খুঁজুন
, ,

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে ৭৬ জন নারী পেল শাড়ী উপহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 27 September, 2023, 10:25 am
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে ৭৬ জন নারী পেল শাড়ী উপহার

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মাতা, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের শ্রেষ্ঠ রূপকার, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সমকালীন বিশ্ব রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনা একটি কিংবদন্তী নেতৃত্বের নাম ও ৭৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ অনুষ্ঠান গতকাল ২৬ শে সেপ্টেম্বর বিকেল ৫ টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোঃ জোবায়ের, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সাবেক সাধারণ প্রকৌশলী শহীদুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি ভানুরঞ্জণ চক্রবর্তী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সুমন দেবনাথ, কবি আশীষ সেন, চট্টগ্রাম মহানগর কৃষকলীগের যুগ্ন সম্পাদক আবু হাসনাত চৌধুরী, মুক্তিযোদ্ধা কিরণলাল আচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, মিজানুর রহমান সেলিম, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, সোমা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ। উপস্থিত ছিলেন কানুরাম দে, রিমন মুহুরী, কবি সজল দাশ, শিহাবুর রহমান, মোঃ তিতাস, রতন ঘোষ, জাফর আলম প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার কাজে আমরাও একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আজকের মহতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। যাতে করে তিনি এই বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারে। তিনি বলেন বর্তমান সরকার বিভিন্ন ভাতা বৃত্তি, নাগরিক সুবিধার মাধ্যমে প্রায় ৩ কোটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নানারকম সেবা দিয়েছে। পদ্মাসেতু, মেট্টোরেল, বঙ্গবন্ধু ট্যানেল দেশের অনেক বৃহত্তর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেন বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব দরবারে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তিনি আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভার প্রধান আলোচক তার বক্তব্যে বলেন মাননীয় জননেত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব প্রধানমন্ত্রী,নারী উন্নয়নে আজ সারা বিশ্বের রোল মড়েল নেত্রী। যার নেতৃত্বগুণ আজ সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনকে সার্থক করার জন্য আজকের এ শাড়ী বিতরণ একটি মহতি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নানামুখী উদ্যোগে পাশাপাশি রাজনৈতিক ও সাংগাঠনিকভাবে আমাদের ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে থাকতে হবে। তিনি সকলকে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে বেগবান করার আহবান জানান। সভা শেষে ৭৬ জন মহিলাদের মাঝে উপহারস্বরূপ শাড়ী প্রদান করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।