খুঁজুন
, ,

বিমান বন্দরে সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 8 September, 2023, 2:57 pm
বিমান বন্দরে সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত নতুন কমিটির সহ-সভাপতি ও বিজিএমইএ নেতা পটিয়ার সন্তান মোহাম্মদ নাছির সংবর্ধিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করলে এসময় হাজারো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও সংবর্ধিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান আমাকে যে সম্মান ভালোবাসা দেখিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাছির বলেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত ও আনন্দিত। আমার মত একজন ক্ষুদ্র কর্মীকে দক্ষিণ চট্টগ্রামে বরণ করেছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাছির আরো বলেন, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারিরা শুধু দেশে নয়, দেশের বাহিরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্যহত করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের বিশ্ব জয়ের স্বপ্ন সারথীর নাম শেখ হাসিনা। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অসীম সাহসী নিজের জীবনের সবটুকু সময় দিয়েছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য মনোনীত হওয়ায় পটিয়ার মোজাহেরুল আলম চৌধুরী ও নাছির উদ্দিনকেও সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মাঈনুদ্দিন, মহি উদ্দিন মহি, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, আবুল হোসেন মাখন, আব্দুল মালেক, সৈয়দ তালুকদার, আলী ওসমান, তড়িৎ চৌধুরী, নাজিম উদ্দিন তালুকদার, এরশাদুল আলম, শেখ জাহাঙ্গীর আলম, রতন দে, কুতুব উদ্দিন, নজিবুল আনোয়ার জয়, শেখ জাহাঙ্গীর আলম, মুজিব তালুকদার, মোহাম্মদ মিয়া, নজরুল মেম্বার, জসিম উদ্দিন, রঞ্জন বড়ুয়া, হোসেন আহমদ মুরাদ চৌধুরী, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, এ্যডঃ শিমুল দত্ত, সুপ্রিতি বড়ুয়া, মমতাজ তালুকদার,আমীর হোসেন, শাখাওয়াত হোসেন খোকন, পিন্টু শীল, আবু তাহের, সাইফুল আলম শাপলা,সৈয়দ নূর, দিদারুল আলম, আব্দুল আলিম,অনুজ বড়ুয়া, নুরুল আবছার, মোহাম্মদ সেলিম,ইমতিয়াজ সোহেল, মোহাম্মদ এমদাদ, খোকন নাথ, রঞ্জিত বাবু, ফয়েজুল ইসলাম, মানিক, মোহাম্মদ মহি উদ্দিন, জয়নুল আবেদীন, হাসিনা আকতার, মোহাম্মদ বেলাল, আজগর আলী, কাজী আনিস, মোহাম্মদ রফিক, শাহজাহান পারভেজ, মোজাম্মেল হক, অর্ক মিত্র, ফজু, মানিক, এস এম পারভেজ, শেখ দিদারুল আলম,ফায়সাল অভি, শাকিল, সম্রাট সোলাইমান, সাহেদ, দিদারুল আলম,আরমান, টিপু, অপি, এমরান, ওমর ফারুক আকাশ,ওয়াসিক সাকিব, সিরাজুল ইসলাম বাপ্পি, মিনহাজ মুন্না, মোহাম্মদ আরিফ, মাহাবুবুর রহমান,ফরিদ,আরমান উদ্দিন রোমেল, রফিক, হালিম, ইমরান হোসেন জনি, মোহাম্মদ ইছমাইল, হৃদয়, সাবের শওকত প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।