খুঁজুন
, ,

মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 22 September, 2023, 12:52 pm
মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু’র পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি ২০২৩-২০২৫ এর অভিষেক অনুষ্টান উপলক্ষ্যে আজ ২২ই সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার নগরীর চান্দগাঁও গোলাম আলী রোড নাজির পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ৷ সহযোগীতায় ছিলেন রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি এবং রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং ৷ সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। এতে তিন শতাদিকের অধিক রোগী ফ্রি চিকিৎসা নেন।
নিশ^াসের বন্ধু সংগঠনের সভাপতি জনাব এম আবুল মনসুর রুমেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামান চৌধুরী শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটের‌্যক্ট ক্লাব অব গ্রেটার চিটাগং এর ডিআরসিসি ও চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এমডি শাহজাহান, প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ জামাল উদ্দিন, রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির চার্টার প্রেসিডেন্ট ডাক্তার মোঃ হারুন-উর-রশিদ আকাশ, প্রেসিডেন্ট ডাক্তার শ্রাবন্তী দাস স্মৃতি, রোটারেক্টর ডাক্তার শরীফ,
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আবুল মন্সুর, সহ-সভাপতি মোঃ এরশাদ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল আহাদ জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জাবেদ হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ এনাম, সহ দপ্তর সম্পাদক আরমান হোসেন জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোরশেদ, প্রচার সম্পাদক ইজাজ আহম্মেদ, সহ প্রচার সম্পাদক মোঃ আরমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইফতেকার উদ্দিন পাপ্পু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম জি মহিউদ্দিন সাগর, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ মিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্বাস, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আদনান মুতাসির, সিনিয়র সদস্য মোঃ শাহাদাত হোসেন, সদস্য মোঃ হৃদয়, মুনতাসির আহম্মেদ, আদনান সোলাইমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে ভুয়সী প্রশংসা করেন, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নিশ্বাসের বন্ধুর যাবতীয় সেবামূলক কাজের মাধ্যমে রেখে অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে নিজেদের স¤পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।