিদ, সাংবাদিক, শব্দ সৈনিক, এমনকি তাঁর পেশাগত ক্লায়েন্ট সহ নানা শ্রেণির বোদ্ধা লেখক পাঠক, গুণি মানুষ জন । সংবাদপত্রের অনেক বছরের পুরনো প্রকাশিত সংবাদ-চিত্র সমৃদ্ধ তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি ছবির এলবামও আছে।ইংরেজীতে দুইটা মূল্যবান আর্টিকেলস আছে, একটা ছবিগুলোর আগে আর একটা ছবিগুলোর পরে। এছাড়াও ইংলিশে এডিটোরিয়াল লেখা আছে। দ্বিতীয় সংস্করণের সময় এগুলো আরো অর্গানাইজ করা হয়েছে।পূরো বইটির ইংলিশ ভার্সন করতে পারলে বিদেশিদের কাছেও এ মানুষটির কর্ম স্পৃহা তুলে ধরা যাবে।

সম্পাদক প্রখ্যাত কন্ঠশিল্পী ও সাংস্কৃতিক যোদ্ধা শাহরিয়ার খালেদক ভাইকে আবারো অশেষ কৃতজ্ঞতা জানাই।পুস্তকটি আরো আরো মনোয়ার হোসেন সৃষ্টির প্রেরণা যোগাবে এটা আমার দৃঢ় বিশ্বাস। এর বহুল প্রচার প্রত্যাশা করি।

জিয়া হাবীব আহসান, এডভোকেট

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/