খুঁজুন
, ,

অক্সিজেন শান্তি সমাবেশে আ.জ.ম. নাছির উদ্দীন

আওয়ামী লীগ পাল্টা কর্মসূচী দেয় না জনগণের জানমাল রক্ষা করাটাই মূল ব্রত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 8 October, 2023, 2:10 pm
আওয়ামী লীগ পাল্টা কর্মসূচী দেয় না জনগণের জানমাল রক্ষা করাটাই মূল ব্রত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, যে দলের জন্ম ক্যান্টনমেন্টে এবং সামরিক স্বৈরাচারের আতুঁরঘরে রাজপথে সেই দলের একক দখলদারিত্ব থাকতে পারে না। যে দলের গণতান্ত্রিক ঐতিহ্য আছে এবং জনগণের অধিকারের কথা বলে সে দল সব সময় রাজপথেই থাকে, আছে এবং থাকবে- এটাই ইতিহাসের শিক্ষা। যারা এই শিক্ষা গ্রহণ করে না তাদের কুমতলব হলো অযৌক্তিক ইস্যু খারা করিয়ে নাশকতা-অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশের স্থিতিশীলতা অগ্রগতি ও সমৃদ্ধিকে আঘাতগ্রস্থ করবে। তাদের রাজপথে থেকে মাঠ গরম করার কোন অধিকার নেই। তিনি আজ রোববার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধারাবাহিক ৮ দিন ব্যাপী গণসমাবেশ, শোভা যাত্রা ও প্রয়াত জননেতাদের স্মরণ অনুষ্ঠান আয়োজনের কর্মসূচীর ১ম দিনে অক্সিজেন মোড়ে ১, ২, ৩, ৭, ৪২, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, যারা নির্বাচন মানে না এবং বিদেশী প্রভুদের আশকারায় অবৈধভাবে ও জোর করে ক্ষমতায় বসতে চায় বাংলার জনগণ তাদের অবশ্যই প্রতিহত করবে। আওয়ামী লীগ বাংলার সংগ্রামী জনতার একটি গণতান্ত্রিক গণমঞ্চ। এই গণমঞ্চ থেকেই বাঙালির সার্বিক মুক্তি, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক কল্যাণ ও প্রগতির সূচনা হয়েছে।

এটাই আওয়ামী লীগের ইতিহাস। এই ইতিহাসকে যারা অস্বীকার করে তারা ডাস্টবিনের আবর্জনায় নিক্ষিপ্ত হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আমরা কোন দলের গণতান্ত্রিক কর্মসূচীকে বাধা দিতে কখনো পাল্টা কর্মসূচী দিতে চাই না। তবে সরকার পতনের অযৌক্তিক আন্দোলনের নামে যদি নাশকতা ও অরাজকতা হয় এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘিœত না হয় সেই মহৎ উদ্দেশ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে থাকতে চাই, আছি এবং অবশ্যই থাকবো।

তিনি আরো বলেন, পাড়ায় মহল্লায় কিছু অনুপ্রবেশকারী ঢুকে গেছে এরা যেকোন সময় জনগণের জানমালের ক্ষতি করতে পারে। তাই কোথাও বা কোন এলাকায় সন্দেহভাজন কোন লোকের আনাগোনা দেখলেই তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এছাড়া এলাকার মুরুব্বী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মন জয় করার জন্য তাদের কাছে গিয়ে আওয়ামী লীগের শাসনামলে সকল প্রাপ্তি সাফল্য ও অর্জনগুলো তুলে ধরতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী অপশক্তির অপতৎপরতাগুলোর কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে।

আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, মহব্বত আলী খান, জাফর আলম চৌধুরী, ১নং ওয়ার্ডের শাহজাহান রশিদ, তানভির আহমদ, শাহজাদা আব্দুল মালেক, হুমায়ুন আলম মুন্না, জামাল উদ্দীন, আব্দুল শুক্কুর ফারুকী, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আব্দুর রহিম, ৪২নং ওয়ার্ডের সৈয়দ মোঃ আমিনুল হক, ৪৩নং ওয়ার্ডের মাহবুব আলম কন্ট্রাক্টর, ইলিয়াছ সরকার। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, শহিদুল আলম, বখতেয়ার উদ্দীন খান, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, মোঃ শফি, মোবারক আলী, মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসী প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।