খুঁজুন
, ,

চট্টগ্রাম রোডমার্চকে ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি, বিশৃঙ্খলা টেকাতে আওয়ামীলীগ ও পুলিশের থাকবে মাঠে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 5 October, 2023, 7:45 am
চট্টগ্রাম রোডমার্চকে ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি, বিশৃঙ্খলা টেকাতে আওয়ামীলীগ ও পুলিশের থাকবে মাঠে

 

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কুমিল্লা, ফেনী,চট্টগ্রাম রোডমার্চকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রোডমার্চ ঘিরে নেতা কর্মীদের তৈরি হয়েছে উত্তাপ উত্তেজনা।চট্টগ্রাম উত্তর ,দক্ষিণ ও মহানগর এবং আশে পাশের জেলায় হয়েছে প্রস্তুতি সভা।অন্যদিকে চট্টগ্রাম আওয়ামীলীগ সমাবেশ ও নেতা কর্মীদের এলাকায় এলাকায় প্রস্তত থাকতে বলা হয়েছে।চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সব ধরনের বিশৃঙ্খলা ,নাশকতা টেকাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সকালে রোডমার্চ কুমিল্লা থেকে শুরু হয়ে বিকেলে চট্টগ্রাম কাজির দেউরী মোড়ে সমাবেশের মাধ্যে শেষ হবে।পথে হবে ৪ টি সমাবেশ। কাজির দেউরী সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নেতৃবিন্দু উপস্থিত থাকবেন।চট্টগ্রামের এ সমাবেশ থেকে বিএনপির পরবর্তী কর্মসূচী ও ঘোষনা করা হবে বলে জানাগেছে।
এ দিকে শুক্রবার মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রোডমার্চ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।মীরসরাইয়ের গতবারের এমপি প্রার্থী জেলা বিএনপির যুগ্মআহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান তার বাড়ীতে রোডমার্চের প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগ হামলা করে।এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।পরের দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০-৭০ জনকে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করলেও মীরসরাইয়ে রোডমার্চের পথসভা করার সিদ্ধান্তে অটল বিএনপি।


এদিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ ঘিরে আওয়ামী লীগ ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপির যুগ্মআহবায়ক কাজী সালাউদ্দীন বলেন,যত অপচেষ্টাই করা হোক না কেন, রোডমার্চ হবে। রোড মার্চে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিরোধে করবে ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কুমিল্লা থেকে শুরু হবে রোডমার্চ।মোট চারটি জনসভা হবে । ফেনী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হবে চট্টগ্রামে। সকাল ১০টায় প্রথম সভাটি হবে কুমিল্লায়। এই সভা শেষে রোডমার্চ রওনা হবে ফেনীর পথে। ফেনীর মহিপালে হবে দ্বিতীয় জনসভা। তৃতীয়টি হবে চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে।এর পর ভাটিয়ারীতে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে হবে রোডমাচের্র শেষ জনসভা ।
তিনি বলেন,রোডমার্চ সফল করতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রস্তুতি সভা করা হয়েছে।এছাড়া যাত্রাপথে জায়গায় জায়গায় হাজার হাজার মানুষ রোডমার্চকে স্বাগত জানাবে। থানা পর্যায়েও সভা করা হয়েছে। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।প্রতিটি সমাবেশে থাকবে লাখো মানুষ।
একিকে নগর বিএনপি আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন,আমরা চট্টগ্রামে এ পর্যন্ত অনেক বড় বড় সমাবেশ করেছি শান্তিপূর্ন ভাবে পালন করেছি। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত শান্তিপূর্ণ বাবে পালন করতে চাই। রোডমার্চ কর্মসূচিতে সরকার যদি কেউ বাধা দেয় ,যেখানে বাধা সেখানেই প্রতিরোধ করা হবে। আঘাত এলে পালটা আঘাত করতে গণতন্ত্রকামী জনতা এখন প্রস্তুত।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন বলেন, রোডমার্চ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি নেই। বাধাও দেব না। তবে শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতামূলক কর্মকা- চালানো হলে তাৎক্ষণিকভাবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামবেন। এজন্য মহানগর আওয়ামী লীগ দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীদেরও সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।