খুঁজুন
, ,

১৩৩৭ জনকে চাকরি দেবে খাদ্য অধিদপ্তর, আবেদন শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 13 September, 2023, 11:48 am
১৩৩৭ জনকে চাকরি দেবে খাদ্য অধিদপ্তর, আবেদন শুরু

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ২২ পদে ১ হাজার ৩৭৭ জনকে নিয়োগ দেবে। আজ থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : খাদ্য অধিদপ্তর

পদের নাম : বিভিন্ন গ্রেডের ২২টি পদ

পদ: উপ-খাদ্য পরিদর্শক

এইচএসসি পাসে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ
পদসংখ্যা ও গ্রেড: ৩৫৬টি (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমান

পদ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমান। সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১১টি (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

পদ: উচ্চমান সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ৪টি (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমান।

পদ: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪)
যোগ্যতা: রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমান।

পদ: মেকানিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা।

পদ: ইলেকট্রিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৪)যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। ইলেকট্রিক্যাল হাউসওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা।

পদ: সহকারী উপ-খাদ্য পরিদর্শক
পদসংখ্যা ও গ্রেড: ২২২টি (গ্রেড-১৫)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।

পদ: অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১৭টি (গ্রেড-১৫)
যোগ্যতা: বিজ্ঞান শাখার স্নাতক (পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা।

পদ: সহকারী ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।

পদ: মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৫টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।

পদ: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ১০টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। বৈদ্যুতিক ‘খ’ ও ‘গ’ শ্রেণির কারিগরি পারমিট/লাইসেন্স; সাধারণ ও বিশেষায়িত বৈদ্যুতিক কাজে দুই বছরের অভিজ্ঞতা।

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা ও গ্রেড: ৩৪৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

পদ: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৬৮টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ।

পদ: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।

পদ: সহকারী অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩৩টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)।

পদ: স্টেভেডর সরদার
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)।

পদ: ভেহিকল মেকানিক
পদসংখ্যা ও গ্রেড: ৯টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা।

পদ: সহকারী মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা।

পদ: মিল অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১১৭টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা।

পদ: সাইলো অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১৪৪টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা।

পদ: স্প্রেম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৭টি (গ্রেড-১৯)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং শারীরিকভাবে সক্ষম। তবে গোপালগঞ্জ, মাদারীপুর, রাঙামাটি ও নড়াইল জেলার প্রার্থীদের স্প্রেম্যান পদে আবেদন করার প্রয়োজন নেই।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪); ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫); ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬); ও ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)।

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়স : ৩১ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: ১ থেকে ২১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। ২২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা।

আবেদনের নিয়ম : আগ্রহীরা ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনের নির্ধারিত ফরম পূরণ এবং টাকা জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ফরম পূরণের শেষ সময় ১১ অক্টোবর বিকেল ৫টা। এ সময়ের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।