খুঁজুন
, ,

জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 18 September, 2023, 5:52 pm
জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা

জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমিন আজ দ্বীন মোহাম্মদ দুলকে সভাপতি ও মোঃ মোরশেদ আলম (চঞ্চল) কে সাধারণ সম্পাদক করে জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা করেন। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেনঃ

সভাপতি – দ্বীন মোহাম্মদ দুলু, সিনিয়র সহ- সভাপতি- মিন্টু আলম, সহ- সভাপতি- ওবায়দুল্লাহ (মাসুম), সারোয়ার – হোসেন হাওলাদার(তুহিন), আমিনুল হোসেন (সুমন), মোঃ মোস্তফা কামাল, বিপুল আহমেদ, মাহির আহমেদ (রানা), আব্দুর গফুর ভূঁইয়া, সিনথিয়া আক্তার, মোঃ হাশেম, হাফিজুর রহমান (শফিক), জহির রায়হান, আব্দুল হক রাজু, তাইজুল ইসলাম (তাজু), এডঃ মোঃ সালাম সর্দার, মোঃ গোলাম কবির, মোঃ আলমগীর হোসেন (পিন্টু), মোঃ রায়হান শরীফ, মোঃ আফসু
সাধারণ সম্পাদক- মোঃ মোরশেদ আলম (চঞ্চল), যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ সালাউদ্দিন (ইমন), ফরিদ আলম (অপু), মোঃ নূর নবী (দপ্তর দায়িত্বপ্রাপ্ত), ডা নিপুন মোল্লা (স্বাস্থ্য সম্পাদক দায়িত্বপ্রাপ্ত), তাইজুল ইসলাম (তাজু), ইঞ্জি: রিপন দাস, মনিরুজ্জামান জুয়েল, মোঃ খোকন ডাকুয়া, এম. ফারুক আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন (বশির), মোঃ তরিকুল ইসলাম আকাশ (মনি), ইদ্রিস মোল্লা, আব্দুল ওয়াজেদ হিমেল,
সহ সাধারণ সম্পাদক-এস. এম কামাল পারভেজ, মোঃ মাসুদ ফরায়েজি, মর্জিনা আলী, মোঃ দুলাল, মোঃ হারুন-অর-রশিদ, জামাল হোসেন (শান্ত), সোহান মুধা, মোয়াজ্জেম হোসেন, রাসেল ফিটার, মোক্তার হোসেন জুয়েল,
বিশেষ সম্পাদক- ফজলুল হক, ফারুক আহমেদ সুজন, জেমি আক্তার, মোহাম্মদ রাসেল হাওলাদার, মোঃ আবুল কালাম, জাকির খাঁন, শরীফ পাঠান, শফিকুল ইসলাম জীবন, মোঃ মনির হোসেন, মোহাম্মদ হাসান
সাংগঠনিক সম্পাদক- মনিরুল ইসলাম (মনির), সহ-সাংগঠনিক সম্পাদক- কামরুল ইসলাম, মোঃ আশিক, শিহাব উদ্দিন, মোঃ উজ্জ্বল হোসেন মিয়া, মোঃ আনোয়ার হোসেন,
কোষাধ্যক্ষ- হারুন-অর-রশিদ, সহ-কোষাধ্যক্ষ- নূর হোসেন, প্রচার সম্পাদক- নূরে আলম সিদ্দিকি, সহ- প্রচার সম্পাদক- বিল্লাল হোসেন, সহ- প্রচার সম্পাদক- জাকির হোসেন শাওন, ক্রীড়া বিষয়ক সম্পাদক- বেল্লাল হোসেন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ হানিফ মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- এস. কে শাকিল, মহিলা বিষয়ক সম্পাাদক- তানজিন রিয়া, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মোঃ খসরুল আলম (মাসুম), যোগাযোগ ও গণ মাধ্যম বিষয়ক সম্পাদক- মনিরুল ইসলাম তারেক, সহ যাগাযোগ ও গণ মাধ্যম বিষয়ক সম্পাদক- কামাল হোসেন সাব্বির, শিক্ষা বিষয়ক সম্পাদক- ইউসুফ তুষার, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নাহিদ শিকদার, সংগীত বিষয়ক সম্পাদক- মোঃ জাকির সর্দার, সহ-সংগীত বিষয়ক সম্পাদক- রায়হান হোসেন (সোহাগ), সহ-সংগীত বিষয়ক সম্পাদক- রেখা, আবৃত্তি বিষয়ক সম্পাদক- সোনিয়া নেহা, সহ-আবৃত্তি বিষয়ক সম্পাদক- মোঃ শফিকুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক- জহিরুল ইসলাম জহির, ধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ মোঃ আব্বাস উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- জয়ন্ত সাহা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সোহেল পারভেজ, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল আলম (নিহন), সম্মানিত সদস্য- কাজী আনোয়ার হোসেন (আনু), নাসিমুল গনি খান, মজিবুর রহমান (দিপু), মোঃ তারেক কবির, নাহিদুল ইসলাম (নাহিদ), সদস্য- দেওয়ান আরিফুর রহমান, মোঃ জীবন মিয়া, মোঃ সুমন, মোঃ রিপন, ওয়াহিদুর রহমান, মোঃ নিলয় আফনান, সুলতান শেখ নকিব, মোঃ জিনেদিন জিদান, মোঃ শান্ত হোসেন, ফাহমিনা রহমান এরিনা, সৃষ্টি আহমেদ, মোঃ সাকিব, মোঃ সাফিন আহমেদ (সৈকত), মোঃ মাসুদ আলম, কাজী আবু আহম্মেদ রতন ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।