খুঁজুন
, ,

হরতাল ও অবরোধের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 4 November, 2023, 12:24 pm
হরতাল ও অবরোধের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আওয়ামীলীগ ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ১দফা দাবীতে সারাদেশে ৫ ও ৬ নভেম্বর সারাদেশে অবরোধ কর্মসূচি সফল করতে ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কর্ণফুলী নতুন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে ফিশারী ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, , বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। দেশের গনতন্ত্রকামী জনগোষ্ঠীর গনতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবসময়ই নেতৃত্ব দিয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায় করতে গিয়ে রাজপথের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মীকে হারাতে হয়েছে। তবুও বিএনপি এক মূহুর্তের জন্যও পিছপা হয়নি। বর্তমান অবৈধ ভোটারবিহীন জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ সরকার দীর্ঘ পনের বছর ধরে জোর পূর্বক ক্ষমতা দখল করে আছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দী রেখেছে এবং সারাদেশে বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীদেরকে মিথ্যা ও বানোয়াট মামলায় আসামি করে প্রতিনিয়ত হয়রানি করছে। গত ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে ও সারাদেশে অতর্কিত হামলা করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে এবং শত শত নেতাকর্মীর উপর অবর্ননীয় নির্যাতন করেছে। সরকার যতই হত্যা, হামলা, মামলা করুক, তবুও এই ভোটচোর আওয়ামী সরকার পতনের ১দফা দাবী আদায়ে বিএনপি আন্দোলন অব্যাহত রাখবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, এই অবৈধ সরকার গনতন্ত্রকে হত্যা করে পুরো দেশটাকে কারাগারে পরিনত করেছে। দেশের মানুষের মৌলিক অধিকার হরণকারী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলার আসামি করে গনহারে গ্রেপ্তার করে বিএনপির গনতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। যতই হামলা মামলা করুক, তবুও জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপি রাজপথের আন্দোলন চালিয়ে যাবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মন্জুর উদ্দীন চৌধুরী, লায়ন নাজমুল মোস্তফা আমিন, এস এম মামুন মিয়া, এডভোকেট ফৌজুল আমিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, নুরুল কবির, শফিকুল ইসলাম, জসীম উদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্জুর উদ্দীন তালুকদার, সদস্য সচিব জমির উদ্দীন মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, হাজী মোহাম্মদ ওসমান, ডাঃ মোহাম্মদ ফয়সাল, হাসান চৌধুরী, আবুল কালাম আবু, মোজাম্মেল হক চৌধুরী, জেলা যুবদল নেতা আবদুল মন্নান তালুকদার, হামিদুর রহমান পিয়ারু, স্বেচ্ছাসেবক দল নেতা ওবায়দুল হক রিকু, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শোয়েবুল ইসলাম চৌধুরী, নুর শাহেদ খাঁন প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।