খুঁজুন
, ,

বঙ্গবন্ধু ট্যানেল স্বর্ণালী স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ- এটা বিএনপির সহ্য হচ্ছে না- আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 October, 2023, 2:08 pm
বঙ্গবন্ধু ট্যানেল স্বর্ণালী স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ- এটা বিএনপির সহ্য হচ্ছে না- আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, আগামী ২৮ অক্টোবর দেশ ও জাতির জন্য একটি অহংকার ও গর্ব করার মত একটি মর্যাদার দিন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফূলীর তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল উদ্বোধন করে জাতি-ধর্ম-দল-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির ললাটে আরেকটি বড় বিজয় তিলক উড়িয়ে দেবেন।

বাঙালির এই স্বর্ণালী স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তিযোগ বিএনপি-জামাত দুষ্টগ্রহ এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির কিছুতেই সহ্য হচ্ছে না। তাই তারা ঐদিন ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে নাশকতা-অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ঢাকাকে অচল করে কুমতলব হাসিলের জন্য রাজনৈতিক কর্মসূচীর নামে কথিত মহাসমাবেশ ডেকেছে। এটা কোন রাজনৈতিক কর্মসূচী নয়, দেশী-বিদেশী বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী অপশক্তির নির্বাচন বানচাল এবং বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক মহড়া। তিনি আজ বুধবার সকালে কাজিরস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল উদ্ভোধন উপলক্ষে শেখ হাসিনার চট্টগ্রাম আগমণ এবং বঙ্গবন্ধু ট্যানেলের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিতব্য তাঁর বিশাল জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সূচনা ও নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ট্যানেল শুধুমাত্র আওয়ামী লীগ বা সরকারের জন্য নয়, এটার উপকার ভোগী হবে দলমত নির্বিশেষে আপামর জনতা। তাই এই ট্যানেল সমগ্র জাতি ও জনগণের সম্পদ।

এই ট্যানেল উদ্বোধনের দিন বিএনপি- জামাতের ধ্বংসাত্মক রাজনীতি প্রমাণ করে যে, তারা দেশ ও জনগণ বিরোধী একটি অপশক্তি। তিনি ঘোষণা করেন, স্বাধীনতা ও দেশ বিরোধী শক্তির রক্ত চক্ষুকে শর্ববৃদ্ধ করে ২৮ অক্টোবর সকাল ১০টায় বঙ্গবন্ধু ট্যানেলের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে বিশাল জনসমুদ্রে পরিণত করা হবে এবং জনসমুদ্রে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কমপক্ষে ১ লক্ষ লোকের সমাগম ঘটানো হবে। এই লক্ষ্যে তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের রোডম্যাপসহ সমাবেশ স্থলে নির্দিষ্ট সময়ে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো জানান, আগামীকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বয়াকদেরকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য উপস্থিত থাকতে বিশেষভাবে আহ্বান করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল স্তরের বর্ধিত সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে সকল দায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে ২০০৮ সালে চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সভায় যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি প্রদান করেছিলেন কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু ট্যানেল নির্মাণ তার মধ্যে অন্যতম। আজ শুধু চট্টগ্রামবাসী নয় সমগ্র বাংলাদেশবাসীর ভাগ্য পরিবর্তনের আরেকটি মাইলফলক হিসেবে এই ট্যানেল স্বীকৃতি ও মর্যাদা পাবে। তাই প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে, তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে জানেন ও করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি ২০০৫ সালে চট্টগ্রামের মানুষের আকাঙ্খা পূরণে উত্থাপিত ২৮দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এসব বাস্তবায়নে অঙ্গীকার প্রদান করেছিলেন। আজ একে একে তার প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়ন হতে চলেছে। এটা সমগ্র জাতির জন্য একটি সৌভাগ্যের বিষয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সাবেক ছাত্রনেতা গাজী হাফিজুর রহমান লিকু, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, আলহাজ্ব সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, জোবাইরা নার্গিস খান, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, উপ সম্পাদক শহীদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনছুর, গাজী শফিউল আজিম, নুরুল আবছার মিয়া, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, হাজী দোস্ত মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, কামরুল হাসান বুলু, জাফর আলম চৌধুরী, আবদুল লতিফ টিপু, ডা. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ প্রমুখ।
সভায় সাবেক যোগাযোগ ও সেতু প্রতিমন্ত্রী আবুল হোসেন এমপির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।