খুঁজুন
, ,

যুবদলের পটিয়া উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 September, 2023, 8:17 am
যুবদলের পটিয়া উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে দক্ষিণ জেলা যুবদল।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পটিয়া উপজেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে আহবায়ক ও অহিদুল আলম পিবলুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও এস এম হোসেন নবী টুটুলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে আরো ১৬ জনকে করা হয়েছে যুগ্ম আহবায়ক। তারা হলেন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ ইকবাল সিকদার সুমন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ সাইফুর রহমান, মোঃ সেকান্দর হোসেন নয়ন, মোঃ আব্দুল করিম মেম্বার, মোঃ কাজী আরিফ উল্লাহ, মোঃ আরিফুর রহমান তারেক, মোঃ মাহফুজুর রহমান,মোঃ শহিদুল আনোয়ার লিটন, মোঃ এমরানুল হক (বাহাদুর), মোঃ আরমান উদ্দিন (গাজী দুলাল), মোঃ শহিদুল ইসলাম (শাহ আলম), মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ আজিজুল হক, মোঃ হেলাল উদ্দিন এরশাদ।

কমিটিতে আরো ৩২ জনকে করা হয়েছে সদস্য। তারা হলেন, ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন হাজারী, মোঃ সাজ্জাদ হাসান,মোঃ ওয়াহিদুল আলম, লায়ন মোঃ নাজিম উদ্দিন, মোঃ খোরশেদ আলম মানিক, মোঃ নূরুল হোসেন খাঁন, মোঃ ওয়াসিম উদ্দিন, মোঃ ইউছপ তালুকদার, মোঃ তৈয়ব খান, মোহাম্মদ ইসমাইল, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ সিরাজুল হক, মোঃ আশরাফ উদ্দিন মুন্না, মোহাম্মদ আইয়ুব নবী,মোঃ মিজানুর রহমান কফিল, মোঃ আজাদ রহমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম,মোঃ ফারুক খান, মোঃ জামাল উদ্দিন, মোঃ সালাউদ্দিন তালাশ, মোঃ রেজাউল করিম, শিবলু চৌধুরী, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ করিম আলমদার,মোঃ নুরুল আমিন জুয়েল,মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জহির, মোহাম্মদ ফিরোজ মুন্না, মোঃ মোশরাফ হোসেন রুবেল ও লিটু চৌধুরী।

অপরদিকে, ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মোহাম্মদ আবছার উদ্দীন সোহেলকে আহবায়ক ও হাবিবুর রহমান রিপনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও আরো ১৬ জনকে করা হয়েছে যুগ্ম আহবায়ক এবং সদস্য করা হয়েছে ৩৩ জনকে।
যুগ্ম আহ্বায়কেরা হলেন, মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন), মোঃ নুরুল হাকিম, মোহাম্মদ আকতারুজ্জামান (বাবলু), মোহাম্মদ জালাল উদ্দীন (ছোটন), মোহাম্মদ মহিউদ্দীন ফারুক (টিংকু), মুহাম্মদ এহসানুল কবির রাজ পারভেজ,মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ বেলাল উদ্দিন,মোঃ হারুনুর রশিদ দুলাল, মোঃ সরওয়ার আলম বাবলু, মোঃ রবিউল হাসান (সৌরভ), মোঃ জাহেদ হোসেন, মোহাম্মদ আলমগীর বাবু, মোঃ হিজবুল বাহার সিদ্দিক, মোহাম্মদ জসিম উদ্দীন তালুকদার,
মোঃ আনোয়ার হোসেন সুমন, হাবিবুর রহমান রিপন।

৩৩ জন সদস্যদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল,মোহাম্মদ মোরশেদুল আলম (হাসান), মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ আলী, মোঃ আব্দুল ছবুর, মোঃ শিবলু হানিফ, মোঃ আবদুল মজিদ, মোঃ ফারুক, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ রাকিব হাসান,মোহাম্মদ কাজী আব্দুর রহিম রোকন, মোহাম্মদ নুরুল আলম, মোঃ পারভেজ, মোহাম্মদ আব্দুর সবুর, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সাজেদুল কাদের রাসেল, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আরমান হোসেন,মোহাম্মদ আজহার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ওমর ফারুক,মোহাম্মদ তাশফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুল আলম, মোঃ আব্দুল মোমেন (রানা), কুতুব উদ্দিন পাপেল, মোঃ মহিউদ্দীন ও পিংটু শীল।

জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, যুবদলের পটিয়া উপজেলা ও পৌরসভা কমিটিতে ছাত্রদলের সাবেক নেতা, যারা ত্যাগী ও পরীক্ষিত তাদের অনেককে রাখা হয়েছে। আগামী দিনে আন্দোলনের কথা মাথায় রেখেই তাদের কমিটিতে পদ দেওয়া হয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।