খুঁজুন
, ,

গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের রোডমার্চ – ডা. শাহাদাত হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 2 October, 2023, 2:56 pm
গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের রোডমার্চ – ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৫ অক্টোবর চট্টগ্রামের অভিমুখে রোডমার্চ হবে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পতনের রোডমার্চ। সকল রোডমার্চ শেষ চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। যেকোনো আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে ছিলেন। আগামী ৫ অক্টোবর রোডমার্চ কে সফল করতে রাজপথে উদ্বেলিত আন্দোলনে সকল কে এগিয়ে আসতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, বাংলাদেশ কে আর দূর্গত দেশে পরিণত করবেন না। আপনার কারণে এই দেশের উপর নিষেধাজ্ঞা আসতে আসতে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে তাহলে দেশের মানুষ আর খেয়ে-পড়ে বাঁচতে পারবেনা। তাই দেশের স্বার্থে পদত্যাগ করুন। অন্যথায় কিভাবে পদত্যাগ করাতে হয় তা দেেেশর মানুষ ভালোভাবে জানে। এই অক্টোবর মাস আন্দোলনের মাস এবং গণতন্ত্রের বিজয়ের মাস। স্বৈরাচার পতনের আন্দোলনে গণতন্ত্র সবসময় জয়লাভ করেছে এবং ফ্যাসিবাদ তথা স্বৈরাচারের সবসময় পতন হয়েছে। এই স্বৈরাচার সরকারেরও পতন হবে এবং গণতন্ত্রকামী জনতার বিজয় হবে। আগামী ৫ই অক্টোবর রোডমার্চ এর মধ্য দিয়ে সেটি প্রমাণিত হবে।

তিনি আজ ২অক্টোবর (সোমবার) বিকেলে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই রোডমার্চ পরিবর্তন এর রোডমার্চ। যে মাফিয়া সরকার ভোটডাকাতির মাধ্যমে জগদ্দল পাথরের মত জনগণের উপর চেপে বসে আছে তাদের হঠিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই এই রোডমার্চ। তাই জাতির এই ক্রান্তিলগ্নে ,জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই রোডমার্চ এর গুরুত্ব অপরীহার্য। চট্টগ্রামের মানুষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্নভাবে এই রোডমার্চ সফল করবে।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছি তা ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। এই লড়াই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আমাদের যে অস্তিত আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী , আমরা যারা শহীদ জিয়াউর রহমান আদর্শ ধারণ ও লালণ করি আমাদের এই অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। আমাদের ভবিষৎ প্রজন্মকে বাংলাদেশে টিকিয়ে রাখার লড়াই। অতএব এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেছেন,গত ১৪ বছরে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশকে তলাবিহীন ঝুড়িঁতে পরিণত করেছে। উন্নয়নের নামে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। সব জিনিসের মুল্য বৃদ্ধি করেছে। সব ক্ষেত্রে মানুষের অধিকার হরণ করেছে। প্রশাসনকে ব্যবহার করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। তাই এই অবৈধ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্রকে মুক্ত করতে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে রাজপথেই যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেকবক দলের সভাপতি এইচ এম রাশেদ বলেছেন, দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান। মানুষের জীবন-জীবিকা গভীর সংকটাপন্ন। বর্তমান ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার এর পাশাপাশি বেচেঁ থাকার অধিকার টুকুও কেড়ে নিয়েছে। তাই সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত কারা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর,য্গ্মু সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহিদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, খাইরুল আলম দিপু, সেলিম রেজা, হারুন আল রশীদ, মাইনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জসিম উদ্দিন রকি, জহিরুল হক টুটুল, এম আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ, সহ-সাধারণ সম্পাদক এফ কে মুন্না, তারেক আহমেদ, আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, এমএ হানিফ, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, শাহাদাত হোসেন সোহাগ, কামাল হোসেন সামির, জাকির হোসেন, এমদাদুল হোসেন স্বপন, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মান্নান, মোঃ হাসান, নুহ গাজী সেলিম, মাহাবুব খালেদ, তাজুল ইসলাম নয়ন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, নাছির হোসেন, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, শাহজাহান বাদশা প্রমুখ।

ক্যাপশন: ৫ অক্টোবর রোডমার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী , চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।