খুঁজুন
, ,

চট্টগ্রামে রোর্ডমা‌র্চের সমা‌বেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন ঘোষণা হবে-বক্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 October, 2023, 9:36 am
চট্টগ্রামে রোর্ডমা‌র্চের সমা‌বেশ থেকেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলন ঘোষণা হবে-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্বর ব‌লে‌ছেন, অ‌বৈধ ফ‌্যা‌সিস্ট সরকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খা‌লেদা জিয়াকে ঢাল হিসা‌বে ব‌্যবহার ক‌রে আগামী নির্বাচ‌নের বৈতরনী পার হতে চাচ্ছে। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, প্রয়োজ‌নে জীবন দিবে , তবুও তি‌নি অন‌্যা‌য়ের সা‌থে আ‌পোষ কর‌বেন না। এই সরকার বেগম খা‌লেদা জিয়া‌কে মু‌ক্তি দি‌বে না। অ‌বৈধ মন্ত্রী ও দাগি আসামিরাও বি‌দে‌শে চি‌কিৎসা পাচ্ছে অথচ বেগম জিয়ার প‌রিবার‌কে আ‌বেদ‌নের কথা ব‌লে সময় ক্ষেপন করে‌ এখন টালবাহানা করছে। চলমান সরকার পত‌নের আ‌ন্দোলন‌কে ভিন্ন খা‌তে প্রবা‌হিত করার চেষ্টা ক‌রছে। সোজা কথায় কাজ হবে না, গণআ‌ন্দোল‌নের মাধ‌্য‌মে সরকা‌রের পতন ঘ‌টাতে হবে এবং খা‌লেদা জিয়াকে মুক্ত কর‌তে হ‌বে।

তিনি মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উত্তর কাট্টলী ক‌র্ণেল হাট বাজরে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোড মার্চ কর্মসূচী সফল করার লক্ষে আকবরশাহ্ থানা বিএনপির লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অ‌বৈধ সরকা‌রের পদত‌্যা‌গের ১ দফা দা‌বি‌তে আগামী ৫ অ‌ক্টোবর কু‌লিল্লা থে‌কে চট্টগ্রাম অ‌ভিমূ‌খে বিএন‌পির যে রোডমার্চ আস‌বে তা চট্টগ্রামের প্রবেশধার সি‌টি গেইট হ‌য়ে নগরী‌তে প্রবেশ কর‌বে। এই জন‌্য আকবরশাহ থানা বিএন‌পি ও অংঙ্গ সংগঠ‌নে সর্বস্ত‌রের নেতাকর্মী‌কে গুরুত্বপূর্ন ভূ‌মিকা পালন কর‌তে হ‌বে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সি‌টি গেই‌টে থে‌কে রাস্তার দুই পা‌শে মানব দেয়াল তৈ‌রি রোর্ডমার্চ‌কে অভ‌্যর্থনা জা‌নি‌য়ে কা‌জির দেউরীর সমা‌বে‌শে যোগ দি‌বেন। সে সম‌বেশ থে‌কে জাতীয় নেতৃবৃন্দ সরকার পত‌নের চুড়ান্ত কর্মসূ‌চি ঘোষনা কর‌বেন। রোর্ডমা‌র্চের সমা‌বেশ থে‌কে আমার শেখ হা‌সিনার পত‌নের শপথ নি‌য়ে চুডান্ত আ‌ন্দোল‌নে ঝাঁ‌পি‌য়ে পড়ব। আপনা‌দরকে প্রমান কর‌তে হ‌বে এই বীর চট্টলা বেগম জিয়ার মু‌ক্তি ও অ‌বৈধ সরকা‌রের পত‌নের চূড়ান্ত আ‌ন্দোল‌নের জন‌্য প্রস্তুত।

আকরশাহ থানা বিএন‌পির সি‌নি. সহসভাপ‌তি আইয়ুব খাঁ‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক মাঈনু‌দ্দীন চৌধুরী মাঈনুর প‌রিচালনায় অনু‌ষ্ঠিত পথসভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শ‌ফিকুর রহমান স্বপন, সদস‌্য মনজুর আলম চৌধুরী মনজু, এসময় উপ‌স্থিত ছি‌লেন নগর বিএন‌পি সা‌বেক নেতা আব্বাস র‌শিদ, রেহান উ‌দ্দিন প্রধান, আ‌লি আজম, শামছুল আলম সে‌ক্রেটারী, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি র‌ফিক উ‌দ্দিন চৌধুরী, জ‌মির আহামদ, সাধারন সম্পাদ ফ‌রিদুল আলম, হা‌বিবুর রহমান হা‌বিব, থানা ও ওয়ার্ড বিএন‌পি নেতা মহ‌সিন তালুকদার, শ‌হিদুল্লাহ ভূইয়া, বাদর মাস্টার, জাহা‌ঙ্গির আলম, কুতুব উদ্দিন চৌধুরী, মো. সে‌লিম উ‌দ্দিন, আলাউ‌দ্দিন, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মোজা‌হের আলম চৌধুরী, সিরাজ উ‌দ্দিন, ফের‌দৌস আলম, মো. ই‌লিয়াছ, মেজবাহ উ‌দ্দিন চৌধ‌ুরী, হারুন অর র‌শিদ, হায়াতুর র‌শিদ আজমী, মহ‌সিন আহ‌মেদ তৌ‌সিফ, সা‌মির ইব‌নে জা‌কির প্রমূখ।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।