খুঁজুন
, ,

বন্ধুত্ব টেকসই হয় না কখন? @ ড. মো: সামছুল আলম শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 4 October, 2023, 5:28 am
বন্ধুত্ব টেকসই হয় না কখন? @ ড. মো: সামছুল আলম শামীম

বন্ধুত্ব টেকসই হয় না কখন?
@ ড. মো: সামছুল আলম শামীম
——————————————-

বন্ধুত্ব হচ্ছে আত্মার সঙ্গে আত্মার মিথস্ক্রিয়াৱ একটি প্রক্রিয়া মাত্র। অনেক সময় এই মিথস্ক্রিয়া প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

বন্ধুরা,
এসো দেখি, কিভাবে তা সংঘটিত হয়? যেমন-

১. বন্ধুর অনুভূতি, বিশ্বাস, কিংবা মতামতকে মূল্যায়ন না করলে বা সম্মান না জানালে ভেঙে যেতে পারে বন্ধুত্ব।

২. বন্ধুর ব্যক্তিগত কোনো বিষয় তাকে না জানিয়ে অন্যকে জানালে সম্পর্কে অবিশ্বাস তৈরি হয়। এতে দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে যায়।

৩. বন্ধুর সাফল্যে ঈর্ষান্বিত হলে দু’জনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এতে নষ্ট হয় বন্ধুত্ব।

৪. সবসময় নিজের প্রয়োজনে বন্ধুকে ব্যবহার করলেও ধীরে ধীরে বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

৫.বন্ধুর কাছ থেকে বড় কোনো সত্য লুকালে দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝি, বিশ্বাসের ভিত নষ্ট হতে পারে।

৬. কাছের বন্ধু হলেও বন্ধুত্বের একটা সীমানা বা ব্যক্তিগত পরিসর থাকা উচিত। সেটা অতিক্রম করলেও বন্ধুত্বের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।

৭. সারাক্ষণ বন্ধুকে দোষারোপ করা বা তাকে নেতিবাচক কথা বললেও বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

৮. বন্ধুত্ব ধরে রাখতে কোনো আগ্রহ না দেখালে সে সম্পর্ক টিকে থাকে না।

৯. বন্ধুর গোপন কথা ফাঁস করবে না। বন্ধুর গোপন কথা অন্য কারও কাছে বলতে নেই। তার দুর্বল জায়গায় খোঁচা দিতেও নেই। এটা করলেই বন্ধুত্ব নষ্ট হয়।

১০. কথায় বলে- “সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ আরও নয়”। তোমার বেলায় যেন তা না ঘটে। যদি সুসময়ে বা তোমার দরকারে বন্ধুকে কাছে টান, তবে এই মধুর সম্পর্কের প্রতি তুমি অবিচার করবে। তখনই বন্ধুত্ব নষ্ট হয়।

১১. কথায় বলে- “কাছের বন্ধুকে টাকা ধার দিতে নেই, তাহলে সম্পর্ক নষ্ট হয়”। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যদি অর্থের বিষয় যুক্ত থাকে, মনোমালিন্য তৈরি হতে পারে। বন্ধুত্বের মধ্যে তখন বিব্রত ও অস্বস্তিকর অবস্থা চলে আসে তখনই বন্ধুত্ব নষ্ট হয়।

১২ অন্য বন্ধুদের কান কথায় বিশ্বাস করে তোমার ভালো বন্ধুকে অন্যান্য বন্ধুদের সামনে অপমান করার মাধ্যমে বন্ধুত্ব নষ্ট হতে পারে।

১৩. বন্ধুর মনোভাবকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ ও অনুধাবন না করার ক্ষমতা থাকলেও বন্ধুত্ব বিনষ্ট হতে পারে।

১৪. আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি সমাজকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে গিয়ে তা না কৱতে পারি, শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে মাতালম্বী হয়ে অন্য বন্ধুদেরকে ভুল বুঝি তখনও বন্ধুত্ব নষ্ট হতে পারে।

১৫. আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা নিজেদের ও সমাজের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করতে না পারি, তাহলে সেই সমাজবিজ্ঞান শিক্ষার কি মূল্য থাকে? তাই বন্ধুত্ব বজায় রাখার ব্যাপারে উদারতা, সহানুভূতি, পারস্পরিক মতকে শ্রদ্ধা জানানো, সহনশীলতা জরুরী। বন্ধুদের মধ্যে তর্কবিতর্ক থাকতেই পারে। তাই বলে অন্য বন্ধুকে ওপেন প্লাটফর্মে হেয় প্রতিপন্ন করার মনোভাবেৱ কারণেও বন্ধুত্ব নষ্ট হতে পারে।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।