খুঁজুন
, ,

উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩

পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট শিক্ষক হেলাল-শ্রেষ্ট শিক্ষিকা মোরশেদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 12 September, 2023, 6:13 pm
পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট শিক্ষক হেলাল-শ্রেষ্ট শিক্ষিকা মোরশেদা

উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর আওতায় ৭ ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষাক, শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ট প্রধান শিক্ষিকা, শ্রেষ্ট কাব শিক্ষক, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ট এসএমসি বিদ্যালয়ের নাম ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ১০ সেপ্টেম্বর (রবিবার) পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশিস বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশিত হয়।

প্রকাশিত তালিকা সূত্রে জানা যায়, এবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব দাশ, শ্রেষ্ট সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ছনহরা ইউনিয়নের চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনি পুরোহিত, শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল, শ্রেষ্ট প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা আকতার, শ্রেষ্ট কাব (স্কাউট) শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিমকি রক্ষিত, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছেন কেলিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচিত হয়েছেন সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সচিব দেবাশিস বিশ্বাস বলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিক যোগ্য , দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি শিখন শিখানোর কার্যক্রমে অগ্রগতির পাশা-পাশি সামাজিক যোগাযোগ, মননশীলতা, সৃজনশীলতা ও ব্যক্তি চরিত্রে শ্রেষ্ঠত্বের অধিকারীর ভিত্তিতে তাদেরকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা হিসেবে যাচাই-বাছাই কমিটির সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে নির্বাচিত করেছেন।

উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাব বিজ্ঞানের উপর এমকম করা মোহাম্মদ হেলাল বলেন, আমি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে শিক্ষকতা জীবনে পদার্পন করেছি। এরপর ২০০৬ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে আজ অবদি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মূল্যায়ন কমিটির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শ্রেষ্ট প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়া বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদার্থ বিজ্ঞানের উপর এমএসসি করা মোরশেদা আকতার বলেন, ২০০৮ সালে সহকারী শিক্ষিকা পদে চাকরিতে যোগদানের পর ২০০৯ সালে আমি প্রধান শিক্ষিকার পদে পদোন্নতি পেয়ে সততা দক্ষতা ও নিষ্টার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে ২০২৩ সালে মনোনীত করায় উপজেলা প্রশাসন উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মনে করি এর মাধ্যমে আমার দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।